ঢাকা ০১:৫৯ পূর্বাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ২৭ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
চীনের কাছেও হার, বিদায়ের শঙ্কায় বাংলাদেশ নারী দল গণভোট বাতিলের সঙ্গে জুলাই সনদের কোনো সম্পর্ক নেই: আইনমন্ত্রী ইরান ইস্যুতে হোয়াইট হাউস-পেন্টাগন দ্বন্দ্ব, যুক্তরাষ্ট্রে নজিরবিহীন সংকটের আভাস কুষ্টিয়ায় ১৮ ঘণ্টায় আরও দুই শিশুর মৃত্যু, হামের উপসর্গে উদ্বেগ বাড়ছে একদিনে দুটি মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত, হরমুজ অঞ্চলে উত্তেজনা জনবল সংকটে অচল আইসিইউ, রাজশাহী বিভাগে বাড়ছে সংকট, চাপের মুখে রামেক শ্রীলঙ্কার কাছে অপ্রত্যাশিত হার, কঠিন সমীকরণে বাংলাদেশ হকি দল কুষ্টিয়ায় হামে আক্রান্ত হয়ে আট মাস বয়সী শিশুর মৃত্যু ২০০ টাকার নিচে নেই মাছ, ঈদের পরও চাপে নিত্যপণ্যের বাজার হাজারীবাগে ভাড়া বাসা থেকে ঢাবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

১৮ এপ্রিল শুরু হজ ফ্লাইট, এজেন্সি ও এয়ারলাইন্সের জন্য ধর্ম মন্ত্রণালয়ের নতুন নির্দেশনা

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৭:২২:৫২ অপরাহ্ন, রবিবার, ১১ জানুয়ারী ২০২৬
  • ৩৫ বার পড়া হয়েছে

চলতি বছরের হজ ফ্লাইট শুরু হচ্ছে আগামী ১৮ এপ্রিল। হজ ব্যবস্থাপনায় শৃঙ্খলা ও সৌদি সরকারের নির্দেশনা বাস্তবায়নের লক্ষ্যে হজ এজেন্সি এবং হজযাত্রী পরিবহনকারী এয়ারলাইন্সগুলোর জন্য নতুন নির্দেশনা জারি করেছে ধর্ম মন্ত্রণালয়। এ নির্দেশনায় সৌদি সরকারের নীতিমালা ও ‘হজ প্যাকেজ ও গাইডলাইন, ২০২৬’ কঠোরভাবে অনুসরণের ওপর গুরুত্ব আরোপ করা হয়েছে।

রোববার (১১ জানুয়ারি) ধর্ম মন্ত্রণালয় এ সংক্রান্ত চিঠি হজ এজেন্সি মালিকদের পাশাপাশি হজযাত্রী পরিবহনকারী তিনটি এয়ারলাইন্সের কাছে পাঠিয়েছে। চিঠিতে জানানো হয়, হিজরি ১৪৪৭ সন অনুযায়ী ২০২৬ সালের হজযাত্রীদের প্রি-হজ ফ্লাইট আগামী ১৮ এপ্রিল থেকে শুরু হবে।

সৌদি সরকারের নির্দেশনার কথা উল্লেখ করে চিঠিতে বলা হয়, একই সার্ভিস কোম্পানির আওতাভুক্ত হজযাত্রীদের অবশ্যই একই ফ্লাইটে সৌদি আরবে পাঠাতে হবে। এতে করে সেখানে পরিবহন, আবাসন ও সার্ভিস ব্যবস্থাপনা সহজ ও সমন্বিত হবে।

এ ছাড়া ‘হজ প্যাকেজ ও গাইডলাইন, ২০২৬’ অনুযায়ী প্রতিটি হজ এজেন্সিকে তাদের মোট হজযাত্রীর অন্তত ২০ শতাংশকে প্রি-হজ ফ্লাইটের মধ্যবর্তী পর্যায়ে সৌদি আরবে পাঠাতে হবে। পাশাপাশি প্রথম ও শেষ পর্যায়ে অবশিষ্ট হজযাত্রীর ৩০ থেকে ৫০ শতাংশ পরিবহন নিশ্চিত করতে হবে।

তবে কোনো এজেন্সির ক্ষেত্রে প্রি-হজ ফ্লাইটের প্রথম বা শেষ পর্যায়ে ৩০ শতাংশের কম কিংবা ৫০ শতাংশের বেশি টিকিট ইস্যু করা যাবে না বলেও স্পষ্ট করে জানিয়ে দিয়েছে ধর্ম মন্ত্রণালয়।

এই পরিস্থিতিতে নির্ধারিত নির্দেশনা অনুযায়ী ফ্লাইট ব্যবস্থাপনা, টিকিট ইস্যু এবং সার্বিক প্রস্তুতি সম্পন্ন করার জন্য সংশ্লিষ্ট সব হজ এজেন্সি ও এয়ারলাইন্সকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানিয়েছে মন্ত্রণালয়।

নতুন কথা/এসআর

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

চীনের কাছেও হার, বিদায়ের শঙ্কায় বাংলাদেশ নারী দল

১৮ এপ্রিল শুরু হজ ফ্লাইট, এজেন্সি ও এয়ারলাইন্সের জন্য ধর্ম মন্ত্রণালয়ের নতুন নির্দেশনা

আপডেট সময় ০৭:২২:৫২ অপরাহ্ন, রবিবার, ১১ জানুয়ারী ২০২৬