ঢাকা ০৯:৫৬ পূর্বাহ্ন, সোমবার, ০২ মার্চ ২০২৬, ১৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
অভিনেতা জাহের আলভীর স্ত্রীর মৃত্যুর খবর, পরিবারে শোকের ছায়া মধ্যপ্রাচ্যে উত্তেজনা চরমে: ইরানে হামলা, পাল্টা আঘাতে কাঁপল চার দেশ মানুষের প্রত্যাশা পূরণে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে: প্রধানমন্ত্রী জামায়াতের ইফতার মাহফিলে যোগ দেবেন প্রধানমন্ত্রী বাঁচা-মরার ম্যাচে পাকিস্তানের একাদশ নিয়ে বিতর্ক, পরামর্শ দিচ্ছেন তারকারা মধ্যরাত থেকে পদ্মা-মেঘনায় দুই মাস মাছ ধরা নিষিদ্ধ পিলখানার হত্যাকাণ্ডের নেপথ্য কারণ এখন স্পষ্ট বললেন প্রধানমন্ত্রী পিলখানা ট্র্যাজেডির ১৭ বছর: শোক ও শ্রদ্ধায় স্মরণ ফ্যামিলি কার্ডের মতো ‘কৃষক কার্ড’ পাইলট প্রকল্প চালু করছে সরকার : তথ্যমন্ত্রী দুই ম্যাচ জিতেও হতে পারে সেমিফাইনাল হার

ক্ষমতায় গেলে জুলাই যোদ্ধাদের নিরাপত্তা নিশ্চিত করবে বিএনপি: মির্জা ফখরুল

বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় এলে চব্বিশের জুলাই যোদ্ধাদের নিরাপত্তা নিশ্চিত করা হবে বলে ঘোষণা দিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ভবিষ্যতে সরকার পরিবর্তনের পর যেন জুলাই আন্দোলনে যুক্ত কেউ অনিরাপত্তার শঙ্কায় না থাকেন- সে বিষয়ে বিএনপি প্রতিশ্রুতিবদ্ধ।

সোমবার (১৫ ডিসেম্বর) বিকেলে মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীর রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে বিএনপির আয়োজিত আলোচনা সভায় সভাপতির বক্তব্যে এসব কথা বলেন মির্জা ফখরুল।

তিনি বলেন, ‘জুলাই যোদ্ধাদের অনেকের মধ্যেই উদ্বেগ রয়েছে- এই অন্তর্বর্তীকালীন সরকারের পর নতুন সরকার এলে তাদের নিরাপত্তা কী হবে। আমি পরিষ্কারভাবে বলতে চাই, জনগণের ভোটে বিএনপি নির্বাচিত হয়ে সরকার গঠন করলে জুলাই যোদ্ধাদের নিরাপত্তা আমরা নিশ্চিত করব। তাদের কোনোভাবেই অনিরাপত্তার মুখে পড়তে দেওয়া হবে না।’

বিএনপির মহাসচিব আরও বলেন, গণতন্ত্র ও জাতীয়তাবাদের পতাকা হাতে নিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী ২৫ ডিসেম্বর দেশে ফিরবেন। ‘সেদিন আমরা সবাই নতুন করে জেগে উঠব- গণতন্ত্রের জন্য, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার জন্য,’ বলেন তিনি।

আলোচনা সভায় দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, নতুন প্রজন্ম ইতিহাস থেকে দূরে সরে যাচ্ছে। তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ভূমিকার কথা তুলে ধরে বলেন, স্বাধীনতার ঘোষণা দিয়েই থেমে যাননি জিয়া; তিনি সরাসরি যুদ্ধ করেছেন। অন্য সেক্টর কমান্ডারদের দপ্তর ছিল দেশের বাইরে, কিন্তু জিয়াউর রহমান দেশের ভেতর থেকেই অস্ত্র হাতে যুদ্ধ পরিচালনা করেছেন। এ কারণেই আমরা তাঁর গর্বিত সৈনিক।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকুর সঞ্চালনায় অনুষ্ঠিত এই আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন দলের স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, সালাহউদ্দিন আহমদ, হাফিজ উদ্দিন আহমেদ; চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আবদুস সালাম; ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক আনোয়ার উল্লাহ চৌধুরী; যুবদলের সভাপতি নুরুল ইসলাম নয়ন; স্বেচ্ছাসেবক দলের নেতা রাজীব আহসানসহ বিএনপির বিভিন্ন স্তরের নেতারা।

নতুনকথা/এসআর/এএস

জনপ্রিয় সংবাদ

অভিনেতা জাহের আলভীর স্ত্রীর মৃত্যুর খবর, পরিবারে শোকের ছায়া

ক্ষমতায় গেলে জুলাই যোদ্ধাদের নিরাপত্তা নিশ্চিত করবে বিএনপি: মির্জা ফখরুল

আপডেট সময় ১১:০৮:০১ অপরাহ্ন, সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫