ঢাকা ১০:০৭ অপরাহ্ন, রবিবার, ৩১ মে ২০২৬, ১৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ন্যায়ভিত্তিক বাংলাদেশ গঠনে সম্মিলিতভাবে কাজের আহ্বান রাষ্ট্রপতির ঈদুল আজহায় তারেক রহমানকে শুভেচ্ছা জানালেন নরেন্দ্র মোদি গোপালগঞ্জে বাস-মোটরসাইকেল সংঘর্ষে ৫ নিহত, আহত অন্তত ১০ ঈদুল আজহা: ত্যাগের চেতনায় মানবতার পুনর্জাগরণ ঈদুল আজহায় দেশবাসীকে শুভেচ্ছা জানালেন ‘নতুন কথা’র সম্পাদক মাজেদা রহমান শারমিন জাতীয় ঈদগাহে ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত আত্মত্যাগের বার্তা নিয়ে এলো পবিত্র ঈদুল আজহা নজরুল জন্মজয়ন্তীতে যোগ দিতে আজ ময়মনসিংহে যাচ্ছেন প্রধানমন্ত্রী নিষ্পাপ মুখগুলোর নীরব আর্তনাদ ও ন্যায়বিচারের প্রশ্ন বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির পরিচালক হচ্ছেন ৪ জন

রাজধানীর ভাষানটেকে নির্বাচনী জনসভায় তারেক রহমান

ঢাকা-১৭ আসনে নির্বাচনী প্রচারণা জোরদার করতে রাজধানীর ভাষানটেক এলাকায় জনসমাবেশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। শুক্রবার (২৩ জানুয়ারি) সন্ধ্যায় ভাষানটেকের বিআরপি মাঠে অনুষ্ঠিত এই জনসভায় বিপুলসংখ্যক নেতাকর্মী ও সমর্থকের উপস্থিতিতে এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

সন্ধ্যা ৬টা ২৫ মিনিটে শুরু হওয়া জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। মঞ্চে তাঁর সঙ্গে ছিলেন তাঁর স্ত্রী ডা. জুবাইদা রহমান। জনসভা শুরুর আগেই মাঠ ও আশপাশের এলাকায় দলের নেতাকর্মীদের ব্যাপক সমাগম লক্ষ্য করা যায়।

জনসভায় বিএনপির কেন্দ্রীয় ও মহানগর পর্যায়ের শীর্ষ নেতারাও উপস্থিত ছিলেন। তাঁদের মধ্যে রয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, চেয়ারম্যানের উপদেষ্টা আব্দুস সালাম, ফরহাদ হালিম ডোনার ও নাজিমুদ্দিন আলম। সাংগঠনিক নেতৃত্বের অংশ হিসেবে মঞ্চে ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক এবং সদস্যসচিব মোস্তফা জামান।

স্থানীয় পর্যায়ে ভাষানটেক থানা বিএনপির আহ্বায়ক কাদের মাহমুদসহ বিভিন্ন ওয়ার্ড ও ইউনিটের নেতারা জনসভায় অংশ নেন। পাশাপাশি বিএনপির সহযোগী সংগঠনগুলোর শীর্ষ নেতাদের উপস্থিতিও চোখে পড়ে। তাঁদের মধ্যে জাতীয়তাবাদী যুবদলের সভাপতি আব্দুল মোনায়েম মুন্না এবং জাতীয়তাবাদী মহিলা দলের সাধারণ সম্পাদক সুলতানা আহম্মেদ উল্লেখযোগ্য।

ঢাকা-১৭ আসনে দলের প্রার্থীর পক্ষে ভোটারদের কাছে বার্তা পৌঁছে দিতে আয়োজিত এই জনসভাকে কেন্দ্র করে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উদ্দীপনা দেখা গেছে। বক্তৃতায় জাতীয় রাজনীতি, নির্বাচন ও দলের ভবিষ্যৎ কর্মপন্থা নিয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা তুলে ধরার কথা রয়েছে বলে জানিয়েছেন আয়োজকরা।

নতুন কথা/এসআর

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ন্যায়ভিত্তিক বাংলাদেশ গঠনে সম্মিলিতভাবে কাজের আহ্বান রাষ্ট্রপতির

রাজধানীর ভাষানটেকে নির্বাচনী জনসভায় তারেক রহমান

আপডেট সময় ০৯:৪৯:৩০ অপরাহ্ন, শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬