ঢাকা ০৫:১০ অপরাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ২৯ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
চীনের কাছেও হার, বিদায়ের শঙ্কায় বাংলাদেশ নারী দল গণভোট বাতিলের সঙ্গে জুলাই সনদের কোনো সম্পর্ক নেই: আইনমন্ত্রী ইরান ইস্যুতে হোয়াইট হাউস-পেন্টাগন দ্বন্দ্ব, যুক্তরাষ্ট্রে নজিরবিহীন সংকটের আভাস কুষ্টিয়ায় ১৮ ঘণ্টায় আরও দুই শিশুর মৃত্যু, হামের উপসর্গে উদ্বেগ বাড়ছে একদিনে দুটি মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত, হরমুজ অঞ্চলে উত্তেজনা জনবল সংকটে অচল আইসিইউ, রাজশাহী বিভাগে বাড়ছে সংকট, চাপের মুখে রামেক শ্রীলঙ্কার কাছে অপ্রত্যাশিত হার, কঠিন সমীকরণে বাংলাদেশ হকি দল কুষ্টিয়ায় হামে আক্রান্ত হয়ে আট মাস বয়সী শিশুর মৃত্যু ২০০ টাকার নিচে নেই মাছ, ঈদের পরও চাপে নিত্যপণ্যের বাজার হাজারীবাগে ভাড়া বাসা থেকে ঢাবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

বাংলাদেশ কম্পিউটার সমিতির নতুন নেতৃত্বে জহিরুল ও মনিরুল

বাংলাদেশের তথ্যপ্রযুক্তি খাতের শীর্ষ ব্যবসায়িক সংগঠন বাংলাদেশ কম্পিউটার সমিতি (বিসিএস)-এর নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন স্মার্ট টেকনোলজিস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জহিরুল ইসলাম। মহাসচিব হয়েছেন কম্পিউটার সিটি টেকনোলজিস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ মনিরুল ইসলাম।

নতুন কমিটিতে সহসভাপতি নির্বাচিত হয়েছেন মো. ওয়াহিদুল হাসান (ল্যান্ডমার্ক কম্পিউটারস)। যুগ্ম মহাসচিব হয়েছেন মো. আহসানুল ইসলাম (পিসি গার্ডেন), আর কোষাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পেয়েছেন আবুল হাসান (এইচ এম কম্পিউটারস)। পরিচালক পদে নির্বাচিত হয়েছেন মো. ইকবাল হোসাইন (জ্যাজি) ও মো. নজরুল ইসলাম (ওয়েলকিন কম্পিউটারস)।

নবনির্বাচিত সভাপতি মোহাম্মদ জহিরুল ইসলাম বলেন, আমি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছি। সবাই চেয়েছেন বলেই এই দায়িত্ব নিয়েছি। সংগঠনের উন্নয়নে সম্ভাব্য সব কাজ আমি সবাইকে নিয়ে করতে চাই।

এর আগে, ২১ জুন ২০২৫ শনিবার বিসিএস কার্যনির্বাহী কমিটির পরিচালক পদে উল্লিখিত সাতজন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। এরপর ২২ জুন মনোনয়নপত্র দাখিলের মধ্য দিয়ে পদবণ্টন প্রক্রিয়া সম্পন্ন হয়। যেহেতু কোন পদেই একাধিক প্রার্থী ছিলেন না, তাই ২৩ জুন নির্বাচন বোর্ড আনুষ্ঠানিকভাবে পদবণ্টনের ফলাফল ঘোষণা করে।

নির্বাচন বোর্ডের দায়িত্বে ছিলেন বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব শরীফ রায়হান কবির (চেয়ারম্যান), সদস্য হিসেবে ছিলেন উপসচিব সন্দ্বীপ কুমার সরকার এবং উপ-নিয়ন্ত্রক মো. সিরাজুল ইসলাম।

বর্তমানে বাণিজ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব নাহিদ আফরোজ বাংলাদেশ কম্পিউটার সমিতির প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করছেন। খুব শিগগিরই তিনি নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর করবেন বলে জানা গেছে।

নতুনকথা/এএস

জনপ্রিয় সংবাদ

চীনের কাছেও হার, বিদায়ের শঙ্কায় বাংলাদেশ নারী দল

বাংলাদেশ কম্পিউটার সমিতির নতুন নেতৃত্বে জহিরুল ও মনিরুল

আপডেট সময় ০৩:২০:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ জুন ২০২৫