ঢাকা ১০:২৩ অপরাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ২৯ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
চীনের কাছেও হার, বিদায়ের শঙ্কায় বাংলাদেশ নারী দল গণভোট বাতিলের সঙ্গে জুলাই সনদের কোনো সম্পর্ক নেই: আইনমন্ত্রী ইরান ইস্যুতে হোয়াইট হাউস-পেন্টাগন দ্বন্দ্ব, যুক্তরাষ্ট্রে নজিরবিহীন সংকটের আভাস কুষ্টিয়ায় ১৮ ঘণ্টায় আরও দুই শিশুর মৃত্যু, হামের উপসর্গে উদ্বেগ বাড়ছে একদিনে দুটি মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত, হরমুজ অঞ্চলে উত্তেজনা জনবল সংকটে অচল আইসিইউ, রাজশাহী বিভাগে বাড়ছে সংকট, চাপের মুখে রামেক শ্রীলঙ্কার কাছে অপ্রত্যাশিত হার, কঠিন সমীকরণে বাংলাদেশ হকি দল কুষ্টিয়ায় হামে আক্রান্ত হয়ে আট মাস বয়সী শিশুর মৃত্যু ২০০ টাকার নিচে নেই মাছ, ঈদের পরও চাপে নিত্যপণ্যের বাজার হাজারীবাগে ভাড়া বাসা থেকে ঢাবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

বাংলাদেশের বিশ্বকাপ ইস্যুতে আইসিসির সভা শুরু

ভারতে অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ অংশ নেবে কি না- এই গুরুত্বপূর্ণ ইস্যুতে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) বহুল আলোচিত ভার্চুয়াল সভা শুরু হয়েছে। কিছুক্ষণ আগে শুরু হওয়া এই বৈঠকে বাংলাদেশের পক্ষ থেকে প্রতিনিধিত্ব করছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুল।

সভায় উপস্থিত রয়েছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান মহসীন নাকভি, ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সচিব দেবজিত সাইকিয়াসহ আইসিসির সদস্যভুক্ত বিভিন্ন দেশের ক্রিকেট বোর্ডের শীর্ষ প্রতিনিধিরা। বিশ্বকাপের আয়োজক দেশ ভারত হওয়ায় নিরাপত্তা, কূটনৈতিক বাস্তবতা ও অংশগ্রহণকারী দেশগুলোর অবস্থান- সবকিছু মিলিয়ে এই সভাটিকে ঘিরে বাড়তি গুরুত্ব তৈরি হয়েছে।

আইসিসির পক্ষ থেকেও বৈঠকে সংস্থাটির সর্বোচ্চ পর্যায়ের প্রতিনিধিরা অংশ নিচ্ছেন। সংস্থার প্রধান নির্বাহী কর্মকর্তা, হেড অব ইভেন্টস এবং লিগ্যাল অফিসার এই সভায় উপস্থিত থেকে বিষয়টির বিভিন্ন দিক তুলে ধরছেন। বিশেষ করে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে যে অনিশ্চয়তা তৈরি হয়েছে, তার আইনি ও আয়োজনসংক্রান্ত দিকগুলো নিয়েই মূলত আলোচনা হচ্ছে বলে জানা গেছে।

ভারতে গিয়ে বাংলাদেশ দল বিশ্বকাপে অংশ নেবে কি না, সে বিষয়ে এই সভা থেকে কোনো দিকনির্দেশনা বা সিদ্ধান্ত আসতে পারে বলে ধারণা করা হচ্ছে। ফলে বাংলাদেশের ক্রিকেট অঙ্গনসহ আন্তর্জাতিক ক্রিকেট মহলে এই বৈঠকের দিকে তাকিয়ে রয়েছে সবার নজর।

নতুন কথা/এসআর

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

চীনের কাছেও হার, বিদায়ের শঙ্কায় বাংলাদেশ নারী দল

বাংলাদেশের বিশ্বকাপ ইস্যুতে আইসিসির সভা শুরু

আপডেট সময় ০৬:১৫:৪১ অপরাহ্ন, বুধবার, ২১ জানুয়ারী ২০২৬