ঢাকা ১১:১০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ১৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ন্যায়ভিত্তিক বাংলাদেশ গঠনে সম্মিলিতভাবে কাজের আহ্বান রাষ্ট্রপতির ঈদুল আজহায় তারেক রহমানকে শুভেচ্ছা জানালেন নরেন্দ্র মোদি গোপালগঞ্জে বাস-মোটরসাইকেল সংঘর্ষে ৫ নিহত, আহত অন্তত ১০ ঈদুল আজহা: ত্যাগের চেতনায় মানবতার পুনর্জাগরণ ঈদুল আজহায় দেশবাসীকে শুভেচ্ছা জানালেন ‘নতুন কথা’র সম্পাদক মাজেদা রহমান শারমিন জাতীয় ঈদগাহে ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত আত্মত্যাগের বার্তা নিয়ে এলো পবিত্র ঈদুল আজহা নজরুল জন্মজয়ন্তীতে যোগ দিতে আজ ময়মনসিংহে যাচ্ছেন প্রধানমন্ত্রী নিষ্পাপ মুখগুলোর নীরব আর্তনাদ ও ন্যায়বিচারের প্রশ্ন বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির পরিচালক হচ্ছেন ৪ জন

প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা ৯ জানুয়ারি বিকেলে

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৬:২৯:৫৭ অপরাহ্ন, রবিবার, ৪ জানুয়ারী ২০২৬
  • ৬০ বার পড়া হয়েছে

সারা দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার সময়সূচিতে পরিবর্তন আনা হয়েছে। সংশোধিত সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ৯ জানুয়ারি সকাল নয়, বিকেলে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় রোববার (৪ জানুয়ারি) এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, পূর্বনির্ধারিত সময়সূচি অনুযায়ী ৯ জানুয়ারি সকাল ১০টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত পরীক্ষা হওয়ার কথা থাকলেও এখন তা পরিবর্তন করে বিকেল ৩টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত নেওয়া হবে। তিন পার্বত্য জেলা ছাড়া দেশের সব জেলায় একযোগে এই লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে।

মন্ত্রণালয় সূত্র জানায়, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে রাষ্ট্রীয় শোক ঘোষণার কারণে গত ২ জানুয়ারির নির্ধারিত পরীক্ষা পিছিয়ে ৯ জানিয়ারে পুনর্নির্ধারণ করা হয়। পরে পরীক্ষার্থীদের সুবিধা এবং সার্বিক প্রশাসনিক সমন্বয় বিবেচনায় নিয়ে পরীক্ষার সময় সকাল থেকে বিকেলে স্থানান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের তথ্য অনুযায়ী, দুই ধাপে মোট ১৪ হাজার ৩৮৫টি শূন্য পদের বিপরীতে আবেদন জমা পড়েছে ১০ লাখ ৮০ হাজার ৮০টি। সে হিসাবে প্রতিটি পদের বিপরীতে গড়ে প্রায় ৭৫ জন চাকরিপ্রার্থী প্রতিযোগিতা করছেন।

এর মধ্যে প্রথম ধাপে রাজশাহী, রংপুর, সিলেট, খুলনা, বরিশাল ও ময়মনসিংহ বিভাগে ১০ হাজার ২১৯টি পদের বিপরীতে আবেদন করেন ৭ লাখ ৪৫ হাজার ৯২৯ জন। দ্বিতীয় ধাপে ঢাকা ও চট্টগ্রাম বিভাগে ৪ হাজার ১৬৬টি পদের বিপরীতে আবেদন জমা পড়ে ৩ লাখ ৩৪ হাজার ১৫১টি।

নতুন কথা/এসআর

জনপ্রিয় সংবাদ

ন্যায়ভিত্তিক বাংলাদেশ গঠনে সম্মিলিতভাবে কাজের আহ্বান রাষ্ট্রপতির

প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা ৯ জানুয়ারি বিকেলে

আপডেট সময় ০৬:২৯:৫৭ অপরাহ্ন, রবিবার, ৪ জানুয়ারী ২০২৬