ঢাকা ১১:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ১৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ন্যায়ভিত্তিক বাংলাদেশ গঠনে সম্মিলিতভাবে কাজের আহ্বান রাষ্ট্রপতির ঈদুল আজহায় তারেক রহমানকে শুভেচ্ছা জানালেন নরেন্দ্র মোদি গোপালগঞ্জে বাস-মোটরসাইকেল সংঘর্ষে ৫ নিহত, আহত অন্তত ১০ ঈদুল আজহা: ত্যাগের চেতনায় মানবতার পুনর্জাগরণ ঈদুল আজহায় দেশবাসীকে শুভেচ্ছা জানালেন ‘নতুন কথা’র সম্পাদক মাজেদা রহমান শারমিন জাতীয় ঈদগাহে ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত আত্মত্যাগের বার্তা নিয়ে এলো পবিত্র ঈদুল আজহা নজরুল জন্মজয়ন্তীতে যোগ দিতে আজ ময়মনসিংহে যাচ্ছেন প্রধানমন্ত্রী নিষ্পাপ মুখগুলোর নীরব আর্তনাদ ও ন্যায়বিচারের প্রশ্ন বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির পরিচালক হচ্ছেন ৪ জন

দেশের পথে শহীদ ওসমান হাদির মরদেহ, নেওয়া হবে ঢাবির কেন্দ্রীয় মসজিদে

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৪:৫৮:১২ অপরাহ্ন, শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫
  • ৭৩ বার পড়া হয়েছে

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও জুলাই গণঅভ্যুত্থানের অগ্রসারির যোদ্ধা শহীদ শরিফ ওসমান হাদির মরদেহ বহনকারী বিমান সিঙ্গাপুর থেকে ঢাকার উদ্দেশে রওনা হয়েছে।

শুক্রবার (১৯ ডিসেম্বর) বাংলাদেশ সময় দুপুর ২টা ৩ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-৩৮৫ ফ্লাইটটি সিঙ্গাপুরের চাঙ্গি আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে।

বিমান কর্তৃপক্ষ জানিয়েছে, ফ্লাইটটি আজ সন্ধ্যা ৬টা ৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের কথা রয়েছে। নিয়মিত ফ্লাইটে আনা হাদির মরদেহ বিমানবন্দরের ৮ নম্বর গেট দিয়ে বের করা হবে। সেখান থেকে মরদেহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে নেওয়া হবে, যেখানে সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের সুযোগ থাকবে।

দুপুরে ইনকিলাব মঞ্চের ফেসবুক পেজে দেওয়া এক ঘোষণায় জানানো হয়, শহীদ ওসমান হাদিকে গ্রহণ করতে এয়ারপোর্ট থেকে শাহবাগগামী সড়কের দুই পাশে সুশৃঙ্খলভাবে অবস্থান নেওয়ার আহ্বান জানানো হয়েছে। পরে তাকে ঢাবির কেন্দ্রীয় মসজিদে আনা হবে।

গত বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাত ৯টা ৪৫ মিনিটে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন শরিফ ওসমান হাদি (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। ঢাকা-৮ আসনের সম্ভাব্য এই প্রার্থী টানা সাত দিন জীবন-মৃত্যুর সঙ্গে লড়াই করে শেষ পর্যন্ত পরপারে পাড়ি জমান।

হাদির মৃত্যুকে কেন্দ্র করে সরকার আগামী শনিবার (২০ ডিসেম্বর) এক দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে। জাতির উদ্দেশে দেওয়া ভাষণে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস জানান, শহীদ ওসমান হাদির স্ত্রী ও একমাত্র সন্তানের দায়িত্ব রাষ্ট্র গ্রহণ করবে।

আগামীকাল শনিবার বাদ জোহর রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে শহীদ ওসমান হাদির জানাজা অনুষ্ঠিত হবে। তবে দাফনের স্থান এখনো চূড়ান্ত হয়নি।

ইনকিলাব মঞ্চ জানিয়েছে, আজ শুক্রবার বাদ জুমা দেশের সব মসজিদ ও ধর্মীয় উপাসনালয়ে শহীদ ওসমান হাদির মাগফিরাত কামনায় বিশেষ দোয়ার আয়োজন করা হয়েছে। একই সঙ্গে সহিংসতা পরিহার করে হত্যাকারীদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে শান্তিপূর্ণ বিক্ষোভ কর্মসূচি পালনের আহ্বান জানানো হয়েছে।

হাদির মৃত্যুতে শোক প্রকাশ করেছেন সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী, সাবেক উপদেষ্টা মাহফুজ আলম ও আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহ ও সারজিস আলম। বিএনপি, জামায়াতসহ বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠনও পৃথকভাবে শোক জানিয়েছে।

এনসিপি স্বাস্থ্য সেলের প্রধান ও হাদির চিকিৎসায় যুক্ত চিকিৎসক ডা. আহাদ এক ভিডিও বার্তায় তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, সিঙ্গাপুর জেনারেল হাসপাতাল থেকে আনুষ্ঠানিকভাবে মৃত্যুসংবাদ পাওয়া গেছে।

উল্লেখ্য, গত ১২ ডিসেম্বর পুরানা পল্টনের বক্স কালভার্ট এলাকায় নির্বাচনী প্রচারণা শেষে ফেরার পথে মোটরসাইকেলযোগে আসা দুর্বৃত্তদের গুলিতে মাথায় গুরুতর আহত হন শরিফ ওসমান হাদি। প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এবং পরে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। অবস্থার অবনতি হলে ১৫ ডিসেম্বর তাকে এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুরে নেওয়া হয়।

সিসিটিভি ফুটেজ ও প্রত্যক্ষদর্শীদের বর্ণনা অনুযায়ী, গুলির ঘটনায় জড়িত দুজনকে শনাক্ত করা হয়েছে। দায়িত্বশীল সূত্র জানিয়েছে, ঘটনার ১২ ঘণ্টার মধ্যেই তারা সীমান্ত দিয়ে দেশত্যাগ করে।

নতুন কথা/এসআর

জনপ্রিয় সংবাদ

ন্যায়ভিত্তিক বাংলাদেশ গঠনে সম্মিলিতভাবে কাজের আহ্বান রাষ্ট্রপতির

দেশের পথে শহীদ ওসমান হাদির মরদেহ, নেওয়া হবে ঢাবির কেন্দ্রীয় মসজিদে

আপডেট সময় ০৪:৫৮:১২ অপরাহ্ন, শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫