ঢাকা ০৬:২১ পূর্বাহ্ন, শনিবার, ৩০ মে ২০২৬, ১৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ন্যায়ভিত্তিক বাংলাদেশ গঠনে সম্মিলিতভাবে কাজের আহ্বান রাষ্ট্রপতির ঈদুল আজহায় তারেক রহমানকে শুভেচ্ছা জানালেন নরেন্দ্র মোদি গোপালগঞ্জে বাস-মোটরসাইকেল সংঘর্ষে ৫ নিহত, আহত অন্তত ১০ ঈদুল আজহা: ত্যাগের চেতনায় মানবতার পুনর্জাগরণ ঈদুল আজহায় দেশবাসীকে শুভেচ্ছা জানালেন ‘নতুন কথা’র সম্পাদক মাজেদা রহমান শারমিন জাতীয় ঈদগাহে ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত আত্মত্যাগের বার্তা নিয়ে এলো পবিত্র ঈদুল আজহা নজরুল জন্মজয়ন্তীতে যোগ দিতে আজ ময়মনসিংহে যাচ্ছেন প্রধানমন্ত্রী নিষ্পাপ মুখগুলোর নীরব আর্তনাদ ও ন্যায়বিচারের প্রশ্ন বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির পরিচালক হচ্ছেন ৪ জন

সোহরাওয়ার্দী হাসপাতালে হাদির মরদেহ, চলছে ময়নাতদন্ত

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদির মরদেহের ময়নাতদন্ত চলছে রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে।

শনিবার সকাল ১০টার কিছু আগে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের হিমঘর থেকে মরদেহটি ময়নাতদন্তের জন্য সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে নেওয়া হয়। এ সময় হাসপাতাল ও আশপাশের এলাকায় জোরদার নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়।

পুলিশের তেজগাঁও বিভাগের উপকমিশনার ইবনে মিজান বিষয়টি নিশ্চিত করে জানান, হাদির পোস্টমর্টেম প্রক্রিয়া চলমান রয়েছে। প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষ হলে মরদেহটি জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় নেওয়া হবে, যেখানে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

উল্লেখ্য, শুক্রবার সন্ধ্যায় সিঙ্গাপুর থেকে ঢাকায় পৌঁছানোর পর শহীদ ওসমান হাদির মরদেহ সরাসরি জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের হিমঘরে রাখা হয়। শনিবার দুপুর ২টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় তার জানাজা অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

প্রধান উপদেষ্টার দপ্তর জানাজাকে কেন্দ্র করে অংশগ্রহণকারীদের জন্য কিছু নির্দেশনা দিয়েছে। এর মধ্যে রয়েছে- কোনো ধরনের ব্যাগ বা ভারী বস্তু বহন না করা এবং শৃঙ্খলা বজায় রাখা। একই সঙ্গে হাদির মৃত্যুকে কেন্দ্র করে আজ রাষ্ট্রীয়ভাবে শোক পালন করা হচ্ছে। এ উপলক্ষে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে।

এর আগে গত ১২ ডিসেম্বর দুপুর সোয়া ২টার দিকে রাজধানীর বিজয়নগর পানির ট্যাংকির সামনে রিকশাযোগে যাওয়ার সময় ওসমান হাদির ওপর সশস্ত্র হামলা চালানো হয়। মোটরসাইকেলে আসা দুই ব্যক্তি খুব কাছ থেকে তাকে গুলি করে দ্রুত পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। পরে পরিবারের সিদ্ধান্তে তাকে এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়, যেখানে আইসিইউতে তার চিকিৎসা চলতে থাকে।

পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য তাকে এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুরে নেওয়া হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার তিনি মারা যান।

নতুন কথা/এসআর

জনপ্রিয় সংবাদ

ন্যায়ভিত্তিক বাংলাদেশ গঠনে সম্মিলিতভাবে কাজের আহ্বান রাষ্ট্রপতির

সোহরাওয়ার্দী হাসপাতালে হাদির মরদেহ, চলছে ময়নাতদন্ত

আপডেট সময় ১২:৪১:৪৭ অপরাহ্ন, শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫