ঢাকা ০৬:৫০ অপরাহ্ন, সোমবার, ০১ জুন ২০২৬, ১৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ন্যায়ভিত্তিক বাংলাদেশ গঠনে সম্মিলিতভাবে কাজের আহ্বান রাষ্ট্রপতির ঈদুল আজহায় তারেক রহমানকে শুভেচ্ছা জানালেন নরেন্দ্র মোদি গোপালগঞ্জে বাস-মোটরসাইকেল সংঘর্ষে ৫ নিহত, আহত অন্তত ১০ ঈদুল আজহা: ত্যাগের চেতনায় মানবতার পুনর্জাগরণ ঈদুল আজহায় দেশবাসীকে শুভেচ্ছা জানালেন ‘নতুন কথা’র সম্পাদক মাজেদা রহমান শারমিন জাতীয় ঈদগাহে ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত আত্মত্যাগের বার্তা নিয়ে এলো পবিত্র ঈদুল আজহা নজরুল জন্মজয়ন্তীতে যোগ দিতে আজ ময়মনসিংহে যাচ্ছেন প্রধানমন্ত্রী নিষ্পাপ মুখগুলোর নীরব আর্তনাদ ও ন্যায়বিচারের প্রশ্ন বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির পরিচালক হচ্ছেন ৪ জন

বাংলাদেশে অবস্থানরত মার্কিন নাগরিকদের জন্য নিরাপত্তা সতর্কতা জারি

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ১১:১৫:৩৭ অপরাহ্ন, সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫
  • ৬৯ বার পড়া হয়েছে

বাংলাদেশে থাকা মার্কিন নাগরিকদের জন্য দেশজুড়ে নিরাপত্তা সতর্কতা জারি করেছে ঢাকার মার্কিন দূতাবাস। সোমবার সন্ধ্যায় দূতাবাসের ওয়েবসাইট ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক সতর্ক বার্তায় এ তথ্য জানানো হয়।

সতর্ক বার্তায় উল্লেখ করা হয়, বাংলাদেশ নির্বাচন কমিশন ঘোষণা করেছে যে আগামী ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন ও জাতীয় গণভোট একসঙ্গে অনুষ্ঠিত হবে। নির্বাচনের সময় যত ঘনিয়ে আসবে, ততই রাজনৈতিক সমাবেশ, বিক্ষোভ ও কর্মসূচির সংখ্যা এবং তীব্রতা বাড়তে পারে। এমন প্রেক্ষাপটে মার্কিন নাগরিকদের বাড়তি সতর্কতা অবলম্বনের আহ্বান জানানো হয়েছে।

ঢাকার মার্কিন দূতাবাস আরও জানিয়েছে, শান্তিপূর্ণ বিক্ষোভ যেকোনো সময় সংঘর্ষ বা সহিংসতায় রূপ নিতে পারে। তাই মার্কিন নাগরিকদের বিক্ষোভ ও রাজনৈতিক সমাবেশ থেকে দূরে থাকার পাশাপাশি বড় ধরনের জনসমাগমের আশপাশে বিশেষভাবে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

সতর্ক বার্তায় মার্কিন নাগরিকদের আশপাশের পরিস্থিতি সম্পর্কে সচেতন থাকার, নিয়মিত স্থানীয় গণমাধ্যম পর্যবেক্ষণ করার এবং ভিড় বা বিক্ষোভ এড়িয়ে চলার নির্দেশনা দেওয়া হয়। পাশাপাশি, জরুরি প্রয়োজনে বা যেকোনো ধরনের সহায়তার জন্য ঢাকার মার্কিন দূতাবাসের সঙ্গে যোগাযোগ রাখার আহ্বান জানানো হয়েছে।

নতুনকথা/এসআর/এএস

জনপ্রিয় সংবাদ

ন্যায়ভিত্তিক বাংলাদেশ গঠনে সম্মিলিতভাবে কাজের আহ্বান রাষ্ট্রপতির

বাংলাদেশে অবস্থানরত মার্কিন নাগরিকদের জন্য নিরাপত্তা সতর্কতা জারি

আপডেট সময় ১১:১৫:৩৭ অপরাহ্ন, সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫