ঢাকা ০৪:৫৪ পূর্বাহ্ন, শনিবার, ৩০ মে ২০২৬, ১৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ন্যায়ভিত্তিক বাংলাদেশ গঠনে সম্মিলিতভাবে কাজের আহ্বান রাষ্ট্রপতির ঈদুল আজহায় তারেক রহমানকে শুভেচ্ছা জানালেন নরেন্দ্র মোদি গোপালগঞ্জে বাস-মোটরসাইকেল সংঘর্ষে ৫ নিহত, আহত অন্তত ১০ ঈদুল আজহা: ত্যাগের চেতনায় মানবতার পুনর্জাগরণ ঈদুল আজহায় দেশবাসীকে শুভেচ্ছা জানালেন ‘নতুন কথা’র সম্পাদক মাজেদা রহমান শারমিন জাতীয় ঈদগাহে ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত আত্মত্যাগের বার্তা নিয়ে এলো পবিত্র ঈদুল আজহা নজরুল জন্মজয়ন্তীতে যোগ দিতে আজ ময়মনসিংহে যাচ্ছেন প্রধানমন্ত্রী নিষ্পাপ মুখগুলোর নীরব আর্তনাদ ও ন্যায়বিচারের প্রশ্ন বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির পরিচালক হচ্ছেন ৪ জন

দেশের উদ্দেশে আজ লন্ডন ছাড়ছেন তারেক রহমান

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৯:৫০:২১ পূর্বাহ্ন, বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫
  • ৬৭ বার পড়া হয়েছে

দীর্ঘ ১৭ বছর পর নিজ মাতৃভূমি বাংলাদেশের উদ্দেশে যাত্রা শুরু করছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

আজ বুধবার (২৪ ডিসেম্বর) লন্ডনের স্থানীয় সময় সন্ধ্যা সোয়া ৬টায় (বাংলাদেশ সময় রাত সোয়া ১২টা) হিথ্রো বিমানবন্দর থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-২০২ ফ্লাইটে ঢাকার উদ্দেশে রওনা দেবেন তিনি।

তারেক রহমানের সঙ্গে দেশে ফিরছেন তার স্ত্রী ডা. জুবাইদা রহমান এবং কন্যা জাইমা রহমান। সবকিছু ঠিক থাকলে আগামীকাল বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বেলা ১১টা ৫৫ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তার অবতরণের কথা রয়েছে।

এদিকে তারেক রহমানের এই প্রত্যাবর্তনকে কেন্দ্র করে রাজধানী ঢাকাসহ সারা দেশে বিএনপির নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ ও প্রস্তুতি লক্ষ্য করা যাচ্ছে। বিভিন্ন স্থানে শোডাউন ও সংবর্ধনার আয়োজনের খবর পাওয়া গেছে।

তবে গত ১৬ ডিসেম্বর লন্ডনে বিজয় দিবস উপলক্ষে আয়োজিত এক সভায় তারেক রহমান নেতাকর্মীদের উদ্দেশে স্পষ্ট অনুরোধ জানিয়ে বলেন, “আপনাদের দোয়ায় ২৫ তারিখ আমি দেশে ফিরে যাব। সেদিন কেউ যেন বিমানবন্দরে না যান। যারা এই অনুরোধ রাখবেন, তারাই দল ও দেশের সম্মান রক্ষা করবেন।”

তিনি আরও বলেন, এই অনুরোধ উপেক্ষা করে যারা বিমানবন্দরে যাবেন, তাদের ব্যক্তিগত স্বার্থান্বেষী হিসেবে গণ্য করা হবে।

উল্লেখ্য, ২০০৮ সালে চিকিৎসার উদ্দেশ্যে লন্ডন যাওয়ার পর থেকে সেখানেই অবস্থান করছিলেন তারেক রহমান। গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর তার দেশে ফেরার বিষয়টি নতুন করে রাজনৈতিক অঙ্গনে আলোচনায় আসে।

নতুন কথা/এসআর

জনপ্রিয় সংবাদ

ন্যায়ভিত্তিক বাংলাদেশ গঠনে সম্মিলিতভাবে কাজের আহ্বান রাষ্ট্রপতির

দেশের উদ্দেশে আজ লন্ডন ছাড়ছেন তারেক রহমান

আপডেট সময় ০৯:৫০:২১ পূর্বাহ্ন, বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫