ঢাকা ০৯:৩০ অপরাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ২৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
চীনের কাছেও হার, বিদায়ের শঙ্কায় বাংলাদেশ নারী দল গণভোট বাতিলের সঙ্গে জুলাই সনদের কোনো সম্পর্ক নেই: আইনমন্ত্রী ইরান ইস্যুতে হোয়াইট হাউস-পেন্টাগন দ্বন্দ্ব, যুক্তরাষ্ট্রে নজিরবিহীন সংকটের আভাস কুষ্টিয়ায় ১৮ ঘণ্টায় আরও দুই শিশুর মৃত্যু, হামের উপসর্গে উদ্বেগ বাড়ছে একদিনে দুটি মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত, হরমুজ অঞ্চলে উত্তেজনা জনবল সংকটে অচল আইসিইউ, রাজশাহী বিভাগে বাড়ছে সংকট, চাপের মুখে রামেক শ্রীলঙ্কার কাছে অপ্রত্যাশিত হার, কঠিন সমীকরণে বাংলাদেশ হকি দল কুষ্টিয়ায় হামে আক্রান্ত হয়ে আট মাস বয়সী শিশুর মৃত্যু ২০০ টাকার নিচে নেই মাছ, ঈদের পরও চাপে নিত্যপণ্যের বাজার হাজারীবাগে ভাড়া বাসা থেকে ঢাবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

ইরানের অভ্যন্তরীণ নিরাপত্তা ঘাঁটি ধ্বংসে ইসরায়েলের অভিযানের দাবি

ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ দাবি করেছেন, তেহরানে সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালানোর ঘোষণা দেওয়ার পর তাদের বিমান বাহিনী ইরানের ‘অভ্যন্তরীণ নিরাপত্তা সদরদপ্তর’ ধ্বংস করেছে। এর কিছুক্ষণ পর দেশটির সেনাবাহিনী জানিয়েছে, তারা তেহরানকে লক্ষ্যবস্তু করছে। বুধবার প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মিডল ইস্ট আই।

ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী বলেন, বিমান বাহিনীর যুদ্ধবিমান ইরানের শাসকদের অভ্যন্তরীণ নিরাপত্তা সদর দপ্তর ধ্বংস করে দিয়েছে, ইরানের শাসকের দমনের প্রধান অস্ত্র এটি।

এর আগে ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছিল, তারা বুধবার তেহরানের সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালাচ্ছে।

ইসরায়েলি চ্যানেল ১২-এ খবরে বলা হয়েছে, তেহরান ও আশপাশে ইরানের সামরিক স্থাপনায় বিমান হামলা চালাচ্ছে ইসরায়েলি বিমানবাহিনী। তবে ইরানের পক্ষ থেকে এখনও এই দাবির বিষয়ে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

ইসরায়েল ডিফেন্স ফোর্স (আইডিএফ) জানিয়েছে, তাদের বিমান বাহিনী তেহরানের বিভিন্ন এলাকায় সামরিক স্থাপনা লক্ষ্য করে হামলা শুরু করেছে।

অন্যদিকে ইরানের ইসলামিক রিভ্যলিউশনারি গার্ড বলেছে, তেহরানের উত্তরাঞ্চল ও পূর্বাঞ্চলীয় শহরতলীতে কিছু ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে।

বিবিসি জানিয়েছে, ইরানের সংবাদমাধ্যম বড় ধরনের বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে খবর দিয়েছে। বিভিন্ন ছবিতে দেখা যাচ্ছে, উত্তর পূর্ব তেহরানে বিস্ফোরণের পর ধোঁয়া উড়ছে।

কিছু সূত্র বলছে, তেহরানের লাভিজান এলাকাতেও বিমান হামলা হয়েছে। নিউজ সাইট তাবনাক বলছে, তেহরানের পূর্ব ও পশ্চিম অংশ ছাড়াও কারাজের বিভিন্ন এলাকায় হামলা করছে ইসরায়েল।

নতুুনকথা/এএস

জনপ্রিয় সংবাদ

চীনের কাছেও হার, বিদায়ের শঙ্কায় বাংলাদেশ নারী দল

ইরানের অভ্যন্তরীণ নিরাপত্তা ঘাঁটি ধ্বংসে ইসরায়েলের অভিযানের দাবি

আপডেট সময় ০৮:৪৫:১৬ অপরাহ্ন, বুধবার, ১৮ জুন ২০২৫