ঢাকা ০৩:৪৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ১৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ন্যায়ভিত্তিক বাংলাদেশ গঠনে সম্মিলিতভাবে কাজের আহ্বান রাষ্ট্রপতির ঈদুল আজহায় তারেক রহমানকে শুভেচ্ছা জানালেন নরেন্দ্র মোদি গোপালগঞ্জে বাস-মোটরসাইকেল সংঘর্ষে ৫ নিহত, আহত অন্তত ১০ ঈদুল আজহা: ত্যাগের চেতনায় মানবতার পুনর্জাগরণ ঈদুল আজহায় দেশবাসীকে শুভেচ্ছা জানালেন ‘নতুন কথা’র সম্পাদক মাজেদা রহমান শারমিন জাতীয় ঈদগাহে ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত আত্মত্যাগের বার্তা নিয়ে এলো পবিত্র ঈদুল আজহা নজরুল জন্মজয়ন্তীতে যোগ দিতে আজ ময়মনসিংহে যাচ্ছেন প্রধানমন্ত্রী নিষ্পাপ মুখগুলোর নীরব আর্তনাদ ও ন্যায়বিচারের প্রশ্ন বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির পরিচালক হচ্ছেন ৪ জন

কক্সবাজারে বাস-কাভার্ডভ্যানের সংঘর্ষে নিহত ৩, আহত ৭

কক্সবাজারের রামু উপজেলায় যাত্রীবাহী বাস ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে দুই নারী ও এক শিশুসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত সাতজন।

সোমবার (১৬ জুন) সকাল সাড়ে ৭টার দিকে রামুর রশিদনগর এলাকায় কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

রামু হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাছির উদ্দিন জানান, কক্সবাজার থেকে চট্টগ্রামগামী পুরবী পরিবহনের একটি বাসের সঙ্গে ঢাকা থেকে কক্সবাজারগামী একটি কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় বাসটি সড়ক থেকে ছিটকে পড়ে পাশের খাদে এবং কাভার্ডভ্যানটি গিয়ে একটি গাছের সঙ্গে আটকে যায়।

দুর্ঘটনাস্থলেই তিনজন বাসযাত্রী প্রাণ হারান। নিহতদের মধ্যে দুই নারী ও এক শিশু রয়েছে। আহত সাতজনকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি।

ওসি নাছির উদ্দিন আরও জানান, দুর্ঘটনার পর বাস ও কাভার্ডভ্যানের চালকরা পালিয়ে যান। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাকবলিত যান দুটি উদ্ধারে কাজ করছে। এছাড়া যান চলাচল স্বাভাবিক রাখতে মহাসড়কে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

এদিকে, দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে এলাকায় শোকের ছায়া নেমে আসে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু করেছে।

নতুন কথা/এএস

জনপ্রিয় সংবাদ

ন্যায়ভিত্তিক বাংলাদেশ গঠনে সম্মিলিতভাবে কাজের আহ্বান রাষ্ট্রপতির

কক্সবাজারে বাস-কাভার্ডভ্যানের সংঘর্ষে নিহত ৩, আহত ৭

আপডেট সময় ০৫:১৫:০১ পূর্বাহ্ন, সোমবার, ১৬ জুন ২০২৫