ঢাকা ০১:০৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ১৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ন্যায়ভিত্তিক বাংলাদেশ গঠনে সম্মিলিতভাবে কাজের আহ্বান রাষ্ট্রপতির ঈদুল আজহায় তারেক রহমানকে শুভেচ্ছা জানালেন নরেন্দ্র মোদি গোপালগঞ্জে বাস-মোটরসাইকেল সংঘর্ষে ৫ নিহত, আহত অন্তত ১০ ঈদুল আজহা: ত্যাগের চেতনায় মানবতার পুনর্জাগরণ ঈদুল আজহায় দেশবাসীকে শুভেচ্ছা জানালেন ‘নতুন কথা’র সম্পাদক মাজেদা রহমান শারমিন জাতীয় ঈদগাহে ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত আত্মত্যাগের বার্তা নিয়ে এলো পবিত্র ঈদুল আজহা নজরুল জন্মজয়ন্তীতে যোগ দিতে আজ ময়মনসিংহে যাচ্ছেন প্রধানমন্ত্রী নিষ্পাপ মুখগুলোর নীরব আর্তনাদ ও ন্যায়বিচারের প্রশ্ন বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির পরিচালক হচ্ছেন ৪ জন
তিন জাতীয় নির্বাচন

অনিয়ম খতিয়ে দেখতে তদন্ত কমিটি গঠন

ফাইল ফুটেজ

২০১৪, ২০১৮ ও ২০২৪ সালের জাতীয় সংসদ নির্বাচন ঘিরে ওঠা অভিযোগ ও বিতর্কের পরিপ্রেক্ষিতে ওইসব নির্বাচনে অনিয়ম, দুর্নীতি ও প্রশাসনিক পক্ষপাতিত্ব তদন্তে একটি স্বতন্ত্র কমিটি গঠন করেছে অন্তর্বর্তীকালীন সরকার।

বৃহস্পতিবার (২৬ জুন) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

এই তদন্ত কমিটির প্রধান হিসেবে দায়িত্ব পেয়েছেন হাইকোর্ট বিভাগের সাবেক বিচারপতি শামীম হাসনাইন। কমিটির অন্য সদস্যরা হলেন: সাবেক অতিরিক্ত সচিব শামীম আল মামুন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সহযোগী অধ্যাপক কাজী মাহফুজুল হক সুপণ, জেলা ও দায়রা জজ আদালতের আইনজীবী ব্যারিস্টার তাজরিয়ান আকরাম হোসাইন এবং নির্বাচন বিশ্লেষক ড. মো. আব্দুল আলীম।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, উল্লেখিত তিনটি জাতীয় নির্বাচন নিয়ে দেশের অভ্যন্তরে ও আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক আলোচনা ও বিতর্ক দেখা দিয়েছে। ভোটারদের ইচ্ছাকে উপেক্ষা করে নির্বাচনী ফলাফল প্রভাবিত করার অভিযোগও এসেছে একাধিক মহল থেকে। এর ফলে গণতন্ত্র, আইনের শাসন ও নাগরিক অধিকার হুমকির মুখে পড়েছে বলেও উদ্বেগ প্রকাশ করা হয়েছে।

এই বাস্তবতায়, ভবিষ্যতে যেন নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠিত হতে পারে—সে লক্ষ্যে সুপারিশ প্রণয়ন ও পূর্ববর্তী নির্বাচনী প্রক্রিয়াগুলোর নিরপেক্ষ মূল্যায়নের উদ্দেশ্যে এই তদন্ত কমিটি কাজ করবে।

প্রজ্ঞাপনে আরও জানানো হয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে তদন্ত ও সুপারিশসংবলিত চূড়ান্ত প্রতিবেদন সরকারের কাছে জমা দিতে হবে কমিটিকে।

জনপ্রিয় সংবাদ

ন্যায়ভিত্তিক বাংলাদেশ গঠনে সম্মিলিতভাবে কাজের আহ্বান রাষ্ট্রপতির

তিন জাতীয় নির্বাচন

অনিয়ম খতিয়ে দেখতে তদন্ত কমিটি গঠন

আপডেট সময় ০২:৫৭:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ২৭ জুন ২০২৫