ঢাকা ০৭:৪৩ পূর্বাহ্ন, রবিবার, ৩১ মে ২০২৬, ১৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ন্যায়ভিত্তিক বাংলাদেশ গঠনে সম্মিলিতভাবে কাজের আহ্বান রাষ্ট্রপতির ঈদুল আজহায় তারেক রহমানকে শুভেচ্ছা জানালেন নরেন্দ্র মোদি গোপালগঞ্জে বাস-মোটরসাইকেল সংঘর্ষে ৫ নিহত, আহত অন্তত ১০ ঈদুল আজহা: ত্যাগের চেতনায় মানবতার পুনর্জাগরণ ঈদুল আজহায় দেশবাসীকে শুভেচ্ছা জানালেন ‘নতুন কথা’র সম্পাদক মাজেদা রহমান শারমিন জাতীয় ঈদগাহে ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত আত্মত্যাগের বার্তা নিয়ে এলো পবিত্র ঈদুল আজহা নজরুল জন্মজয়ন্তীতে যোগ দিতে আজ ময়মনসিংহে যাচ্ছেন প্রধানমন্ত্রী নিষ্পাপ মুখগুলোর নীরব আর্তনাদ ও ন্যায়বিচারের প্রশ্ন বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির পরিচালক হচ্ছেন ৪ জন

জামায়াত নেতৃত্বাধীন জোটে যাচ্ছে এনসিপি, এলডিপি ও এবি পার্টি

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৩:১৯:১৩ অপরাহ্ন, রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫
  • ৭২ বার পড়া হয়েছে

দীর্ঘ দুদিনের টানা আলোচনা ও দৌড়ঝাপের পর আসন সমঝোতায় পৌঁছেছে যুগপৎ আন্দোলনের শরিক আট রাজনৈতিক দল। এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দিতে আজ রোববার (২৮ ডিসেম্বর) বিকেলে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে দলগুলো।

যুগপৎ আন্দোলনের শরিক আট দলের পক্ষে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বিকেল সাড়ে ৪টায় জাতীয় প্রেসক্লাবের তৃতীয় তলার আবদুস সালাম হলে এই যৌথ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। সংবাদ সম্মেলনে আসন সমঝোতা ও জোটগত সিদ্ধান্তের বিস্তারিত তুলে ধরা হবে।

এ বিষয়ে জানতে চাইলে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম বলেন, যুগপৎ আন্দোলনের আট শরিক দলের সঙ্গে নতুন করে আরও তিনটি রাজনৈতিক দল যুক্ত হচ্ছে। দলগুলো হলো- লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি), আমার বাংলাদেশ (এবি) পার্টি এবং জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

জোট সংশ্লিষ্ট সূত্র জানায়, নতুন তিন দল যুক্ত হওয়ায় আসন সমঝোতায় পরিবর্তন এসেছে। প্রাথমিক আলোচনায় এনসিপিকে ৩০টি আসন দেওয়ার কথা থাকলেও, এলডিপি ও এবি পার্টি যুক্ত হওয়ায় এনসিপির ভাগে ২০ থেকে ২৫টি আসন থাকার সম্ভাবনা রয়েছে। বাকি আসনগুলো এলডিপি ও এবি পার্টির মধ্যে ভাগ করে দেওয়া হবে, যেখানে দুটি দল মিলিয়ে পাবে প্রায় পাঁচটি আসন।

জামায়াতের এক শীর্ষ নেতা জানান, আসন বণ্টন ও জোটের ভবিষ্যৎ রাজনৈতিক কৌশল সম্পর্কে বিস্তারিত তথ্য বিকেলের সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে জানানো হবে।

নতুন কথা/এসআর

জনপ্রিয় সংবাদ

ন্যায়ভিত্তিক বাংলাদেশ গঠনে সম্মিলিতভাবে কাজের আহ্বান রাষ্ট্রপতির

জামায়াত নেতৃত্বাধীন জোটে যাচ্ছে এনসিপি, এলডিপি ও এবি পার্টি

আপডেট সময় ০৩:১৯:১৩ অপরাহ্ন, রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫