ঢাকা ১১:১০ অপরাহ্ন, সোমবার, ০২ মার্চ ২০২৬, ১৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মধ্যপ্রাচ্যে হামলার ঘটনায় ২ বাংলাদেশি নিহত, আহত ৭ সৌদির তেল শোধনাগারে হামলার অভিযোগ, আগুন নেভানো হলেও কার্যক্রম স্থগিত আলভীর সন্ধান মিলছে না, আত্মহত্যার মামলায় গোপনে থাকার আশঙ্কা রাজধানীর যানজট নিরসনে বিশেষজ্ঞদের সঙ্গে প্রধানমন্ত্রীর পরিকল্পনামূলক বৈঠক প্রধান বিরোধী দল জামায়াত পাচ্ছে ডেপুটি স্পিকার: স্বরাষ্ট্রমন্ত্রী বিশ্বকাপ ব্যর্থতার জেরে পাকিস্তান দলে জরিমানার ঝড়, খেলোয়াড়প্রতি ৫০ লাখ রুপি যুক্তরাষ্ট্রের সঙ্গে সংলাপে বসবে না ইরান: নিরাপত্তা কর্মকর্তা লারিজানি কারচুপির অভিযোগে চার আসনের ফল চ্যালেঞ্জ, হাইকোর্টে বিএনপির প্রার্থীরা ৩ মার্চ থেকে ঈদযাত্রার ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু যুদ্ধের প্রভাব বাজারে, ভরিপ্রতি সোনা ২ লাখ ৭৪ হাজার ছাড়াল

১৯ বছর পর বাবার কবরে তারেক রহমান, আবেগে নীরব জিয়া উদ্যান

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৭:২৮:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ২৬ ডিসেম্বর ২০২৫
  • ৩৬ বার পড়া হয়েছে

দীর্ঘ ১৯ বছর পর বাবার কবরে দাঁড়ানোর সুযোগ পেলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রাজধানীর জিয়া উদ্যানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানাতে গিয়ে আবেগ ধরে রাখতে পারেননি তিনি। বাবার কবরের পাশে নীরবে দাঁড়িয়ে থাকা সেই মুহূর্তে তার চোখ ভিজে ওঠে, সৃষ্টি হয় এক আবেগঘন পরিবেশ।

শুক্রবার (২৬ ডিসেম্বর) বিকেল ৪টা ৪০ মিনিটের দিকে দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে জিয়া উদ্যান পৌঁছান তারেক রহমান। পুষ্পস্তবক অর্পণ, জিয়ারত ও মোনাজাত শেষে তিনি কিছুক্ষণ নীরবে বাবার কবরে দাঁড়িয়ে থাকেন। এ সময় উপস্থিত নেতাকর্মীদের অনেককেই আবেগাপ্লুত হতে দেখা যায়।

জিয়ারতকালে তারেক রহমানের সঙ্গে ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, দলের স্থায়ী কমিটির সদস্যরা এবং কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, এর আগে ২০০৬ সালের ১ সেপ্টেম্বর বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে তৎকালীন সিনিয়র যুগ্ম মহাসচিব হিসেবে তারেক রহমান সর্বশেষ শহীদ জিয়ার কবরে শ্রদ্ধা নিবেদন করেছিলেন। রাজনৈতিক পটপরিবর্তন এবং দীর্ঘ নির্বাসিত জীবনের কারণে এরপর আর দেশে এসে বাবার কবর জিয়ারত করা সম্ভব হয়নি।

উল্লেখ্য, গতকাল বৃহস্পতিবার দীর্ঘ ১৭ বছরের নির্বাসন শেষে দেশে ফেরেন তারেক রহমান। ফেরার দিন রাজধানীর পূর্বাচলের ৩০০ ফিট এলাকায় বিএনপির পক্ষ থেকে দেওয়া সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন তিনি। পরে অসুস্থ মা বেগম খালেদা জিয়াকে দেখতে এভারকেয়ার হাসপাতালে যান এবং সেখান থেকে গুলশানের বাসভবনে ফেরেন।

আজ দুপুর থেকেই তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে জিয়া উদ্যান এলাকায় নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়। ব্যানার-ফেস্টুন হাতে কয়েক হাজার নেতাকর্মী সেখানে জড়ো হন। সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ, বিজিবি, আনসারসহ আইনশৃঙ্খলা বাহিনীর বিপুল সংখ্যক সদস্য মোতায়েন করা হয়। সাদা পোশাকের নিরাপত্তা সদস্যদেরও সতর্ক অবস্থানে দেখা যায়।

এরপর তারেক রহমান সাভারের জাতীয় স্মৃতিসৌধে গিয়ে মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাবেন বলে জানিয়েছেন দলের দায়িত্বশীল সূত্র।

নতুন কথা/এসআর

জনপ্রিয় সংবাদ

মধ্যপ্রাচ্যে হামলার ঘটনায় ২ বাংলাদেশি নিহত, আহত ৭

১৯ বছর পর বাবার কবরে তারেক রহমান, আবেগে নীরব জিয়া উদ্যান

আপডেট সময় ০৭:২৮:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ২৬ ডিসেম্বর ২০২৫