ঢাকা ০৯:৪৯ পূর্বাহ্ন, সোমবার, ০২ মার্চ ২০২৬, ১৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
অভিনেতা জাহের আলভীর স্ত্রীর মৃত্যুর খবর, পরিবারে শোকের ছায়া মধ্যপ্রাচ্যে উত্তেজনা চরমে: ইরানে হামলা, পাল্টা আঘাতে কাঁপল চার দেশ মানুষের প্রত্যাশা পূরণে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে: প্রধানমন্ত্রী জামায়াতের ইফতার মাহফিলে যোগ দেবেন প্রধানমন্ত্রী বাঁচা-মরার ম্যাচে পাকিস্তানের একাদশ নিয়ে বিতর্ক, পরামর্শ দিচ্ছেন তারকারা মধ্যরাত থেকে পদ্মা-মেঘনায় দুই মাস মাছ ধরা নিষিদ্ধ পিলখানার হত্যাকাণ্ডের নেপথ্য কারণ এখন স্পষ্ট বললেন প্রধানমন্ত্রী পিলখানা ট্র্যাজেডির ১৭ বছর: শোক ও শ্রদ্ধায় স্মরণ ফ্যামিলি কার্ডের মতো ‘কৃষক কার্ড’ পাইলট প্রকল্প চালু করছে সরকার : তথ্যমন্ত্রী দুই ম্যাচ জিতেও হতে পারে সেমিফাইনাল হার

বিমানবন্দর থেকে পূর্বাচলের পথে তারেক রহমান, আবেগে ভাসল নেতা-কর্মীরা

কড়া নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার দুপুর ১২টা ৩৬ মিনিটে বিএনপির স্থায়ী কমিটির সদস্যদের দেওয়া সংবর্ধনা গ্রহণ শেষে তিনি বিমানবন্দর এলাকা ছাড়েন।

বিমানবন্দর থেকে বেরিয়ে বিশেষ বাসে ওঠার আগে এক আবেগঘন মুহূর্তের সৃষ্টি হয়। জুতা খুলে তিনি মাটিতে পা রাখেন এবং হাতে তুলে নেন দেশের মাটি। এই দৃশ্য দেখে সেখানে উপস্থিত নেতা-কর্মীদের অনেককে আবেগে আপ্লুত হতে দেখা যায়।

এর আগে বিমানবন্দরে তারেক রহমানকে স্বাগত জানান বিএনপির শীর্ষ নেতারা। তাঁর সঙ্গে ছিলেন স্ত্রী ডা. জুবাইদা রহমান ও কন্যা জাইমা রহমান। তাদের বরণ করে নেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ স্থায়ী কমিটির সদস্যরা। উপস্থিত ছিলেন মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, সেলিমা রহমান, সালাহউদ্দিন আহমেদ, মেজর (অব.) হাফিজ উদ্দিন এবং ইকবাল হাসান মাহমুদ টুকু।

বিমানবন্দর ত্যাগের পর লাল-সবুজ রঙে সাজানো একটি বিশেষ বাসে করে তারেক রহমান পূর্বাচলের উদ্দেশে রওনা হন। বাসটি ৩৬ জুলাই এক্সপ্রেসওয়ে- যা ৩০০ ফিট সড়ক নামেও পরিচিত- অতিক্রম করে এভারকেয়ার হাসপাতালের দিকে যাবে। যাত্রাপথে পূর্বাচলে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নেওয়ার কথা রয়েছে তাঁর।

বিশেষ বাসটিতে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের প্রতিকৃতি সংযুক্ত রয়েছে। বাসের সামনে বড় অক্ষরে লেখা রয়েছে দলের স্লোগান- ‘সবার আগে বাংলাদেশ’।

নতুন কথা/এএস

জনপ্রিয় সংবাদ

অভিনেতা জাহের আলভীর স্ত্রীর মৃত্যুর খবর, পরিবারে শোকের ছায়া

বিমানবন্দর থেকে পূর্বাচলের পথে তারেক রহমান, আবেগে ভাসল নেতা-কর্মীরা

আপডেট সময় ০২:১৮:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫