ঢাকা ০২:২১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ১৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ন্যায়ভিত্তিক বাংলাদেশ গঠনে সম্মিলিতভাবে কাজের আহ্বান রাষ্ট্রপতির ঈদুল আজহায় তারেক রহমানকে শুভেচ্ছা জানালেন নরেন্দ্র মোদি গোপালগঞ্জে বাস-মোটরসাইকেল সংঘর্ষে ৫ নিহত, আহত অন্তত ১০ ঈদুল আজহা: ত্যাগের চেতনায় মানবতার পুনর্জাগরণ ঈদুল আজহায় দেশবাসীকে শুভেচ্ছা জানালেন ‘নতুন কথা’র সম্পাদক মাজেদা রহমান শারমিন জাতীয় ঈদগাহে ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত আত্মত্যাগের বার্তা নিয়ে এলো পবিত্র ঈদুল আজহা নজরুল জন্মজয়ন্তীতে যোগ দিতে আজ ময়মনসিংহে যাচ্ছেন প্রধানমন্ত্রী নিষ্পাপ মুখগুলোর নীরব আর্তনাদ ও ন্যায়বিচারের প্রশ্ন বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির পরিচালক হচ্ছেন ৪ জন

ইরানে নজিরবিহীন বিক্ষোভে নিহত প্রায় ২ হাজার মানুষ: সরকারি কর্মকর্তা

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৬:৪১:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬
  • ৫০ বার পড়া হয়েছে

ইরানজুড়ে চলমান বিক্ষোভে নিরাপত্তা বাহিনীর সদস্যসহ প্রায় দুই হাজার মানুষ নিহত হয়েছেন বলে দাবি করেছেন দেশটির এক সরকারি কর্মকর্তা। মঙ্গলবার ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ তথ্য জানান। তবে নিহতদের মধ্যে কতজন সাধারণ বিক্ষোভকারী এবং কতজন নিরাপত্তা বাহিনীর সদস্য, সে বিষয়ে নির্দিষ্ট কোনো পরিসংখ্যান দেননি তিনি।

ওই কর্মকর্তা বলেন, এই সহিংস পরিস্থিতির জন্য মূলত ‘সন্ত্রাসীরা’ দায়ী। তার দাবি অনুযায়ী, বিক্ষোভকারী ও আইনশৃঙ্খলা বাহিনী, উভয় পক্ষের প্রাণহানির পেছনেই এসব সন্ত্রাসী গোষ্ঠীর হাত রয়েছে। যদিও এ দাবির পক্ষে কোনো প্রমাণ বা বিস্তারিত ব্যাখ্যা দেওয়া হয়নি।

গত ২৮ ডিসেম্বর রাজধানী তেহরানের কয়েকটি বাজারে অর্থনৈতিক সংকটকে কেন্দ্র করে ছোট পরিসরে যে বিক্ষোভ শুরু হয়, সেটিই ধীরে ধীরে দেশব্যাপী আন্দোলনে রূপ নেয়। লাগামহীন মূল্যবৃদ্ধি, তীব্র মুদ্রাস্ফীতি এবং ইরানি রিয়ালের ব্যাপক দরপতনে ক্ষুব্ধ হয়ে ওঠে তরুণ সমাজ ও সাধারণ মানুষ। ক্রমেই তারা রাস্তায় নেমে লাগাতার প্রতিবাদ শুরু করে।

গত বৃহস্পতিবার থেকে পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করে। ইরানের নির্বাসিত শেষ শাহের ছেলে রেজা পাহলভি সরকারের বিরুদ্ধে জোরালো আন্দোলনের ডাক দিলে রাজধানীসহ বিভিন্ন শহরের সড়ক জনসমুদ্রে পরিণত হয়। আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলোতে তখন থেকে শত শত মানুষের মৃত্যুর খবর প্রকাশ পেতে থাকে।

এই অস্থিরতার জন্য ইরান সরকার সরাসরি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে দায়ী করেছে। তেহরানের অভিযোগ, বিদেশি শক্তির মদদে তথাকথিত ‘সন্ত্রাসীরা’ এই আন্দোলনকে নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে সহিংসতায় রূপ দিয়েছে।

এর আগে একাধিক মানবাধিকার সংস্থা জানিয়েছিল, চলমান বিক্ষোভে ইতোমধ্যে শত শত মানুষ নিহত হয়েছেন এবং হাজার হাজার মানুষকে গ্রেপ্তার করা হয়েছে। তবে কয়েক দিন ধরে ইন্টারনেট বন্ধ রাখা ও যোগাযোগ ব্যবস্থার ওপর কঠোর নিয়ন্ত্রণ আরোপ করায় প্রকৃত হতাহতের সংখ্যা নিশ্চিতভাবে জানা কঠিন হয়ে পড়েছে।

ইরানে চলমান এই বিক্ষোভ পরিস্থিতি দেশটির সাম্প্রতিক ইতিহাসে অন্যতম ভয়াবহ রাজনৈতিক ও সামাজিক সংকট হিসেবে বিবেচিত হচ্ছে।

নতুন কথা/এসআর

জনপ্রিয় সংবাদ

ন্যায়ভিত্তিক বাংলাদেশ গঠনে সম্মিলিতভাবে কাজের আহ্বান রাষ্ট্রপতির

ইরানে নজিরবিহীন বিক্ষোভে নিহত প্রায় ২ হাজার মানুষ: সরকারি কর্মকর্তা

আপডেট সময় ০৬:৪১:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬