ঢাকা ০৫:১০ অপরাহ্ন, রবিবার, ৩১ মে ২০২৬, ১৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ন্যায়ভিত্তিক বাংলাদেশ গঠনে সম্মিলিতভাবে কাজের আহ্বান রাষ্ট্রপতির ঈদুল আজহায় তারেক রহমানকে শুভেচ্ছা জানালেন নরেন্দ্র মোদি গোপালগঞ্জে বাস-মোটরসাইকেল সংঘর্ষে ৫ নিহত, আহত অন্তত ১০ ঈদুল আজহা: ত্যাগের চেতনায় মানবতার পুনর্জাগরণ ঈদুল আজহায় দেশবাসীকে শুভেচ্ছা জানালেন ‘নতুন কথা’র সম্পাদক মাজেদা রহমান শারমিন জাতীয় ঈদগাহে ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত আত্মত্যাগের বার্তা নিয়ে এলো পবিত্র ঈদুল আজহা নজরুল জন্মজয়ন্তীতে যোগ দিতে আজ ময়মনসিংহে যাচ্ছেন প্রধানমন্ত্রী নিষ্পাপ মুখগুলোর নীরব আর্তনাদ ও ন্যায়বিচারের প্রশ্ন বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির পরিচালক হচ্ছেন ৪ জন

দেড় যুগ পর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে তারেক রহমান

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৪:৩৯:২২ অপরাহ্ন, সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫
  • ৫৭ বার পড়া হয়েছে

দীর্ঘ দেড় যুগ পর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে পা রাখলেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সোমবার (২৯ ডিসেম্বর) বিকেল ৪টা ৬ মিনিটে তিনি নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে পৌঁছান।

কার্যালয়ে প্রবেশের পর তিনি দ্বিতীয় তলার বারান্দায় এসে উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশে হাত নেড়ে শুভেচ্ছা জানান। এ সময় কার্যালয় চত্বরে জড়ো হওয়া নেতাকর্মীদের উচ্ছ্বাসে মুখর হয়ে ওঠে পুরো এলাকা।

তারেক রহমানের আগমন উপলক্ষে কেন্দ্রীয় কার্যালয়ে উপস্থিত ছিলেন বিএনপির উপদেষ্টা আব্দুস সালাম ও ফরহাদ হালিম ডোনার, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ, যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল, কোষাধ্যক্ষ রশিদুজ্জামান মিল্লাত, ‘আমরা বিএনপি পরিবার’-এর আহ্বায়ক আতিকুর রহমান রুমন, নির্বাহী কমিটির সদস্য শাহরিন ইসলাম তুহিন, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্যসচিব তানভীর আহমেদ রবিনসহ দলের বিভিন্ন স্তরের নেতারা।

এদিকে তারেক রহমানকে স্বাগত জানাতে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দুপুর থেকেই কয়েক হাজার নেতাকর্মী অবস্থান নেন। তার আগমনকে ঘিরে নেতাকর্মীদের মধ্যে দেখা যায় ব্যাপক উৎসাহ-উদ্দীপনা।

দীর্ঘ নির্বাসিত জীবন শেষে দেশে ফিরে দলের সাংগঠনিক কার্যক্রমে সরাসরি যুক্ত হওয়ার অংশ হিসেবে নয়াপল্টনের কার্যালয়ে তার এই উপস্থিতিকে বিএনপির রাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে দেখছেন নেতাকর্মীরা।

নতুন কথা/এসআর

জনপ্রিয় সংবাদ

ন্যায়ভিত্তিক বাংলাদেশ গঠনে সম্মিলিতভাবে কাজের আহ্বান রাষ্ট্রপতির

দেড় যুগ পর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে তারেক রহমান

আপডেট সময় ০৪:৩৯:২২ অপরাহ্ন, সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫