ঢাকা ১০:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ১৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ন্যায়ভিত্তিক বাংলাদেশ গঠনে সম্মিলিতভাবে কাজের আহ্বান রাষ্ট্রপতির ঈদুল আজহায় তারেক রহমানকে শুভেচ্ছা জানালেন নরেন্দ্র মোদি গোপালগঞ্জে বাস-মোটরসাইকেল সংঘর্ষে ৫ নিহত, আহত অন্তত ১০ ঈদুল আজহা: ত্যাগের চেতনায় মানবতার পুনর্জাগরণ ঈদুল আজহায় দেশবাসীকে শুভেচ্ছা জানালেন ‘নতুন কথা’র সম্পাদক মাজেদা রহমান শারমিন জাতীয় ঈদগাহে ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত আত্মত্যাগের বার্তা নিয়ে এলো পবিত্র ঈদুল আজহা নজরুল জন্মজয়ন্তীতে যোগ দিতে আজ ময়মনসিংহে যাচ্ছেন প্রধানমন্ত্রী নিষ্পাপ মুখগুলোর নীরব আর্তনাদ ও ন্যায়বিচারের প্রশ্ন বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির পরিচালক হচ্ছেন ৪ জন
৩৩ শতাংশ শিক্ষার্থী পেয়েছে ৫০%-এর বেশি নম্বর

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

৫ লাখ ৬০ হাজার পরীক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ ৪ লাখ ৬০ হাজার

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২৫ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। বৃহস্পতিবার (২৬ জুন) দুপুরে বিশ্ববিদ্যালয়ের গাজীপুর ক্যাম্পাসের আইসিটি ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ফল ঘোষণা করেন উপাচার্য প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহ।

প্রায় এক যুগ পর আয়োজিত এই ভর্তি পরীক্ষায় অংশ নেয় ৫ লাখ ৬০ হাজার ৫৯৫ জন শিক্ষার্থী। এর মধ্যে উত্তীর্ণ হয়েছেন ৪ লাখ ৬০ হাজার ৭০৬ জন, যা অংশগ্রহণকারীর তুলনায় উল্লেখযোগ্য। উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্যে ৩৩ দশমিক ২৮ শতাংশ ৫০ শতাংশের বেশি নম্বর অর্জন করেছেন।

ফলাফলে দেখা যায়, প্রথম মেধাতালিকায় স্থান পেয়েছেন ২ লাখ ৬৫ হাজার ৩৬৪ জন শিক্ষার্থী। নির্বাচিত এসব শিক্ষার্থী আগামী ২৯ জুন থেকে নির্ধারিত ওয়েবসাইট থেকে ভর্তি ফরম ডাউনলোড করে সংশ্লিষ্ট কলেজে যোগাযোগের মাধ্যমে ভর্তি প্রক্রিয়া শুরু করতে পারবেন।

ফল প্রকাশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর মো. লুৎফর রহমান, প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. নূরুল ইসলাম, ট্রেজারার প্রফেসর ড. এ টি এম জাফরুল আযম, ডিন, রেজিস্ট্রার, পরীক্ষা নিয়ন্ত্রকসহ সংশ্লিষ্ট দপ্তরের পরিচালক ও কর্মকর্তারা।

উল্লেখ্য, গত ৩১ মে দেশের প্রায় ৩০০ কেন্দ্রে এই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। দীর্ঘদিন পর সরাসরি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্তকে বিশ্ববিদ্যালয় প্রশাসন শিক্ষার্থীদের মান যাচাইয়ের একটি গুরুত্বপূর্ণ ধাপ হিসেবে উল্লেখ করেছে।

নতুনকথা/এএস

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ন্যায়ভিত্তিক বাংলাদেশ গঠনে সম্মিলিতভাবে কাজের আহ্বান রাষ্ট্রপতির

৩৩ শতাংশ শিক্ষার্থী পেয়েছে ৫০%-এর বেশি নম্বর

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

আপডেট সময় ০৩:৪৪:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ জুন ২০২৫