ঢাকা ১১:৫১ পূর্বাহ্ন, সোমবার, ০২ মার্চ ২০২৬, ১৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
৩ মার্চ থেকে ঈদযাত্রার ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু যুদ্ধের প্রভাব বাজারে, ভরিপ্রতি সোনা ২ লাখ ৭৪ হাজার ছাড়াল কোন কৌশলে এগোতে পারে ইরান: বিশ্লেষকের চোখে সম্ভাব্য পাল্টা পরিকল্পনা অভিনেতা জাহের আলভীর স্ত্রীর মৃত্যুর খবর, পরিবারে শোকের ছায়া মধ্যপ্রাচ্যে উত্তেজনা চরমে: ইরানে হামলা, পাল্টা আঘাতে কাঁপল চার দেশ মানুষের প্রত্যাশা পূরণে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে: প্রধানমন্ত্রী জামায়াতের ইফতার মাহফিলে যোগ দেবেন প্রধানমন্ত্রী বাঁচা-মরার ম্যাচে পাকিস্তানের একাদশ নিয়ে বিতর্ক, পরামর্শ দিচ্ছেন তারকারা মধ্যরাত থেকে পদ্মা-মেঘনায় দুই মাস মাছ ধরা নিষিদ্ধ পিলখানার হত্যাকাণ্ডের নেপথ্য কারণ এখন স্পষ্ট বললেন প্রধানমন্ত্রী

আবারও বাংলাদেশে আসছে ফুটবল বিশ্বকাপের ট্রফি

  • স্পোর্টস্ ডেস্ক
  • আপডেট সময় ১০:১৯:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫
  • ৬৬ বার পড়া হয়েছে

বিশ্ব ফুটবলের সবচেয়ে কাঙ্ক্ষিত প্রতীক আবারও আসছে বাংলাদেশে। আগামী বছরের জুনে যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় বসতে যাচ্ছে ৪৮ দলের মেগা ফুটবল বিশ্বকাপ। তার আগে, আগামী ১৪ জানুয়ারি ফিফা বিশ্বকাপের মূল ট্রফি বাংলাদেশ সফরে আসবে। এই ট্রফি ট্যুরের পৃষ্ঠপোষকতায় থাকছে বিশ্বখ্যাত পানীয় ব্র্যান্ড কোকা-কোলা।

এর আগেও একাধিকবার বিশ্বকাপ ট্রফির সাক্ষী হয়েছে বাংলাদেশ। সর্বশেষ কাতার বিশ্বকাপের আগে ট্রফি ট্যুরে ঢাকায় আসে বিশ্বকাপের ট্রফি। এরও আগে ২০১৩ ও ২০০২ সালে ফুটবল বিশ্বকাপের ট্রফি বাংলাদেশ সফর করেছিল।

কোকা-কোলার ভাইস প্রেসিডেন্ট মিকায়েল ভিনে বলেন, “ট্রফি ট্যুর ভক্তদের ফুটবলের আরও কাছে নিয়ে আসে। আমরা আনন্দিত যে আবারও এই অভিজ্ঞতার অংশ হতে পারছি। এবারের ট্যুর ভক্তদের ফুটবলের উত্তেজনা ও আবেগ আরও কাছ থেকে অনুভব করার সুযোগ করে দেবে।”

ফিফার চিফ বিজনেস অফিসার রোমি গাই বলেন,“ফিফা বিশ্বকাপের মূল ট্রফি ক্রীড়া জগতের সবচেয়ে বড় প্রতীক। দুই দশকের বেশি সময় ধরে কোকা-কোলার সঙ্গে ফিফার অংশীদারিত্ব বিশ্বজুড়ে ফুটবলভক্তদের কাছে এই আবেগ পৌঁছে দিয়েছে। এবারের ট্রফি ট্যুর বিশেষ গুরুত্ব বহন করছে, কারণ এটি কোকা-কোলার সঙ্গে ফিফা বিশ্বকাপ ট্রফি ট্যুরের ২০ বছর পূর্তি উদযাপন।”

বাংলাদেশের ফুটবলপ্রেমীদের জন্য ট্রফি দেখার সুযোগ করে দিতে কোকা-কোলা চালু করেছে ‘আন্ডার দ্য ক্যাপ’ প্রোমো ক্যাম্পেইন। এই ক্যাম্পেইনের আওতায় ভক্তদের ১ লিটার কোকা-কোলার প্রোমো প্যাক কিনে বোতলের লেবেলে থাকা কিউআর কোড স্ক্যান করতে হবে। এরপর ট্রফি ট্যুরের অফিশিয়াল ওয়েব পেজে গিয়ে একটি কুইজের সঠিক উত্তর দিতে হবে।

১৫ নভেম্বর থেকে ৮ জানুয়ারি ২০২৬ পর্যন্ত প্রতি ঘণ্টায় দ্রুততম সঠিক উত্তরদাতারা ট্রফি দেখার টিকিট জিততে পারবেন। প্রতি ৯০ মিনিটে একবার করে টিকিট জয়ের সুযোগ থাকছে।

নতুন কথা/এসআর

৩ মার্চ থেকে ঈদযাত্রার ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু

আবারও বাংলাদেশে আসছে ফুটবল বিশ্বকাপের ট্রফি

আপডেট সময় ১০:১৯:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫