ঢাকা ০২:২০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ১৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ন্যায়ভিত্তিক বাংলাদেশ গঠনে সম্মিলিতভাবে কাজের আহ্বান রাষ্ট্রপতির ঈদুল আজহায় তারেক রহমানকে শুভেচ্ছা জানালেন নরেন্দ্র মোদি গোপালগঞ্জে বাস-মোটরসাইকেল সংঘর্ষে ৫ নিহত, আহত অন্তত ১০ ঈদুল আজহা: ত্যাগের চেতনায় মানবতার পুনর্জাগরণ ঈদুল আজহায় দেশবাসীকে শুভেচ্ছা জানালেন ‘নতুন কথা’র সম্পাদক মাজেদা রহমান শারমিন জাতীয় ঈদগাহে ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত আত্মত্যাগের বার্তা নিয়ে এলো পবিত্র ঈদুল আজহা নজরুল জন্মজয়ন্তীতে যোগ দিতে আজ ময়মনসিংহে যাচ্ছেন প্রধানমন্ত্রী নিষ্পাপ মুখগুলোর নীরব আর্তনাদ ও ন্যায়বিচারের প্রশ্ন বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির পরিচালক হচ্ছেন ৪ জন

পাবনা-১ ও ২ আসনে নির্বাচনের নতুন তফসিল ঘোষণা

সুপ্রিম কোর্টের আপিল বিভাগের নির্দেশনার আলোকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পাবনা-১ ও পাবনা-২ আসনের জন্য নতুন নির্বাচনী তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) রাতে নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদের স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, সুপ্রিম কোর্টের আপিল বিভাগের ১৫ জানুয়ারির আদেশের পরিপ্রেক্ষিতে গত ১১ ডিসেম্বর জারি করা প্রজ্ঞাপনের সংশ্লিষ্ট অংশ বাতিল করে এই নতুন সময়সূচি নির্ধারণ করা হয়েছে।

নতুন কর্মসূচি অনুযায়ী আগামী রোববার (১৮ জানুয়ারি) রিটার্নিং কিংবা সহকারী রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন নির্ধারণ করা হয়েছে। ১৯ জানুয়ারি দাখিলকৃত মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হবে।

মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে ২০ থেকে ২৪ জানুয়ারি পর্যন্ত আপিল করার সুযোগ থাকবে। এসব আপিল নিষ্পত্তি করা হবে ২৫ জানুয়ারি। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ২৬ জানুয়ারি এবং ২৭ জানুয়ারি প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হবে।

ইসি সচিবালয় জানায়, আগামী ১২ ফেব্রুয়ারি ২০২৬ বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে পাবনা-১ ও পাবনা-২ আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ভোটগ্রহণ হবে ব্যালট পেপারের মাধ্যমে এবং ভোটাররা স্বচ্ছ ব্যালট বাক্সে তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।

ইসি আরও জানায়, মহামান্য সুপ্রিম কোর্টের আপিল বিভাগ কর্তৃক সিভিল পিটিশন ফর লিভ টু আপিল (নং ১৯০/২০২৬) সংক্রান্ত আদেশের আলোকে গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২ অনুযায়ী এই নতুন তফসিল ঘোষণা করা হয়েছে।

নতুন কথা/এসআর

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ন্যায়ভিত্তিক বাংলাদেশ গঠনে সম্মিলিতভাবে কাজের আহ্বান রাষ্ট্রপতির

পাবনা-১ ও ২ আসনে নির্বাচনের নতুন তফসিল ঘোষণা

আপডেট সময় ১২:৫৬:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬