ঢাকা ০১:২৪ অপরাহ্ন, শনিবার, ৩০ মে ২০২৬, ১৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ন্যায়ভিত্তিক বাংলাদেশ গঠনে সম্মিলিতভাবে কাজের আহ্বান রাষ্ট্রপতির ঈদুল আজহায় তারেক রহমানকে শুভেচ্ছা জানালেন নরেন্দ্র মোদি গোপালগঞ্জে বাস-মোটরসাইকেল সংঘর্ষে ৫ নিহত, আহত অন্তত ১০ ঈদুল আজহা: ত্যাগের চেতনায় মানবতার পুনর্জাগরণ ঈদুল আজহায় দেশবাসীকে শুভেচ্ছা জানালেন ‘নতুন কথা’র সম্পাদক মাজেদা রহমান শারমিন জাতীয় ঈদগাহে ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত আত্মত্যাগের বার্তা নিয়ে এলো পবিত্র ঈদুল আজহা নজরুল জন্মজয়ন্তীতে যোগ দিতে আজ ময়মনসিংহে যাচ্ছেন প্রধানমন্ত্রী নিষ্পাপ মুখগুলোর নীরব আর্তনাদ ও ন্যায়বিচারের প্রশ্ন বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির পরিচালক হচ্ছেন ৪ জন

এই নির্বাচনেই শুরু হবে বাংলাদেশের নতুন অধ্যায় : মির্জা ফখরুল

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৯:৪৫:০৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬
  • ৩৬ বার পড়া হয়েছে

দীর্ঘ প্রতীক্ষা, আন্দোলন-সংগ্রাম ও নানা চড়াই-উতরাই পেরিয়ে অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনই দেশের রাজনীতির ভবিষ্যৎ গতিপথ নির্ধারণ করবে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি আশা প্রকাশ করেন, এই নির্বাচনের মধ্য দিয়েই বাংলাদেশ গণতন্ত্রের এক নতুন অধ্যায়ে প্রবেশ করবে।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ৭টা ৪০ মিনিটে ঠাকুরগাঁও সরকারি বালিকা উচ্চবিদ্যালয় ভোটকেন্দ্রে নিজের ভোটাধিকার প্রয়োগ করেন মির্জা ফখরুল। ভোট দেওয়ার পর কেন্দ্রের বাইরে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

ভোট শেষে তিনি বলেন, বাংলাদেশের গণতন্ত্রের যে যাত্রা আজ শুরু হলো, আমরা আশা করি সামনে এই পথ আরও মসৃণ হবে। মানুষের জীবনযাত্রা, রাজনীতি ও অর্থনীতি সব ক্ষেত্রেই ইতিবাচক পরিবর্তন আসবে, এটাই আমাদের প্রত্যাশা।

তিনি জানান, বহু বাধা-বিপত্তি, রক্তপাত ও আত্মত্যাগের মধ্য দিয়ে এই দিনের সূচনা হয়েছে। তার ভাষায়, “এই দিনটির জন্য আমাদের অনেক ত্যাগ স্বীকার করতে হয়েছে, বহু মানুষ জীবন দিয়েছেন। তাই আমরা চাই নির্বাচনটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন হোক।”

বক্তব্যের একপর্যায়ে আবেগাপ্লুত হয়ে বিএনপি মহাসচিব দলীয় চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার স্মৃতিচারণ করেন। তিনি বলেন, দীর্ঘ রাজনৈতিক আন্দোলনের পথ পাড়ি দিয়ে তিনি দেশবাসীর জন্য যে ত্যাগ স্বীকার করেছেন তা কখনো ভোলার নয়। একই সঙ্গে গত কয়েক বছরে বহু মানুষ নির্যাতন, গুম ও হত্যার শিকার হয়েছেন বলেও দাবি করেন তিনি।

জুলাইয়ের গণঅভ্যুত্থানের প্রসঙ্গ টেনে মির্জা ফখরুল বলেন, গত বছরের জুলাইয়ে ছাত্র-জনতা, কৃষক ও শ্রমিকদের অংশগ্রহণে যে গণআন্দোলন হয়েছে, সেখানে প্রায় দুই হাজার মানুষ প্রাণ দিয়েছেন। এত আত্মত্যাগের পর আমরা প্রত্যাশা করি নির্বাচনটি শান্তিপূর্ণ ও সুষ্ঠু হবে।

নির্বাচনী পরিবেশ নিয়ে সন্তোষ প্রকাশ করে তিনি বলেন, আশা করি ভোটগ্রহণ শান্তিপূর্ণভাবে শেষ হবে। এই নির্বাচন বাংলাদেশের ইতিহাসে একটি নতুন অধ্যায় শুরু করবে, এটাই আজ দেশের মানুষের বড় প্রত্যাশা।”

এদিকে সকাল থেকেই ঠাকুরগাঁও জেলার বিভিন্ন ভোটকেন্দ্রে ভোটারদের উপস্থিতি ছিল লক্ষণীয়। স্থানীয় পর্যবেক্ষকদের মতে, ভোটারদের মধ্যে উৎসবমুখর পরিবেশ ও অংশগ্রহণের আগ্রহ দেখা গেছে। মির্জা ফখরুল ভোট দিতে কেন্দ্রে গেলে স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যেও ব্যাপক উৎসাহ লক্ষ্য করা যায়।

নতুন কথা/এসআর

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ন্যায়ভিত্তিক বাংলাদেশ গঠনে সম্মিলিতভাবে কাজের আহ্বান রাষ্ট্রপতির

এই নির্বাচনেই শুরু হবে বাংলাদেশের নতুন অধ্যায় : মির্জা ফখরুল

আপডেট সময় ০৯:৪৫:০৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬