ঢাকা ০৮:২৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ১৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ন্যায়ভিত্তিক বাংলাদেশ গঠনে সম্মিলিতভাবে কাজের আহ্বান রাষ্ট্রপতির ঈদুল আজহায় তারেক রহমানকে শুভেচ্ছা জানালেন নরেন্দ্র মোদি গোপালগঞ্জে বাস-মোটরসাইকেল সংঘর্ষে ৫ নিহত, আহত অন্তত ১০ ঈদুল আজহা: ত্যাগের চেতনায় মানবতার পুনর্জাগরণ ঈদুল আজহায় দেশবাসীকে শুভেচ্ছা জানালেন ‘নতুন কথা’র সম্পাদক মাজেদা রহমান শারমিন জাতীয় ঈদগাহে ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত আত্মত্যাগের বার্তা নিয়ে এলো পবিত্র ঈদুল আজহা নজরুল জন্মজয়ন্তীতে যোগ দিতে আজ ময়মনসিংহে যাচ্ছেন প্রধানমন্ত্রী নিষ্পাপ মুখগুলোর নীরব আর্তনাদ ও ন্যায়বিচারের প্রশ্ন বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির পরিচালক হচ্ছেন ৪ জন

কূটনৈতিক উত্তেজনায় ফের দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনারকে তলব

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ১০:০৮:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫
  • ৫৫ বার পড়া হয়েছে

বাংলাদেশ ও ভারতের মধ্যে চলমান কূটনৈতিক উত্তেজনার মধ্যেই ফের দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহকে তলব করেছে ভারত। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) এ তলবের ঘটনা ঘটে।

এর কয়েক ঘণ্টা আগেই ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মাকে তলব করে বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয়। ভারতের বিভিন্ন স্থানে অবস্থিত বাংলাদেশি কূটনৈতিক মিশন ও কূটনীতিকদের নিরাপত্তা নিয়ে ‘গভীর উদ্বেগ’ জানাতেই ওই তলব করা হয় বলে কূটনৈতিক সূত্রে জানা গেছে।

চলমান পরিস্থিতিতে এটি দ্বিতীয়বারের মতো দুই দেশের হাইকমিশনারদের তলব করার ঘটনা, যা ঢাকা–দিল্লি সম্পর্কে বাড়তি সংবেদনশীলতার ইঙ্গিত দিচ্ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

এদিকে উদ্ভূত পরিস্থিতিতে নিরাপত্তা জোরদারের অংশ হিসেবে নয়াদিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনের সামনে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে ভারত। কূটনৈতিক সূত্র জানায়, হাইকমিশন প্রাঙ্গণ ও আশপাশের এলাকায় প্রায় ১৫ হাজার নিরাপত্তা সদস্য মোতায়েন করা হয়েছে।

ঘটনাপ্রবাহে দুই দেশের কূটনৈতিক যোগাযোগ আরও ঘনিষ্ঠ হলেও উত্তেজনার পারদ এখনো ঊর্ধ্বমুখী রয়েছে।

নতুন কথা/এসআর

জনপ্রিয় সংবাদ

ন্যায়ভিত্তিক বাংলাদেশ গঠনে সম্মিলিতভাবে কাজের আহ্বান রাষ্ট্রপতির

কূটনৈতিক উত্তেজনায় ফের দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনারকে তলব

আপডেট সময় ১০:০৮:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫