ঢাকা ০২:২০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ১৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ন্যায়ভিত্তিক বাংলাদেশ গঠনে সম্মিলিতভাবে কাজের আহ্বান রাষ্ট্রপতির ঈদুল আজহায় তারেক রহমানকে শুভেচ্ছা জানালেন নরেন্দ্র মোদি গোপালগঞ্জে বাস-মোটরসাইকেল সংঘর্ষে ৫ নিহত, আহত অন্তত ১০ ঈদুল আজহা: ত্যাগের চেতনায় মানবতার পুনর্জাগরণ ঈদুল আজহায় দেশবাসীকে শুভেচ্ছা জানালেন ‘নতুন কথা’র সম্পাদক মাজেদা রহমান শারমিন জাতীয় ঈদগাহে ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত আত্মত্যাগের বার্তা নিয়ে এলো পবিত্র ঈদুল আজহা নজরুল জন্মজয়ন্তীতে যোগ দিতে আজ ময়মনসিংহে যাচ্ছেন প্রধানমন্ত্রী নিষ্পাপ মুখগুলোর নীরব আর্তনাদ ও ন্যায়বিচারের প্রশ্ন বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির পরিচালক হচ্ছেন ৪ জন

শনিবার থেকে ঢাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ: ডিএমপির গণবিজ্ঞপ্তি

আগামী শনিবার (১৪ জুন) থেকে ঢাকার কিছু গুরুত্বপূর্ণ এলাকায় সব ধরনের সভা-সমাবেশ, মিছিল ও বিক্ষোভ নিষিদ্ধ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। জনশৃঙ্খলা রক্ষা ও জননিরাপত্তা নিশ্চিতের স্বার্থে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে সংস্থাটি।

বৃহস্পতিবার (১২ জুন) এক গণবিজ্ঞপ্তিতে ডিএমপি এ নিষেধাজ্ঞার কথা জানায়। বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা মেট্রোপলিটন পুলিশ অর্ডিন্যান্স, ১৯৭৬-এর ২৯ ধারায় অর্পিত ক্ষমতাবলে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই নিষেধাজ্ঞা বহাল থাকবে।

নিষেধাজ্ঞার আওতায় যেসব এলাকা পড়েছে সেগুলো হলো- প্রধান বিচারপতির সরকারি বাসভবন, বিচারপতি ভবন, জাজেস কমপ্লেক্স, সুপ্রিম কোর্টের প্রধান গেট, মাজার গেট, জামে মসজিদ গেট, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১ ও ২-এর প্রবেশদ্বার এবং বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউট ভবনের সামনের এলাকা।

এই এলাকাগুলোতে সব ধরনের সভা, সমাবেশ, মিছিল, শোভাযাত্রা এবং বিক্ষোভ প্রদর্শন নিষিদ্ধ করা হয়েছে।

ডিএমপি আরও জানিয়েছে, বিভিন্ন দাবিদাওয়া আদায় কিংবা প্রতিবাদ কর্মসূচির নামে হঠাৎ সড়ক অবরোধ করে জনদুর্ভোগ সৃষ্টি করা যাবে না। যান চলাচলে বিঘ্ন ঘটানো থেকে বিরত থাকতে সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ জানানো হয়েছে।

এ সিদ্ধান্ত কার্যকর হলে ঢাকা শহরের গুরুত্বপূর্ণ বিচারিক ও প্রশাসনিক এলাকাগুলোতে যেকোনো গণজমায়েত নিয়ন্ত্রণে থাকবে বলে ধারণা করা হচ্ছে।

নতুনকথা/এএস

জনপ্রিয় সংবাদ

ন্যায়ভিত্তিক বাংলাদেশ গঠনে সম্মিলিতভাবে কাজের আহ্বান রাষ্ট্রপতির

শনিবার থেকে ঢাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ: ডিএমপির গণবিজ্ঞপ্তি

আপডেট সময় ০৯:১৩:২৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ জুন ২০২৫