ঢাকা ০৭:২৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ১৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ন্যায়ভিত্তিক বাংলাদেশ গঠনে সম্মিলিতভাবে কাজের আহ্বান রাষ্ট্রপতির ঈদুল আজহায় তারেক রহমানকে শুভেচ্ছা জানালেন নরেন্দ্র মোদি গোপালগঞ্জে বাস-মোটরসাইকেল সংঘর্ষে ৫ নিহত, আহত অন্তত ১০ ঈদুল আজহা: ত্যাগের চেতনায় মানবতার পুনর্জাগরণ ঈদুল আজহায় দেশবাসীকে শুভেচ্ছা জানালেন ‘নতুন কথা’র সম্পাদক মাজেদা রহমান শারমিন জাতীয় ঈদগাহে ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত আত্মত্যাগের বার্তা নিয়ে এলো পবিত্র ঈদুল আজহা নজরুল জন্মজয়ন্তীতে যোগ দিতে আজ ময়মনসিংহে যাচ্ছেন প্রধানমন্ত্রী নিষ্পাপ মুখগুলোর নীরব আর্তনাদ ও ন্যায়বিচারের প্রশ্ন বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির পরিচালক হচ্ছেন ৪ জন

জামিনে মুক্ত জুলাইযোদ্ধা সুরভী

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ১০:০৫:০৪ অপরাহ্ন, সোমবার, ৫ জানুয়ারী ২০২৬
  • ৪৫ বার পড়া হয়েছে

চাঁদাবাজির মামলায় গ্রেপ্তার হওয়া আলোচিত ‘জুলাইযোদ্ধা’ তাহরিমা জান্নাত সুরভী জামিনে মুক্তি পেয়েছেন। সোমবার (৫ জানুয়ারি) রাত সোয়া ৮টার দিকে গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে তিনি মুক্ত হন।

এর আগে সোমবার সন্ধ্যা সোয়া ৬টার দিকে গাজীপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-১-এর বিচারক অমিত কুমার দে সুরভীর চার সপ্তাহের জামিন মঞ্জুর করেন। আদালতের এ আদেশের পরপরই তার মুক্তির প্রক্রিয়া শুরু হয়।

তবে একই দিনে সুরভীকে ঘিরে নাটকীয় পরিস্থিতির সৃষ্টি হয় আদালতপাড়ায়। সোমবার দুপুর ১টার দিকে গাজীপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-২-এর বিচারক সৈয়দ ফজলুল মহাদি তাকে দুই দিনের রিমান্ডে নেওয়ার আদেশ দেন। এ আদেশের পরপরই আদালত প্রাঙ্গণে ছাত্র-শ্রমিক-জনতার ব্যানারে বিক্ষোভ শুরু হয়।

রিমান্ড আদেশের পর গারদখানা থেকে প্রিজন ভ্যানে তোলার সময় সুরভী উচ্চস্বরে প্রতিবাদ জানিয়ে বলেন, তদন্ত ছাড়াই আমারে রিমান্ড দিছে। ম্যাজিস্ট্রেট কোর্টে কোনো তদন্ত রিপোর্ট দেওয়া হয়নি। কোনো রকম তদন্ত ছাড়াই আমারে রিমান্ড দিছে।

১৭ বছর বয়সী সুরভীর রিমান্ড আদেশকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা ও সমালোচনার ঝড় ওঠে। অনেকেই বিষয়টিকে আইনি ও মানবিক দৃষ্টিকোণ থেকে প্রশ্নবিদ্ধ বলে মন্তব্য করেন।

সামাজিক ও জনমতের চাপে বিষয়টি সরকারের উচ্চপর্যায়েও নজরে আসে। আইন উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে লিখেন, সুরভীর বিষয়ে খোঁজ নিয়েছি। ইনশাআল্লাহ সে দ্রুত প্রতিকার পাবে।

এরপরই সন্ধ্যায় উচ্চ আদালতে শুনানি শেষে সুরভীর জামিন মঞ্জুর হয় এবং রাতেই তিনি কারাগার থেকে মুক্তি পান।

নতুন কথা/এসআর

জনপ্রিয় সংবাদ

ন্যায়ভিত্তিক বাংলাদেশ গঠনে সম্মিলিতভাবে কাজের আহ্বান রাষ্ট্রপতির

জামিনে মুক্ত জুলাইযোদ্ধা সুরভী

আপডেট সময় ১০:০৫:০৪ অপরাহ্ন, সোমবার, ৫ জানুয়ারী ২০২৬