ঢাকা ০৫:৩০ পূর্বাহ্ন, রবিবার, ০১ মার্চ ২০২৬, ১৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
অভিনেতা জাহের আলভীর স্ত্রীর মৃত্যুর খবর, পরিবারে শোকের ছায়া মধ্যপ্রাচ্যে উত্তেজনা চরমে: ইরানে হামলা, পাল্টা আঘাতে কাঁপল চার দেশ মানুষের প্রত্যাশা পূরণে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে: প্রধানমন্ত্রী জামায়াতের ইফতার মাহফিলে যোগ দেবেন প্রধানমন্ত্রী বাঁচা-মরার ম্যাচে পাকিস্তানের একাদশ নিয়ে বিতর্ক, পরামর্শ দিচ্ছেন তারকারা মধ্যরাত থেকে পদ্মা-মেঘনায় দুই মাস মাছ ধরা নিষিদ্ধ পিলখানার হত্যাকাণ্ডের নেপথ্য কারণ এখন স্পষ্ট বললেন প্রধানমন্ত্রী পিলখানা ট্র্যাজেডির ১৭ বছর: শোক ও শ্রদ্ধায় স্মরণ ফ্যামিলি কার্ডের মতো ‘কৃষক কার্ড’ পাইলট প্রকল্প চালু করছে সরকার : তথ্যমন্ত্রী দুই ম্যাচ জিতেও হতে পারে সেমিফাইনাল হার

দেশের ২৬তম প্রধান বিচারপতি নিয়োগ পেলেন জুবায়ের রহমান চৌধুরী

বাংলাদেশের বিচার বিভাগে নতুন অধ্যায়ের সূচনা হতে যাচ্ছে। দেশের ২৬তম প্রধান বিচারপতি হিসেবে আপিল বিভাগের বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীকে নিয়োগের চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছেন রাষ্ট্রপতি।

সোমবার (২২ ডিসেম্বর) বঙ্গভবনে তার নিয়োগ চূড়ান্ত করা হয়। সরকারের উচ্চপর্যায়ের একাধিক দায়িত্বশীল সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

সূত্র জানায়, আগামী ২৮ ডিসেম্বর বঙ্গভবনে আনুষ্ঠানিকভাবে নতুন প্রধান বিচারপতির শপথগ্রহণ অনুষ্ঠিত হবে। বর্তমান প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ সংবিধান অনুযায়ী বয়সসীমা পূর্ণ হওয়ায় ২৭ ডিসেম্বর অবসরে যাচ্ছেন।

বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর জন্ম ১৯৬১ সালের ১৮ মে। তিনি একটি আইনজ্ঞ পরিবারে বেড়ে ওঠেন। তার বাবা প্রয়াত এএফএম আবদুর রহমান চৌধুরী ছিলেন সুপ্রিম কোর্টের বিচারক।

তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি (অনার্স) ও এলএলএম ডিগ্রি অর্জন করেন। পরবর্তীতে যুক্তরাজ্যে গিয়ে আন্তর্জাতিক আইনের ওপর আরেকটি মাস্টার্স ডিগ্রি সম্পন্ন করেন।

জুবায়ের রহমান চৌধুরী ১৯৮৫ সালে জজ কোর্টে এবং ১৯৮৭ সালে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন। দীর্ঘ আইন পেশায় সফলভাবে দায়িত্ব পালনের পর ২০০৩ সালের ২৭ আগস্ট তিনি হাইকোর্ট বিভাগের অতিরিক্ত বিচারক হিসেবে নিয়োগ পান। দুই বছর পর তার নিয়োগ স্থায়ী হয়।

রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন গত ১২ আগস্ট ২০২৪ তাকে আপিল বিভাগের বিচারপতি হিসেবে নিয়োগ দেন। পরদিন ১৩ আগস্ট তিনি শপথ গ্রহণ করেন।

দীর্ঘ বিচারিক অভিজ্ঞতা, পেশাগত সততা ও সাংবিধানিক জ্ঞানের কারণে বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর এই নিয়োগকে বিচার বিভাগের জন্য গুরুত্বপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্ট মহল।

নতুন কথা/এসআর

জনপ্রিয় সংবাদ

অভিনেতা জাহের আলভীর স্ত্রীর মৃত্যুর খবর, পরিবারে শোকের ছায়া

দেশের ২৬তম প্রধান বিচারপতি নিয়োগ পেলেন জুবায়ের রহমান চৌধুরী

আপডেট সময় ১২:৪৬:০১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫