ঢাকা ১০:০৮ পূর্বাহ্ন, সোমবার, ০২ মার্চ ২০২৬, ১৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
অভিনেতা জাহের আলভীর স্ত্রীর মৃত্যুর খবর, পরিবারে শোকের ছায়া মধ্যপ্রাচ্যে উত্তেজনা চরমে: ইরানে হামলা, পাল্টা আঘাতে কাঁপল চার দেশ মানুষের প্রত্যাশা পূরণে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে: প্রধানমন্ত্রী জামায়াতের ইফতার মাহফিলে যোগ দেবেন প্রধানমন্ত্রী বাঁচা-মরার ম্যাচে পাকিস্তানের একাদশ নিয়ে বিতর্ক, পরামর্শ দিচ্ছেন তারকারা মধ্যরাত থেকে পদ্মা-মেঘনায় দুই মাস মাছ ধরা নিষিদ্ধ পিলখানার হত্যাকাণ্ডের নেপথ্য কারণ এখন স্পষ্ট বললেন প্রধানমন্ত্রী পিলখানা ট্র্যাজেডির ১৭ বছর: শোক ও শ্রদ্ধায় স্মরণ ফ্যামিলি কার্ডের মতো ‘কৃষক কার্ড’ পাইলট প্রকল্প চালু করছে সরকার : তথ্যমন্ত্রী দুই ম্যাচ জিতেও হতে পারে সেমিফাইনাল হার

শাহবাগে ইনকিলাব মঞ্চের অবস্থান, উপদেষ্টাদের জবাবদিহির আলটিমেটাম

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৭:৪৪:০৯ অপরাহ্ন, শুক্রবার, ২৬ ডিসেম্বর ২০২৫
  • ৩০ বার পড়া হয়েছে

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম নেতা শহিদ ওসমান হাদির হত্যার দ্রুত বিচার ও খুনিদের গ্রেপ্তারের দাবিতে শাহবাগে অবস্থান কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে সংগঠনটি। সরকারের উপদেষ্টারা সরাসরি শাহবাগে এসে জনগণের সামনে জবাব না দেওয়া পর্যন্ত কর্মসূচি চলবে বলে জানিয়েছেন ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের।

শুক্রবার (২৬ ডিসেম্বর) জুমার নামাজের পর ইনকিলাব মঞ্চের নেতাকর্মী, সাধারণ শিক্ষার্থী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণ থেকে একটি বিক্ষোভ মিছিল নিয়ে শাহবাগ মোড়ে এসে অবস্থান নেন। এ সময় তারা শাহবাগ এলাকায় যান চলাচল বন্ধ করে দেন।

অবস্থান কর্মসূচিতে আব্দুল্লাহ আল জাবের বলেন, সরকারের উপদেষ্টারা শাহবাগে এসে জনগণের সামনে দাঁড়িয়ে জবাব না দেওয়া পর্যন্ত তারা একচুলও সরে যাবেন না। প্রয়োজনে জীবন দিয়েও এই অবস্থান ধরে রাখার ঘোষণা দেন তিনি।

সরকারের ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, “এই জমিন শহিদ ওসমান হাদির রক্তে ভেজা। অথচ এখন কেউ কেউ এসে আমাদের নির্দেশ দিতে চায় এটা করো না, ওটা করো না। আমরা দেখছি, আপনারা ক্যান্টনমেন্টে গিয়ে হাজিরা দেন। আমাদের আর উপেক্ষা করা যাবে না।”

শহিদ ওসমান হাদির রক্তের ন্যায়বিচার আদায়ের দাবিতেই তারা রাজপথে নেমেছেন উল্লেখ করে তিনি বলেন, যতক্ষণ পর্যন্ত সরকারের উপদেষ্টারা জনগণের সামনে এসে জবাবদিহি না করবেন, ততক্ষণ পর্যন্ত শাহবাগ ছাড়ার কোনো প্রশ্নই ওঠে না।

অবস্থান কর্মসূচিতে বক্তব্য দিতে গিয়ে আব্দুল্লাহ আল জাবের আরও বলেন, সাধারণ মানুষ যত দিন আত্মমর্যাদা নিয়ে বাঁচতে না পারবে এবং একজন নারী যত দিন হিজাব পরে নিরাপদ ও স্বাধীনভাবে চলাচল করতে না পারবে, তত দিন প্রকৃত স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠিত হবে না।

এদিকে, ইনকিলাব মঞ্চের এই কর্মসূচিকে কেন্দ্র করে শাহবাগ এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে।

নতুন কথা/এসআর

জনপ্রিয় সংবাদ

অভিনেতা জাহের আলভীর স্ত্রীর মৃত্যুর খবর, পরিবারে শোকের ছায়া

শাহবাগে ইনকিলাব মঞ্চের অবস্থান, উপদেষ্টাদের জবাবদিহির আলটিমেটাম

আপডেট সময় ০৭:৪৪:০৯ অপরাহ্ন, শুক্রবার, ২৬ ডিসেম্বর ২০২৫