ঢাকা ০৬:৫৫ পূর্বাহ্ন, শনিবার, ৩০ মে ২০২৬, ১৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ন্যায়ভিত্তিক বাংলাদেশ গঠনে সম্মিলিতভাবে কাজের আহ্বান রাষ্ট্রপতির ঈদুল আজহায় তারেক রহমানকে শুভেচ্ছা জানালেন নরেন্দ্র মোদি গোপালগঞ্জে বাস-মোটরসাইকেল সংঘর্ষে ৫ নিহত, আহত অন্তত ১০ ঈদুল আজহা: ত্যাগের চেতনায় মানবতার পুনর্জাগরণ ঈদুল আজহায় দেশবাসীকে শুভেচ্ছা জানালেন ‘নতুন কথা’র সম্পাদক মাজেদা রহমান শারমিন জাতীয় ঈদগাহে ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত আত্মত্যাগের বার্তা নিয়ে এলো পবিত্র ঈদুল আজহা নজরুল জন্মজয়ন্তীতে যোগ দিতে আজ ময়মনসিংহে যাচ্ছেন প্রধানমন্ত্রী নিষ্পাপ মুখগুলোর নীরব আর্তনাদ ও ন্যায়বিচারের প্রশ্ন বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির পরিচালক হচ্ছেন ৪ জন

সাবেক সিইসি হাবিবুল আউয়াল গ্রেপ্তার

সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।

বুধবার (২৫ জুন) দুপুরে রাজধানীর মগবাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) যুগ্ম কমিশনার (প্রশাসন ও গোয়েন্দা-দক্ষিণ) মোহাম্মদ নাসিরুল ইসলাম।

তিনি বলেন, “আজ দুপুরে ডিবি পুলিশের একটি দল রাজধানীর মগবাজার এলাকায় অভিযান চালিয়ে সাবেক সিইসি কাজী হাবিবুল আউয়ালকে গ্রেপ্তার করে।”

এর আগে গত ২২ জুন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মো. সালাহ উদ্দিন খান বাদী হয়ে শেরেবাংলা নগর থানায় একটি মামলা করেন (মামলা নম্বর-১১)। আওয়ামী লীগ সরকারের আমলে অনুষ্ঠিত তিনটি জাতীয় সংসদ নির্বাচনে ‘ভোট জালিয়াতি, অনিয়ম ও কারচুপির’ অভিযোগ এনে মামলাটি দায়ের করা হয়। মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তৎকালীন তিনজন প্রধান নির্বাচন কমিশনারকে আসামি করা হয়েছে। মোট আসামির সংখ্যা ২৪ জন।

মামলার আসামিদের মধ্যে একজন ছিলেন সাবেক সিইসি কাজী হাবিবুল আউয়াল।

একই মামলার অন্য আসামি সাবেক সিইসি কে এম নুরুল হুদাকে এরই মধ্যে গত ২২ জুন রাজধানীর উত্তরা এলাকা থেকে গ্রেপ্তার করে পুলিশ। পরদিন তাকে আদালতে হাজির করলে বিচারক রিমান্ডে নেওয়ার আদেশ দেন।

নতুনকথা/এএস

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ন্যায়ভিত্তিক বাংলাদেশ গঠনে সম্মিলিতভাবে কাজের আহ্বান রাষ্ট্রপতির

সাবেক সিইসি হাবিবুল আউয়াল গ্রেপ্তার

আপডেট সময় ০৫:১৯:১৪ অপরাহ্ন, বুধবার, ২৫ জুন ২০২৫