ঢাকা ০৬:৪২ অপরাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ২৯ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
চীনের কাছেও হার, বিদায়ের শঙ্কায় বাংলাদেশ নারী দল গণভোট বাতিলের সঙ্গে জুলাই সনদের কোনো সম্পর্ক নেই: আইনমন্ত্রী ইরান ইস্যুতে হোয়াইট হাউস-পেন্টাগন দ্বন্দ্ব, যুক্তরাষ্ট্রে নজিরবিহীন সংকটের আভাস কুষ্টিয়ায় ১৮ ঘণ্টায় আরও দুই শিশুর মৃত্যু, হামের উপসর্গে উদ্বেগ বাড়ছে একদিনে দুটি মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত, হরমুজ অঞ্চলে উত্তেজনা জনবল সংকটে অচল আইসিইউ, রাজশাহী বিভাগে বাড়ছে সংকট, চাপের মুখে রামেক শ্রীলঙ্কার কাছে অপ্রত্যাশিত হার, কঠিন সমীকরণে বাংলাদেশ হকি দল কুষ্টিয়ায় হামে আক্রান্ত হয়ে আট মাস বয়সী শিশুর মৃত্যু ২০০ টাকার নিচে নেই মাছ, ঈদের পরও চাপে নিত্যপণ্যের বাজার হাজারীবাগে ভাড়া বাসা থেকে ঢাবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

যুক্তরাষ্ট্রে অভিবাসন ইস্যু: ট্রাম্পের পোস্টে বাংলাদেশি কমিউনিটিতে উদ্বেগ

যুক্তরাষ্ট্রে অভিবাসন নীতির বিষয়ে নতুন উত্তেজনা তৈরি করেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি পোস্ট। বিশেষ করে বাংলাদেশিদের নিয়ে তার মন্তব্যে নিউইয়র্কের জ্যাকসন হাইটস এলাকায় উদ্বেগের মাত্রা বেড়ে গেছে।

সোমবার ট্রাম্প তার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে একটি তালিকা প্রকাশ করেন, যেখানে বিভিন্ন দেশের অভিবাসীরা কত শতাংশ সরকারি সুবিধা নিচ্ছেন তা তুলে ধরা হয়। তালিকায় দেখা যায়, ১৯তম অবস্থানে থাকা বাংলাদেশি পরিবারগুলোর ৫৪ শতাংশের বেশি সরকারি সহায়তা নিচ্ছে।

ট্রাম্প দীর্ঘদিন ধরে অভিবাসীদের সরকারি সুযোগ-সুবিধা কমানোর পক্ষে অবস্থান নিচ্ছেন। এতে যুক্তরাষ্ট্রে বসবাসরত বহু অভিবাসীর মধ্যে ভয় ও উদ্বেগ ছড়িয়ে পড়েছে।

যুক্তরাষ্ট্রে বসবাসরত বাংলাদেশি আইনজীবী মঈন চৌধুরী বলেন, যারা আইন মেনে বৈধভাবে থাকেন, তাদের ভয়ের কিছু নেই। কিন্তু কেউ যদি মিথ্যা তথ্য দিয়ে বা অবৈধভাবে সরকারি সুবিধা গ্রহণ করে, তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হতে পারে। এমনকি গ্রিন কার্ডও বাতিল হতে পারে।

এদিকে, ট্রাম্প ক্যালিফোর্নিয়া, নিউইয়র্কসহ পাঁচটি অঙ্গরাজ্যের জন্য ১০ বিলিয়ন ডলারের বেশি অর্থ সহায়তা স্থগিত করার ঘোষণা দিয়েছেন। এর ফলে চাইল্ড কেয়ার ও সামাজিক সেবা কার্যক্রম অস্থায়ীভাবে বন্ধ হওয়ার আশঙ্কা করা হচ্ছে।

এই পদক্ষেপে বাংলাদেশি কমিউনিটিতে আতঙ্ক তৈরি হলেও আইন মেনে থাকা অভিবাসীদের জন্য সরাসরি কোনো হুমকি নেই। তবে অনৈতিক সুবিধা গ্রহণের ক্ষেত্রে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে সরকারের সূত্র নিশ্চিত করেছে।

নতুন কথা/ এসআর

জনপ্রিয় সংবাদ

চীনের কাছেও হার, বিদায়ের শঙ্কায় বাংলাদেশ নারী দল

যুক্তরাষ্ট্রে অভিবাসন ইস্যু: ট্রাম্পের পোস্টে বাংলাদেশি কমিউনিটিতে উদ্বেগ

আপডেট সময় ০৪:০৬:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ জানুয়ারী ২০২৬