ঢাকা ০৫:৪৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ১৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ন্যায়ভিত্তিক বাংলাদেশ গঠনে সম্মিলিতভাবে কাজের আহ্বান রাষ্ট্রপতির ঈদুল আজহায় তারেক রহমানকে শুভেচ্ছা জানালেন নরেন্দ্র মোদি গোপালগঞ্জে বাস-মোটরসাইকেল সংঘর্ষে ৫ নিহত, আহত অন্তত ১০ ঈদুল আজহা: ত্যাগের চেতনায় মানবতার পুনর্জাগরণ ঈদুল আজহায় দেশবাসীকে শুভেচ্ছা জানালেন ‘নতুন কথা’র সম্পাদক মাজেদা রহমান শারমিন জাতীয় ঈদগাহে ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত আত্মত্যাগের বার্তা নিয়ে এলো পবিত্র ঈদুল আজহা নজরুল জন্মজয়ন্তীতে যোগ দিতে আজ ময়মনসিংহে যাচ্ছেন প্রধানমন্ত্রী নিষ্পাপ মুখগুলোর নীরব আর্তনাদ ও ন্যায়বিচারের প্রশ্ন বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির পরিচালক হচ্ছেন ৪ জন

বিজয় দিবসে লাল-সবুজ আলোয় রাঙা সাজে রাজধানী ঢাকা

মহান বিজয় দিবসকে ঘিরে বর্ণিল আলোর সাজে সেজেছে রাজধানী ঢাকা। সোমবার (১৫ ডিসেম্বর) সন্ধ্যা নামার সঙ্গে সঙ্গেই নগরজুড়ে চোখে পড়ে লাল-সবুজের ঝলমলে আলোর ছোঁয়া। সরকারি-বেসরকারি ভবন, বাণিজ্যিক প্রতিষ্ঠান ও গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো আলোকসজ্জায় রূপ নিয়েছে এক অনন্য উৎসবমুখর নগরীতে।

বিজয়ের মাহেন্দ্রক্ষণকে স্মরণ করতে দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টও সাজানো হয়েছে বিশেষ আলোকসজ্জায়। আপিল বিভাগের মূল ভবন ও হাইকোর্টসহ আদালত প্রাঙ্গণের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো লাল-সবুজের আলোর চাদরে মোড়ানো হয়েছে। লাখো শহীদের রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতার প্রতি শ্রদ্ধা জানাতেই এ আয়োজন বলে জানান সংশ্লিষ্টরা।

শুধু সরকারি স্থাপনায় নয়, ব্যক্তিগত ও বেসরকারি উদ্যোগেও বিজয়ের রঙে রাঙানো হয়েছে রাজধানী। লাল-সবুজের পাশাপাশি কোথাও কোথাও নীল, সাদা ও হলুদ আলোর সমন্বয়ে ফুটিয়ে তোলা হয়েছে মুক্তিযুদ্ধের চেতনা ও স্বাধীনতার গৌরবময় ইতিহাস। আলোকসজ্জার মাধ্যমে কোথাও তুলে ধরা হয়েছে মুক্তিযুদ্ধের প্রতীক, কোথাও লেখা হয়েছে বিজয়ের বার্তা।

সন্ধ্যার পর থেকেই রাজধানীর প্রধান সড়ক, মোড় ও গুরুত্বপূর্ণ এলাকাগুলো আলোর ঝলকানিতে প্রাণবন্ত হয়ে ওঠে। ব্যাংক-বিমা প্রতিষ্ঠান, সরকারি দপ্তর, অভিজাত হোটেলসহ বিভিন্ন ভবনে শোভা পাচ্ছে ঝলমলে আলোর সাজ। পাশাপাশি বিএনপি ও এর সহযোগী সংগঠনগুলোর কার্যালয়েও দেখা গেছে বর্ণিল আলোকসজ্জা।

রাজধানীর বাইরেও দেশের বিভিন্ন জেলা ও নগরীতে বিজয় দিবস উপলক্ষে আলোকসজ্জা করা হয়েছে। লাল-সবুজের আলোয় সেজে উঠে পুরো দেশ। বিজয়ের এই দিনে ঢাকা যেন রূপ নিয়েছে এক আলোকিত শহরে—যেখানে আলোয় আলোয় স্মরণ করা হচ্ছে স্বাধীনতার গল্প, ত্যাগ আর গৌরবের ইতিহাস।

নতুনকথা/এসআর/এএস

জনপ্রিয় সংবাদ

ন্যায়ভিত্তিক বাংলাদেশ গঠনে সম্মিলিতভাবে কাজের আহ্বান রাষ্ট্রপতির

বিজয় দিবসে লাল-সবুজ আলোয় রাঙা সাজে রাজধানী ঢাকা

আপডেট সময় ১২:১১:৪৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫