ঢাকা ০৫:২০ অপরাহ্ন, শনিবার, ৩০ মে ২০২৬, ১৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ন্যায়ভিত্তিক বাংলাদেশ গঠনে সম্মিলিতভাবে কাজের আহ্বান রাষ্ট্রপতির ঈদুল আজহায় তারেক রহমানকে শুভেচ্ছা জানালেন নরেন্দ্র মোদি গোপালগঞ্জে বাস-মোটরসাইকেল সংঘর্ষে ৫ নিহত, আহত অন্তত ১০ ঈদুল আজহা: ত্যাগের চেতনায় মানবতার পুনর্জাগরণ ঈদুল আজহায় দেশবাসীকে শুভেচ্ছা জানালেন ‘নতুন কথা’র সম্পাদক মাজেদা রহমান শারমিন জাতীয় ঈদগাহে ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত আত্মত্যাগের বার্তা নিয়ে এলো পবিত্র ঈদুল আজহা নজরুল জন্মজয়ন্তীতে যোগ দিতে আজ ময়মনসিংহে যাচ্ছেন প্রধানমন্ত্রী নিষ্পাপ মুখগুলোর নীরব আর্তনাদ ও ন্যায়বিচারের প্রশ্ন বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির পরিচালক হচ্ছেন ৪ জন

ঢাকা-বরিশাল মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা: বাসচাপায় ৬ জন নিহত

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৮:৩২:০৪ অপরাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬
  • ৫০ বার পড়া হয়েছে

ঢাকা-বরিশাল মহাসড়কে মাদারীপুরের মস্তফাপুর এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ছয়জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও বেশ কয়েকজন আহত হয়েছেন। রোববার (১৮ জানুয়ারি) বিকেল সাড়ে ৫টার দিকে মাদারীপুরের মস্তফাপুর মিলগেইট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস সদর দপ্তর থেকে পাঠানো এক ক্ষুদে বার্তায় দুর্ঘটনায় ছয়জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

নিহতদের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। তিনি হলেন মাদারীপুর সদর উপজেলার কেন্দুয়া ইউনিয়নের ঘটকচর এলাকার শাহ আলমের ছেলে রুমান। বাকি নিহতদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

স্থানীয় সূত্রে জানা যায়, মাদারীপুর থেকে ঢাকাগামী সার্বিক পরিবহনের একটি যাত্রীবাহী বাস মহাসড়কের মিলগেইট এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী ইজিবাইককে সজোরে চাপা দেয়। এতে ইজিবাইকটি দুমড়ে-মুচড়ে যায়। সংঘর্ষের পর বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশের খাদে পড়ে যায়।

দুর্ঘটনার পর ঘটনাস্থলেই তিনজন নিহত হন। এ ছাড়া আহতদের উদ্ধার করে স্থানীয়রা মাদারীপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় আরও তিনজনের মৃত্যু হয়। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে।

ঘটনার খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করে। উদ্ধার অভিযান এখনো চলছে।

মাদারীপুরের মস্তফাপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন আল রশিদ জানান, তিনি ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়েছেন। তদন্ত শেষে দুর্ঘটনার বিষয়ে বিস্তারিত তথ্য জানানো হবে।

নতুন কথা/এসআর

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ন্যায়ভিত্তিক বাংলাদেশ গঠনে সম্মিলিতভাবে কাজের আহ্বান রাষ্ট্রপতির

ঢাকা-বরিশাল মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা: বাসচাপায় ৬ জন নিহত

আপডেট সময় ০৮:৩২:০৪ অপরাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬