ঢাকা ০৩:৩১ অপরাহ্ন, সোমবার, ০২ মার্চ ২০২৬, ১৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাজধানীর যানজট নিরসনে বিশেষজ্ঞদের সঙ্গে প্রধানমন্ত্রীর পরিকল্পনামূলক বৈঠক প্রধান বিরোধী দল জামায়াত পাচ্ছে ডেপুটি স্পিকার: স্বরাষ্ট্রমন্ত্রী বিশ্বকাপ ব্যর্থতার জেরে পাকিস্তান দলে জরিমানার ঝড়, খেলোয়াড়প্রতি ৫০ লাখ রুপি যুক্তরাষ্ট্রের সঙ্গে সংলাপে বসবে না ইরান: নিরাপত্তা কর্মকর্তা লারিজানি কারচুপির অভিযোগে চার আসনের ফল চ্যালেঞ্জ, হাইকোর্টে বিএনপির প্রার্থীরা ৩ মার্চ থেকে ঈদযাত্রার ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু যুদ্ধের প্রভাব বাজারে, ভরিপ্রতি সোনা ২ লাখ ৭৪ হাজার ছাড়াল কোন কৌশলে এগোতে পারে ইরান: বিশ্লেষকের চোখে সম্ভাব্য পাল্টা পরিকল্পনা অভিনেতা জাহের আলভীর স্ত্রীর মৃত্যুর খবর, পরিবারে শোকের ছায়া মধ্যপ্রাচ্যে উত্তেজনা চরমে: ইরানে হামলা, পাল্টা আঘাতে কাঁপল চার দেশ

সরকারি চাকরিজীবীদের বেতন দ্বিগুণের প্রস্তাব: সর্বনিম্ন মূল বেতন ২০ হাজার, সর্বোচ্চ ১ লাখ ৬০ হাজার টাকা

সরকারি চাকরিজীবীদের জন্য নতুন বেতন কাঠামোতে বড় ধরনের পরিবর্তনের প্রস্তাব দিতে যাচ্ছে জাতীয় বেতন কমিশন। কমিশনের সুপারিশ কার্যকর হলে সরকারি কর্মচারীদের মূল বেতন প্রায় দ্বিগুণ হতে পারে। এতে সর্বনিম্ন মূল বেতন নির্ধারণ করা হচ্ছে ২০ হাজার টাকা, আর সর্বোচ্চ পর্যায়ে মূল বেতন ধরা হয়েছে ১ লাখ ৬০ হাজার টাকা। আগের মতোই মোট ২০টি গ্রেড বহাল থাকছে।

নতুন কাঠামো অনুযায়ী, মূল বেতনের পাশাপাশি বর্তমানে প্রচলিত সব ভাতা ও সুযোগ]-সুবিধা বহাল থাকবে। ফলে ঢাকায় কর্মরত ২০তম গ্রেডের একজন কর্মচারীর মোট বেতন দাঁড়াতে পারে প্রায় ৪২ হাজার টাকা।

পে কমিশনের প্রস্তাবে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য বৈশাখী ভাতা বর্তমান ২০ শতাংশ থেকে বাড়িয়ে ৫০ শতাংশ করার সুপারিশ করা হয়েছে। পাশাপাশি যাতায়াত ভাতা দেওয়ার ক্ষেত্রেও পরিসর বাড়ছে। এতদিন ১১তম থেকে ২০তম গ্রেডের কর্মচারীরা এই ভাতা পেলেও নতুন সুপারিশ অনুযায়ী তা ১০ম গ্রেড থেকে ২০তম গ্রেড পর্যন্ত কার্যকর হতে পারে।

কেবল কর্মরত কর্মকর্তা–কর্মচারী নয়, নতুন বেতন কাঠামোতে পেনশনভোগীরাও বড় অঙ্কের সুবিধা পেতে যাচ্ছেন। প্রস্তাব অনুযায়ী-

* যাঁরা মাসে ২০ হাজার টাকার কম পেনশন পান, তাঁদের পেনশন বাড়তে পারে প্রায় ১০০ শতাংশ,
* যাঁরা ২০ থেকে ৪০ হাজার টাকা পেনশন পান, তাঁদের জন্য বাড়তি হার ধরা হয়েছে ৭৫ শতাংশ,
* আর যাঁদের পেনশন ৪০ হাজার টাকার বেশি, তাঁদের পেনশন বাড়তে পারে প্রায় ৫৫ শতাংশ।

পে কমিশনের প্রধান ও সাবেক অর্থ সচিব জাকির আহমেদ খান জানান, আজ বুধবার কমিশনের প্রতিবেদন প্রধান উপদেষ্টার হাতে তুলে দেওয়া হবে। তিনি বলেন, খুব বেশি কিছু বলা না গেলেও এটুকু বলতে পারি- খুব ভালো কিছু হচ্ছে। আমরা একটি অত্যন্ত ইতিবাচক প্রস্তাব দিচ্ছি।

গত ২৪ জুলাই অন্তর্বর্তী সরকার সরকারি চাকরিজীবীদের জন্য নতুন বেতন কাঠামো প্রণয়নে জাতীয় বেতন কমিশন গঠন করে। ছয় মাসের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশনা থাকলেও কয়েক দফা সময় বাড়ানোর পর এবার চূড়ান্ত প্রতিবেদন জমা দেওয়ার প্রস্তুতি নেওয়া হয়েছে। তবে বর্তমান সরকারের মেয়াদে এই প্রস্তাব বাস্তবায়ন সম্ভব হবে কি না, তা নিয়ে সংশয়ও রয়েছে।

বর্তমানে ২০১৫ সালের পে স্কেল অনুযায়ী সরকারি কর্মচারীদের জন্য ২০টি গ্রেড চালু রয়েছে। প্রায় ১৫ লাখ সরকারি কর্মকর্তা-কর্মচারী এই কাঠামোর আওতায় বেতন-ভাতা পান।

* ২০তম গ্রেডে সর্বনিম্ন মূল বেতন ৮ হাজার ২৫০ টাকা,
* বিসিএস দিয়ে নবম গ্রেডে যোগ দেওয়া প্রথম শ্রেণির কর্মকর্তার মূল বেতন ২২ হাজার টাকা,
* সর্বোচ্চ পর্যায়ে একজন সচিব পান ৭৮ হাজার টাকা,
* জ্যেষ্ঠ সচিব ৮২ হাজার টাকা,
* আর মন্ত্রিপরিষদ সচিব ও প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পান ৮৬ হাজার টাকা মূল বেতন।

এর সঙ্গে বাড়ি ভাড়া, চিকিৎসা, যাতায়াত ভাতাসহ নানা সুযোগ-সুবিধা যুক্ত থাকে। এছাড়া বছরে দুটি উৎসব ভাতা ও বাংলা নববর্ষে মূল বেতনের ২০ শতাংশ হারে বৈশাখী ভাতা পান সরকারি কর্মচারীরা।

নতুন কথা/এসআর

ট্যাগস :

রাজধানীর যানজট নিরসনে বিশেষজ্ঞদের সঙ্গে প্রধানমন্ত্রীর পরিকল্পনামূলক বৈঠক

সরকারি চাকরিজীবীদের বেতন দ্বিগুণের প্রস্তাব: সর্বনিম্ন মূল বেতন ২০ হাজার, সর্বোচ্চ ১ লাখ ৬০ হাজার টাকা

আপডেট সময় ০৬:০১:৪৬ অপরাহ্ন, বুধবার, ২১ জানুয়ারী ২০২৬