ঢাকা ০২:২০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ১৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ন্যায়ভিত্তিক বাংলাদেশ গঠনে সম্মিলিতভাবে কাজের আহ্বান রাষ্ট্রপতির ঈদুল আজহায় তারেক রহমানকে শুভেচ্ছা জানালেন নরেন্দ্র মোদি গোপালগঞ্জে বাস-মোটরসাইকেল সংঘর্ষে ৫ নিহত, আহত অন্তত ১০ ঈদুল আজহা: ত্যাগের চেতনায় মানবতার পুনর্জাগরণ ঈদুল আজহায় দেশবাসীকে শুভেচ্ছা জানালেন ‘নতুন কথা’র সম্পাদক মাজেদা রহমান শারমিন জাতীয় ঈদগাহে ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত আত্মত্যাগের বার্তা নিয়ে এলো পবিত্র ঈদুল আজহা নজরুল জন্মজয়ন্তীতে যোগ দিতে আজ ময়মনসিংহে যাচ্ছেন প্রধানমন্ত্রী নিষ্পাপ মুখগুলোর নীরব আর্তনাদ ও ন্যায়বিচারের প্রশ্ন বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির পরিচালক হচ্ছেন ৪ জন

প্রধান উপদেষ্টার সঙ্গে ফোনে কথা বললেন তারেক রহমান

দেশে ফেরার পর প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে ফোনে কথা বলেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের লবিতে অবস্থানকালে এ ফোনালাপ হয়।

আলাপকালে তারেক রহমান প্রধান উপদেষ্টার স্বাস্থ্যের খোঁজখবর নেন এবং তাঁর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, দেশে ফেরার পর তাঁর নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের পক্ষ থেকে বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যবস্থা নেওয়া হয়েছে।

নিরাপত্তা ইস্যুতে সরকারের উদ্যোগের প্রশংসা করে তারেক রহমান জানান, নিজের ও পরিবারের পক্ষ থেকে তিনি প্রধান উপদেষ্টাকে আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন।

বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে, এটি ছিল সৌজন্য ও শুভেচ্ছা বিনিময়ের অংশ। পারস্পরিক সম্মান ও সদিচ্ছার প্রকাশ হিসেবে এই ফোনালাপ অনুষ্ঠিত হয়।

নতুন কথা/এসআর

জনপ্রিয় সংবাদ

ন্যায়ভিত্তিক বাংলাদেশ গঠনে সম্মিলিতভাবে কাজের আহ্বান রাষ্ট্রপতির

প্রধান উপদেষ্টার সঙ্গে ফোনে কথা বললেন তারেক রহমান

আপডেট সময় ০২:৫৫:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫