ঢাকা ০৪:৪৪ পূর্বাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ২৭ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
চীনের কাছেও হার, বিদায়ের শঙ্কায় বাংলাদেশ নারী দল গণভোট বাতিলের সঙ্গে জুলাই সনদের কোনো সম্পর্ক নেই: আইনমন্ত্রী ইরান ইস্যুতে হোয়াইট হাউস-পেন্টাগন দ্বন্দ্ব, যুক্তরাষ্ট্রে নজিরবিহীন সংকটের আভাস কুষ্টিয়ায় ১৮ ঘণ্টায় আরও দুই শিশুর মৃত্যু, হামের উপসর্গে উদ্বেগ বাড়ছে একদিনে দুটি মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত, হরমুজ অঞ্চলে উত্তেজনা জনবল সংকটে অচল আইসিইউ, রাজশাহী বিভাগে বাড়ছে সংকট, চাপের মুখে রামেক শ্রীলঙ্কার কাছে অপ্রত্যাশিত হার, কঠিন সমীকরণে বাংলাদেশ হকি দল কুষ্টিয়ায় হামে আক্রান্ত হয়ে আট মাস বয়সী শিশুর মৃত্যু ২০০ টাকার নিচে নেই মাছ, ঈদের পরও চাপে নিত্যপণ্যের বাজার হাজারীবাগে ভাড়া বাসা থেকে ঢাবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

চট্টগ্রামে ৩৩০ জনকে ‘দুষ্কৃতকারী’ ঘোষণা, নগরীতে প্রবেশ ও অবস্থানে নিষেধাজ্ঞা

চট্টগ্রাম মহানগরীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ৩৩০ জন ব্যক্তিকে ‘দুষ্কৃতকারী’ ঘোষণা করেছে চট্টগ্রাম মহানগর পুলিশ (সিএমপি)। একই সঙ্গে এসব ব্যক্তির নগরীতে প্রবেশ ও অবস্থানের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

চট্টগ্রাম মহানগর পুলিশ অধ্যাদেশ, ১৯৭৮-এর ৪০, ৪১ ও ৪৩ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে শনিবার (১৭ জানুয়ারি) সিএমপি কমিশনার হাসিব আজিজের সই করা এক গণবিজ্ঞপ্তিতে এই আদেশ জারি করা হয়।

গণবিজ্ঞপ্তিতে বলা হয়, বর্তমানে চট্টগ্রাম মহানগর এলাকায় অবস্থানরত তালিকাভুক্ত দুষ্কৃতকারীদের বহিষ্কার করা হলো। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তাদের নগরীতে প্রবেশ বা অবস্থান সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে। আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও সতর্ক করা হয়েছে।

১২ পৃষ্ঠার এই তালিকায় পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী, ছিনতাইকারী, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মী এবং আওয়ামী লীগের পলাতক সাবেক সংসদ সদস্যসহ বিভিন্ন শ্রেণির ব্যক্তির নাম অন্তর্ভুক্ত রয়েছে।

তালিকার উল্লেখযোগ্য ব্যক্তিদের মধ্যে রয়েছেন শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ আলী খান ওরফে বড় সাজ্জাদ, সাজ্জাদ হোসেন ওরফে ছোট সাজ্জাদ, সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, সাবেক সংসদ সদস্য ফজলে করিম চৌধুরী, এম এ লতিফ ও মহিউদ্দিন বাচ্চু।

এ ছাড়া ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর দেশত্যাগ করা একাধিক ওয়ার্ড কাউন্সিলর, আইনজীবী আলিফ হত্যা মামলার আসামি এবং সাবেক ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর নামও এই তালিকায় রয়েছে।

কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফতাব উদ্দীন বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে যাতে কোনো ধরনের নাশকতা বা বিশৃঙ্খলা সৃষ্টি না হয়, সে লক্ষ্যে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।

তিনি আরও বলেন, নগরবাসীর নিরাপত্তা নিশ্চিত করাই পুলিশের প্রধান লক্ষ্য। কোনো সন্দেহজনক ব্যক্তি বা ঘটনার বিষয়ে দ্রুত পুলিশকে অবহিত করার জন্য নগরবাসীর প্রতি অনুরোধ জানানো হচ্ছে। নির্বাচনের আগ পর্যন্ত নগরীর গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে নিয়মিত তল্লাশি ও টহল কার্যক্রম জোরদার থাকবে।

নতুন কথা/এসআর

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

চীনের কাছেও হার, বিদায়ের শঙ্কায় বাংলাদেশ নারী দল

চট্টগ্রামে ৩৩০ জনকে ‘দুষ্কৃতকারী’ ঘোষণা, নগরীতে প্রবেশ ও অবস্থানে নিষেধাজ্ঞা

আপডেট সময় ১০:৩৭:০৬ অপরাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬