ঢাকা ০৬:২১ পূর্বাহ্ন, শনিবার, ৩০ মে ২০২৬, ১৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ন্যায়ভিত্তিক বাংলাদেশ গঠনে সম্মিলিতভাবে কাজের আহ্বান রাষ্ট্রপতির ঈদুল আজহায় তারেক রহমানকে শুভেচ্ছা জানালেন নরেন্দ্র মোদি গোপালগঞ্জে বাস-মোটরসাইকেল সংঘর্ষে ৫ নিহত, আহত অন্তত ১০ ঈদুল আজহা: ত্যাগের চেতনায় মানবতার পুনর্জাগরণ ঈদুল আজহায় দেশবাসীকে শুভেচ্ছা জানালেন ‘নতুন কথা’র সম্পাদক মাজেদা রহমান শারমিন জাতীয় ঈদগাহে ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত আত্মত্যাগের বার্তা নিয়ে এলো পবিত্র ঈদুল আজহা নজরুল জন্মজয়ন্তীতে যোগ দিতে আজ ময়মনসিংহে যাচ্ছেন প্রধানমন্ত্রী নিষ্পাপ মুখগুলোর নীরব আর্তনাদ ও ন্যায়বিচারের প্রশ্ন বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির পরিচালক হচ্ছেন ৪ জন

স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগে ২৪ ঘণ্টার আলটিমেটাম, রোববার ফের শাহবাগ অবরোধের ঘোষণা

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান বিন হাদিকে শেষ বিদায় জানানোর পর শাহবাগে জড়ো হয়েছেন ইনকিলাব মঞ্চসহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা। এ সময় তারা স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে ২৪ ঘণ্টার আলটিমেটাম ঘোষণা করেন।

শনিবার (২০ ডিসেম্বর) সন্ধ্যার আগে শাহবাগে সংক্ষিপ্ত সমাবেশ থেকে এ ঘোষণা দেওয়া হয়। নেতাকর্মীরা হুঁশিয়ারি দিয়ে বলেন, নির্ধারিত সময়ের মধ্যে দাবি পূরণ না হলে রোববার (২১ ডিসেম্বর) বিকেল সোয়া ৫টায় আবারও শাহবাগ অবরোধ করা হবে।

সমাবেশে বক্তারা অভিযোগ করেন, শহীদ হাদির ওপর হামলার ঘটনার এক সপ্তাহ পেরিয়ে গেলেও এখনো হামলাকারীদের গ্রেপ্তার করা হয়নি। এ ব্যর্থতার দায় স্বরাষ্ট্র মন্ত্রণালয় এড়াতে পারে না বলেও তারা মন্তব্য করেন।

এর আগে শনিবার দুপুরে শরিফ ওসমান হাদির জানাজার আগ মুহূর্তে পরিবারের পক্ষ থেকে বক্তব্য দেন ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আবদুল্লাহ আল জাবের। তিনি স্বরাষ্ট্র উপদেষ্টা ও প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদাবক্স চৌধুরীকেও ২৪ ঘণ্টার আলটিমেটাম দেন।

এ সময় আবদুল্লাহ আল জাবের নেতাকর্মীদের উদ্দেশে বলেন, কোনো ধরনের সহিংস কর্মসূচিতে জড়ানো যাবে না। তিনি বলেন,
“ইনকিলাব মঞ্চ থেকে পরবর্তী সব সিদ্ধান্ত জানানো হবে। আমাদের আন্দোলন শান্তিপূর্ণ থাকবে।”

একই সঙ্গে খোদাবক্স চৌধুরীর কাছে সপ্তাহব্যাপী তাদের গৃহীত পদক্ষেপ ও অগ্রগতি জনগণের সামনে স্পষ্ট করার দাবি জানান তিনি।

এদিকে, শহীদ শরিফ ওসমান হাদির দাফন সম্পন্ন হয়েছে। শনিবার বিকেল সাড়ে ৩টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ সংলগ্ন জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবরের পাশে তাকে সমাহিত করা হয়।

এর আগে দুপুর আড়াইটার দিকে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় লাখো মানুষের অংশগ্রহণে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। বড় ভাই আবু বকর সিদ্দিকের ইমামতিতে জানাজা শেষে তাকে দাফনের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় কবরস্থানের দিকে নিয়ে যাওয়া হয়।

শহীদ ওসমান হাদির জানাজায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস, উপদেষ্টা পরিষদের সদস্যরা, তিন বাহিনীর প্রধানসহ বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতারা অংশ নেন।

নতুন কথা/এসআর

জনপ্রিয় সংবাদ

ন্যায়ভিত্তিক বাংলাদেশ গঠনে সম্মিলিতভাবে কাজের আহ্বান রাষ্ট্রপতির

স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগে ২৪ ঘণ্টার আলটিমেটাম, রোববার ফের শাহবাগ অবরোধের ঘোষণা

আপডেট সময় ১০:২৩:৩২ অপরাহ্ন, শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫