ঢাকা ০৩:৩২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ১৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ন্যায়ভিত্তিক বাংলাদেশ গঠনে সম্মিলিতভাবে কাজের আহ্বান রাষ্ট্রপতির ঈদুল আজহায় তারেক রহমানকে শুভেচ্ছা জানালেন নরেন্দ্র মোদি গোপালগঞ্জে বাস-মোটরসাইকেল সংঘর্ষে ৫ নিহত, আহত অন্তত ১০ ঈদুল আজহা: ত্যাগের চেতনায় মানবতার পুনর্জাগরণ ঈদুল আজহায় দেশবাসীকে শুভেচ্ছা জানালেন ‘নতুন কথা’র সম্পাদক মাজেদা রহমান শারমিন জাতীয় ঈদগাহে ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত আত্মত্যাগের বার্তা নিয়ে এলো পবিত্র ঈদুল আজহা নজরুল জন্মজয়ন্তীতে যোগ দিতে আজ ময়মনসিংহে যাচ্ছেন প্রধানমন্ত্রী নিষ্পাপ মুখগুলোর নীরব আর্তনাদ ও ন্যায়বিচারের প্রশ্ন বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির পরিচালক হচ্ছেন ৪ জন

হিথ্রো বিমানবন্দরে পৌঁছেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান

দীর্ঘদিন পর দেশের পথে যাত্রা শুরু করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। স্বদেশ প্রত্যাবর্তনের অংশ হিসেবে লন্ডনের বাসা থেকে তিনি ইতোমধ্যে হিথরো আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেছেন।

বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে, লন্ডনের স্থানীয় সময় সন্ধ্যা ৬টায় এবং বাংলাদেশ সময় রাত ১২টায় তারেক রহমানকে বহনকারী বিমান ঢাকার উদ্দেশে হিথরো বিমানবন্দর ত্যাগ করবে। বাংলাদেশ বিমানের নিয়মিত ওই ফ্লাইটে তার সঙ্গে পরিবারের সদস্যরাও থাকবেন।

এর আগে বুধবার (২৪ ডিসেম্বর) বাংলাদেশ সময় সন্ধ্যার দিকে তিনি পরিবারের সদস্যদের নিয়ে লন্ডনের বাসা থেকে বিমানবন্দরের উদ্দেশে রওনা হন।

এ বিষয়ে এর আগে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দলের স্থায়ী কমিটির সদস্য ও স্বদেশ প্রত্যাবর্তন কমিটির আহ্বায়ক সালাহউদ্দিন আহমদ জানান, তারেক রহমান মধ্যরাতে হিথরো বিমানবন্দর থেকে যাত্রা করে বৃহস্পতিবার সকালে সিলেটে যাত্রাবিরতির পর সকাল ১১টা ২০ মিনিটে ঢাকায় অবতরণ করবেন, ইনশাআল্লাহ।

ঢাকায় পৌঁছানোর পর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে অভ্যর্থনা জানাবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্যসহ শীর্ষ নেতারা।

এরপর সড়কপথে তিনি এভারকেয়ার হাসপাতালে যাবেন। এই হাসপাতালেই বর্তমানে বিএনপি চেয়ারপারসন ও তার মা বেগম খালেদা জিয়া চিকিৎসাধীন রয়েছেন।

হাসপাতালে যাওয়ার পথে কুড়িল-পূর্বাচল এক্সপ্রেসওয়ে এলাকায় আয়োজিত এক সংক্ষিপ্ত সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নেবেন তারেক রহমান। সেখানে তিনি দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করবেন এবং মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করবেন বলে জানিয়েছেন দলটির নেতারা।

সংবর্ধনা ও হাসপাতাল পরিদর্শন শেষে গুলশান এভিনিউয়ের ১৯৬ নম্বর বাসায় অবস্থান করবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান।

নতুন কথা/এএস

জনপ্রিয় সংবাদ

ন্যায়ভিত্তিক বাংলাদেশ গঠনে সম্মিলিতভাবে কাজের আহ্বান রাষ্ট্রপতির

হিথ্রো বিমানবন্দরে পৌঁছেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান

আপডেট সময় ১০:৫৮:২৫ অপরাহ্ন, বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫