ঢাকা ০২:৪০ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
চীনের কাছেও হার, বিদায়ের শঙ্কায় বাংলাদেশ নারী দল গণভোট বাতিলের সঙ্গে জুলাই সনদের কোনো সম্পর্ক নেই: আইনমন্ত্রী ইরান ইস্যুতে হোয়াইট হাউস-পেন্টাগন দ্বন্দ্ব, যুক্তরাষ্ট্রে নজিরবিহীন সংকটের আভাস কুষ্টিয়ায় ১৮ ঘণ্টায় আরও দুই শিশুর মৃত্যু, হামের উপসর্গে উদ্বেগ বাড়ছে একদিনে দুটি মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত, হরমুজ অঞ্চলে উত্তেজনা জনবল সংকটে অচল আইসিইউ, রাজশাহী বিভাগে বাড়ছে সংকট, চাপের মুখে রামেক শ্রীলঙ্কার কাছে অপ্রত্যাশিত হার, কঠিন সমীকরণে বাংলাদেশ হকি দল কুষ্টিয়ায় হামে আক্রান্ত হয়ে আট মাস বয়সী শিশুর মৃত্যু ২০০ টাকার নিচে নেই মাছ, ঈদের পরও চাপে নিত্যপণ্যের বাজার হাজারীবাগে ভাড়া বাসা থেকে ঢাবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

বিএনপির নতুন চেয়ারম্যান তারেক রহমান

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আনুষ্ঠানিকভাবে দলটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন। শুক্রবার (৯ জানুয়ারি) রাতে বিএনপির গঠনতন্ত্র অনুযায়ী তিনি এ দায়িত্ব গ্রহণ করেন।

রাতেই গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করে বিএনপি। এতে বলা হয়, দলটির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুর ফলে বিএনপির চেয়ারম্যান পদ শূন্য হয়। উদ্ভূত পরিস্থিতিতে দলের গঠনতন্ত্র অনুসারে জাতীয় স্থায়ী কমিটির একটি সভা অনুষ্ঠিত হয়।

সভায় সর্বসম্মত সিদ্ধান্তের ভিত্তিতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে দলের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণের বিষয়টি অনুমোদন দেওয়া হয়। এর মধ্য দিয়ে দীর্ঘদিন ধরে ভারপ্রাপ্ত নেতৃত্বের অবসান ঘটিয়ে দলটির সর্বোচ্চ পদে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নিলেন তিনি।

প্রসঙ্গত, ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি বেগম খালেদা জিয়া কারাবন্দি হওয়ার পর তারেক রহমানকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে মনোনীত করা হয়। এরপর থেকে কার্যত তার নেতৃত্বেই দল পরিচালিত হয়ে আসছিল। সাম্প্রতিক রাজনৈতিক পরিবর্তন ও দলীয় বাস্তবতায় এবার আনুষ্ঠানিকভাবেই বিএনপির চেয়ারম্যানের দায়িত্বে এলেন তিনি।

বিষয়টি নিয়ে দলের পক্ষ থেকে বিস্তারিত বক্তব্য ও পরবর্তী কর্মসূচি শিগগিরই জানানো হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

নতুন কথা/এসআর

জনপ্রিয় সংবাদ

চীনের কাছেও হার, বিদায়ের শঙ্কায় বাংলাদেশ নারী দল

বিএনপির নতুন চেয়ারম্যান তারেক রহমান

আপডেট সময় ১০:৪৬:২৭ অপরাহ্ন, শুক্রবার, ৯ জানুয়ারী ২০২৬