ঢাকা ০৪:৪৭ পূর্বাহ্ন, রবিবার, ৩১ মে ২০২৬, ১৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ন্যায়ভিত্তিক বাংলাদেশ গঠনে সম্মিলিতভাবে কাজের আহ্বান রাষ্ট্রপতির ঈদুল আজহায় তারেক রহমানকে শুভেচ্ছা জানালেন নরেন্দ্র মোদি গোপালগঞ্জে বাস-মোটরসাইকেল সংঘর্ষে ৫ নিহত, আহত অন্তত ১০ ঈদুল আজহা: ত্যাগের চেতনায় মানবতার পুনর্জাগরণ ঈদুল আজহায় দেশবাসীকে শুভেচ্ছা জানালেন ‘নতুন কথা’র সম্পাদক মাজেদা রহমান শারমিন জাতীয় ঈদগাহে ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত আত্মত্যাগের বার্তা নিয়ে এলো পবিত্র ঈদুল আজহা নজরুল জন্মজয়ন্তীতে যোগ দিতে আজ ময়মনসিংহে যাচ্ছেন প্রধানমন্ত্রী নিষ্পাপ মুখগুলোর নীরব আর্তনাদ ও ন্যায়বিচারের প্রশ্ন বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির পরিচালক হচ্ছেন ৪ জন

আগামী নির্বাচনই নির্ধারণ করবে বাংলাদেশের অগ্রযাত্রা : সালাহউদ্দিন আহমদ

আগামী জাতীয় নির্বাচনই বাংলাদেশের ভবিষ্যৎ পথচলা নির্ধারণ করবে- এমন মন্তব্য করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, সামনে আর কোনো গণতান্ত্রিক সরকারকে লাইনচ্যুত হতে দেওয়া হবে না। তিনি জানান, বিএনপি এমন একটি কার্যকর ও জনগণের সংসদ গড়ে তুলতে চায়, যেখানে কেবল নৃত্য-গীত বা প্রশংসার স্তুতিবাক্য নয়, মানুষের প্রকৃত সমস্যা, উন্নয়ন ও গণতান্ত্রিক অধিকারের কথা বলা হবে।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) কক্সবাজারের চকরিয়া উপজেলার পালাকাটা মাছঘাট স্টেশন এলাকায় চিরিঙ্গা ইউনিয়ন বিএনপির কার্যালয়ে মহিলা দলের এক কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সালাহউদ্দিন আহমদ বলেন, বিএনপির লক্ষ্য এমন একটি সংসদ নির্মাণ করা, যেখানে সন্ত্রাসীদের কোনো জায়গা থাকবে না এবং সংসদ সদস্যরা নির্ভয়ে জনগণের পক্ষে কথা বলতে পারবেন। তিনি বলেন, ‘আমরা এমন একটি সংসদ চাই যেখানে বিরোধিতা থাকবে, মতের ভিন্নতা থাকবে। সংসদ হবে জনগণের কথা বলার জায়গা- কোনো ব্যক্তি বা গোষ্ঠীর প্রশংসা করার মঞ্চ নয়।’

তিনি আরও বলেন, আগামীর সংসদ হবে আইন প্রণয়নের মাধ্যমে দেশের অগ্রযাত্রাকে এগিয়ে নেওয়ার সংসদ। সেই সংসদের মধ্য দিয়েই বাংলাদেশ গণতান্ত্রিক বিশ্বে একটি দৃষ্টান্ত স্থাপন করতে পারবে বলে মন্তব্য করেন তিনি।

আসন্ন নির্বাচন প্রসঙ্গে সালাহউদ্দিন আহমদ বলেন, এই নির্বাচন শুধু একটি ক্ষমতার পালাবদলের নির্বাচন নয়; এটি বাংলাদেশের মানুষের প্রকৃত গণতান্ত্রিক অধিকার বাস্তবায়নের নির্বাচন। তিনি বলেন, ‘শহীদের রক্তের ওপর দাঁড়িয়ে আমরা যে সংগ্রাম ও প্রস্তুতি নিয়েছি, আগামীর নির্বাচন হবে সেই প্রত্যাশা বাস্তবায়নের নির্বাচন। তাই আমরা মনে করি, এই নির্বাচন হবে জাতির ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ নির্বাচন।’

তিনি আরও বলেন, এই নির্বাচনের মধ্য দিয়েই গণতন্ত্র একটি দৃঢ় ভিত্তির ওপর দাঁড়াবে এবং সব গণতান্ত্রিক প্রতিষ্ঠান শক্তিশালী হবে। এসব প্রতিষ্ঠান ভবিষ্যতে গণতন্ত্রের রক্ষাকবচ হিসেবে কাজ করবে বলেও আশাবাদ ব্যক্ত করেন বিএনপির এই শীর্ষ নেতা।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন চকরিয়া উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক, কক্সবাজার জেলা বিএনপির সহসভাপতি মিজানুর রহমান চৌধুরী (খোকন মিয়া), চকরিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম মোবারক আলী, সাবেক সাংগঠনিক সম্পাদক ইব্রাহিম খলিল কাঁকন, চিরিঙ্গা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আলী আহমদ, সদস্য সচিব শরিফুল আলমসহ মহিলা দলের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।

নতুন কথা/এসআর

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ন্যায়ভিত্তিক বাংলাদেশ গঠনে সম্মিলিতভাবে কাজের আহ্বান রাষ্ট্রপতির

আগামী নির্বাচনই নির্ধারণ করবে বাংলাদেশের অগ্রযাত্রা : সালাহউদ্দিন আহমদ

আপডেট সময় ০৩:৪২:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬