ঢাকা ০১:৪৬ অপরাহ্ন, সোমবার, ০১ জুন ২০২৬, ১৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ন্যায়ভিত্তিক বাংলাদেশ গঠনে সম্মিলিতভাবে কাজের আহ্বান রাষ্ট্রপতির ঈদুল আজহায় তারেক রহমানকে শুভেচ্ছা জানালেন নরেন্দ্র মোদি গোপালগঞ্জে বাস-মোটরসাইকেল সংঘর্ষে ৫ নিহত, আহত অন্তত ১০ ঈদুল আজহা: ত্যাগের চেতনায় মানবতার পুনর্জাগরণ ঈদুল আজহায় দেশবাসীকে শুভেচ্ছা জানালেন ‘নতুন কথা’র সম্পাদক মাজেদা রহমান শারমিন জাতীয় ঈদগাহে ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত আত্মত্যাগের বার্তা নিয়ে এলো পবিত্র ঈদুল আজহা নজরুল জন্মজয়ন্তীতে যোগ দিতে আজ ময়মনসিংহে যাচ্ছেন প্রধানমন্ত্রী নিষ্পাপ মুখগুলোর নীরব আর্তনাদ ও ন্যায়বিচারের প্রশ্ন বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির পরিচালক হচ্ছেন ৪ জন

বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির উজ্জ্বল দৃষ্টান্ত: প্রধান উপদেষ্টা

বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির এক অনন্য ও উজ্জ্বল দৃষ্টান্ত- এ দেশ ধর্ম-বর্ণ নির্বিশেষে সব মানুষের জন্য নিরাপদ ও শান্তিপূর্ণ আবাসভূমি বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেছেন, বাংলাদেশ কেবল একটি ভূখণ্ড নয়, এটি আমাদের সবার সম্মিলিত পরিচয়; এখানে বিভাজনের নয়, সহাবস্থানের সংস্কৃতিই মূল শক্তি।

শুক্রবার (২৩ জানুয়ারি) সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব সরস্বতী পূজা উপলক্ষে দেওয়া এক বাণীতে প্রধান উপদেষ্টা এসব কথা বলেন। এ সময় তিনি দেশের সনাতন সম্প্রদায়ের সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

ড. ইউনূস বলেন, হাজার বছর ধরে এ দেশে জাতি, ধর্ম ও বর্ণ নির্বিশেষে বিভিন্ন ধর্মের মানুষ পারস্পরিক শ্রদ্ধা, সহমর্মিতা ও সৌহার্দ্যের সঙ্গে মিলেমিশে বসবাস করে আসছেন। এই ঐতিহ্যই বাংলাদেশের সামাজিক শক্তির মূল ভিত্তি।

সরস্বতী পূজার তাৎপর্য তুলে ধরে তিনি বলেন, হিন্দু ধর্মমতে দেবী সরস্বতী সত্য, ন্যায় ও জ্ঞানের প্রতীক। তিনি বিদ্যা, বাণী ও সুরের অধিষ্ঠাত্রী হিসেবে মানুষের অজ্ঞতার অন্ধকার দূর করে আলোর পথে পরিচালিত করেন। এই শিক্ষা মানবসভ্যতাকে এগিয়ে নেওয়ার অনুপ্রেরণা দেয়।

প্রধান উপদেষ্টা আরও বলেন, সরস্বতী পূজার এই পবিত্র উৎসব আমাদের স্মরণ করিয়ে দেয়- শিক্ষা ও জ্ঞান যেন কেবল ব্যক্তিগত সাফল্যের জন্য সীমাবদ্ধ না থাকে। বরং এই জ্ঞান সমাজের কল্যাণে ব্যবহৃত হোক, যাতে আমরা দুর্বল ও পিছিয়ে পড়া মানুষের পাশে দাঁড়াতে পারি এবং একটি মানবিক, ন্যায়ভিত্তিক ও সুন্দর সমাজ গড়ে তুলতে পারি।

বাণীর শেষাংশে তিনি হিন্দু ধর্মাবলম্বীসহ বাংলাদেশের সকল নাগরিকের শান্তি, কল্যাণ ও সমৃদ্ধি কামনা করেন।

নতুন কথা/এসআর

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ন্যায়ভিত্তিক বাংলাদেশ গঠনে সম্মিলিতভাবে কাজের আহ্বান রাষ্ট্রপতির

বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির উজ্জ্বল দৃষ্টান্ত: প্রধান উপদেষ্টা

আপডেট সময় ০৯:৪১:০৩ অপরাহ্ন, শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬