ঢাকা ০৮:১০ পূর্বাহ্ন, সোমবার, ০২ মার্চ ২০২৬, ১৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
অভিনেতা জাহের আলভীর স্ত্রীর মৃত্যুর খবর, পরিবারে শোকের ছায়া মধ্যপ্রাচ্যে উত্তেজনা চরমে: ইরানে হামলা, পাল্টা আঘাতে কাঁপল চার দেশ মানুষের প্রত্যাশা পূরণে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে: প্রধানমন্ত্রী জামায়াতের ইফতার মাহফিলে যোগ দেবেন প্রধানমন্ত্রী বাঁচা-মরার ম্যাচে পাকিস্তানের একাদশ নিয়ে বিতর্ক, পরামর্শ দিচ্ছেন তারকারা মধ্যরাত থেকে পদ্মা-মেঘনায় দুই মাস মাছ ধরা নিষিদ্ধ পিলখানার হত্যাকাণ্ডের নেপথ্য কারণ এখন স্পষ্ট বললেন প্রধানমন্ত্রী পিলখানা ট্র্যাজেডির ১৭ বছর: শোক ও শ্রদ্ধায় স্মরণ ফ্যামিলি কার্ডের মতো ‘কৃষক কার্ড’ পাইলট প্রকল্প চালু করছে সরকার : তথ্যমন্ত্রী দুই ম্যাচ জিতেও হতে পারে সেমিফাইনাল হার

তারেক রহমানের জনসভা ঘিরে নাশকতার শঙ্কা নেই : এসএমপি কমিশনার

বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সিলেট সফর ও নির্বাচনী জনসভা ঘিরে কোনো ধরনের নাশকতার আশঙ্কা নেই বলে জানিয়েছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) কমিশনার মো. আব্দুল কুদ্দুস। তিনি বলেন, জনসভাকে কেন্দ্র করে সম্ভাব্য সব ধরনের ঝুঁকি বিবেচনায় নিয়ে আগেই পূর্ণাঙ্গ নিরাপত্তা পরিকল্পনা বাস্তবায়ন করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

বুধবার (২১ জানুয়ারি) দুপুর আড়াইটার দিকে সিলেটের সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে জনসভাস্থল পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। এ সময় তিনি সার্বিক নিরাপত্তা প্রস্তুতি পর্যালোচনা করেন এবং মাঠে দায়িত্ব পালনকারী কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।

এসএমপি কমিশনার বলেন, “জনসভা ঘিরে গোয়েন্দা পুলিশ ও সাদা পোশাকের পুলিশের নজরদারি থাকবে। পাশাপাশি সমাবেশস্থল ও আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর অবস্থান নিশ্চিত করা হয়েছে। সবকিছু বিবেচনায় আমরা মনে করছি, এ জনসভাকে কেন্দ্র করে কোনো ধরনের নাশকতার শঙ্কা নেই।”

পুলিশ সূত্র জানায়, জনসভাস্থলে পর্যাপ্ত সংখ্যক পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সেই সঙ্গে যানবাহন চলাচল ও জনসমাগম নিয়ন্ত্রণে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে গোয়েন্দা নজরদারিও জোরদার করা হয়েছে।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বেলা ১১টায় সিলেটের সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে বিএনপির নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হবে। জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। এ সময় তিনি সিলেট বিভাগের আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থীদের পরিচয় করিয়ে দেবেন এবং আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু করবেন।

দলীয় সূত্রে জানা গেছে, বুধবার রাতে তারেক রহমান সিলেটে এসে হজরত শাহজালাল (রহ.) ও শাহ পরান (রহ.)-এর মাজার জিয়ারত করবেন। পরদিন সকালে তিনি জনসভায় অংশ নেবেন। তারেক রহমানের এ সফরকে ঘিরে সিলেটজুড়ে আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।

এদিকে, জনসভাকে কেন্দ্র করে সিলেটজুড়ে বিএনপি নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। নগরীর রিকাবী বাজার, চৌহাট্টা ও আম্বরখানা এলাকাসহ গুরুত্বপূর্ণ সড়ক ও মোড়ে মোড়ে তারেক রহমানের ছবি সংবলিত তোরণ, ব্যানার, ফেস্টুন ও বিলবোর্ডে ছেয়ে গেছে পুরো নগরী। সরকারি আলিয়া মাদ্রাসা মাঠের চারপাশও সাজানো হয়েছে দলীয় নেতাকর্মীদের শুভেচ্ছা বার্তায়। মাঠে বাঁশ ও কাঠ দিয়ে বিশাল মঞ্চ নির্মাণ করা হয়েছে।

সিলেট জেলা বিএনপির সভাপতি আবদুল কাইয়ুম চৌধুরী বলেন, “জনসভা সফল করতে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীদের মাঠে নামানো হয়েছে। প্রায় তিন লাখ মানুষের সমাগমের লক্ষ্য নেওয়া হয়েছে।”

তিনি আরও বলেন, “বৃহস্পতিবার সকাল থেকেই নেতাকর্মীদের ঢল নামবে। বিভাগের বিভিন্ন জেলা থেকে আসা নেতাকর্মীরা আগের রাতেই সিলেটে অবস্থান নেবেন। নির্বাচনী আচরণবিধি মেনেই মঞ্চ ও সমাবেশের সব আয়োজন করা হচ্ছে। এই জনসভা দেশের রাজনীতিতে একটি মাইলফলক হয়ে থাকবে।”

দলীয় সূত্র জানায়, সিলেটের জনসভা শেষে তারেক রহমান সড়কপথে ঢাকায় ফিরবেন। পথে মৌলভীবাজারের শেরপুর ও হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে পৃথক দুটি জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেওয়ার কথা রয়েছে। এছাড়া কিশোরগঞ্জের ভৈরব, ব্রাহ্মণবাড়িয়া, নরসিংদী ও নারায়ণগঞ্জে পথসভা করার পরিকল্পনাও রয়েছে।

উল্লেখ্য, বিএনপি প্রতিষ্ঠার পর জিয়াউর রহমান রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী হয়ে এবং খালেদা জিয়া ১৯৯১ সাল থেকে প্রতিটি নির্বাচনে সিলেট থেকেই নির্বাচনী প্রচারণা শুরু করেছিলেন। সেই রাজনৈতিক ঐতিহ্যের ধারাবাহিকতায় তারেক রহমানও সিলেট থেকেই তার নির্বাচনী যাত্রা শুরু করছেন।

নতুন কথা/এসআর

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

অভিনেতা জাহের আলভীর স্ত্রীর মৃত্যুর খবর, পরিবারে শোকের ছায়া

তারেক রহমানের জনসভা ঘিরে নাশকতার শঙ্কা নেই : এসএমপি কমিশনার

আপডেট সময় ১১:২৪:৪৯ অপরাহ্ন, বুধবার, ২১ জানুয়ারী ২০২৬