ঢাকা ০৬:৩৯ পূর্বাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ২৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
চীনের কাছেও হার, বিদায়ের শঙ্কায় বাংলাদেশ নারী দল গণভোট বাতিলের সঙ্গে জুলাই সনদের কোনো সম্পর্ক নেই: আইনমন্ত্রী ইরান ইস্যুতে হোয়াইট হাউস-পেন্টাগন দ্বন্দ্ব, যুক্তরাষ্ট্রে নজিরবিহীন সংকটের আভাস কুষ্টিয়ায় ১৮ ঘণ্টায় আরও দুই শিশুর মৃত্যু, হামের উপসর্গে উদ্বেগ বাড়ছে একদিনে দুটি মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত, হরমুজ অঞ্চলে উত্তেজনা জনবল সংকটে অচল আইসিইউ, রাজশাহী বিভাগে বাড়ছে সংকট, চাপের মুখে রামেক শ্রীলঙ্কার কাছে অপ্রত্যাশিত হার, কঠিন সমীকরণে বাংলাদেশ হকি দল কুষ্টিয়ায় হামে আক্রান্ত হয়ে আট মাস বয়সী শিশুর মৃত্যু ২০০ টাকার নিচে নেই মাছ, ঈদের পরও চাপে নিত্যপণ্যের বাজার হাজারীবাগে ভাড়া বাসা থেকে ঢাবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পে গোলাগুলি, নিহত ১

কক্সবাজারের টেকনাফে রোহিঙ্গা ক্যাম্পে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে নুর কামাল (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার (৯ জানুয়ারি) মধ্যরাতে টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের নয়াপাড়া ২৬ নম্বর নিবন্ধিত রোহিঙ্গা ক্যাম্পের আই-ব্লকে এ ঘটনা ঘটে।

ঘটনাটি নিশ্চিত করেছেন ১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অধিনায়ক অতিরিক্ত উপ-মহাপরিদর্শক (এডিআইজি) মোহাম্মদ কাউছার সিকদার।

নিহত নুর কামাল ২৬ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা আবুল কালামের ছেলে। পুলিশ জানায়, তিনি একজন চিহ্নিত অপরাধী হিসেবে পরিচিত ছিলেন। অভিযোগ রয়েছে, নিজের নামেই একটি সশস্ত্র বাহিনী গড়ে তুলে তিনি রোহিঙ্গা ক্যাম্প ও আশপাশের এলাকায় চাঁদাবাজি, সন্ত্রাস ও অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিলেন।

এপিবিএন জানায়, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে নুর কামালের সঙ্গে খালেক গ্রুপের বিরোধ চলছিল। এরই ধারাবাহিকতায় শুক্রবার মধ্যরাতে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ও গোলাগুলি শুরু হয়। সংঘর্ষের একপর্যায়ে নুর কামাল গুলিবিদ্ধ হন এবং ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত হন।

স্থানীয়রা তাকে উদ্ধার করে ক্যাম্পের একটি ক্লিনিকে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

রাতেই সংঘর্ষের খবর পেয়ে এপিবিএনের একটি দল ঘটনাস্থলে পৌঁছালেও তার আগেই জড়িতরা পালিয়ে যায়। এ ঘটনায় সংশ্লিষ্টদের শনাক্ত করে গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে বলে জানান এডিআইজি কাউছার সিকদার।

তিনি আরও বলেন, প্রাথমিকভাবে এটি আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘটিত ঘটনা বলে ধারণা করা হচ্ছে। তবে তদন্ত শেষে ঘটনার প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।

নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

নতুন কথা/এসআর

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

চীনের কাছেও হার, বিদায়ের শঙ্কায় বাংলাদেশ নারী দল

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পে গোলাগুলি, নিহত ১

আপডেট সময় ০৮:০০:২২ অপরাহ্ন, শনিবার, ১০ জানুয়ারী ২০২৬