ঢাকা ০৯:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ১৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ন্যায়ভিত্তিক বাংলাদেশ গঠনে সম্মিলিতভাবে কাজের আহ্বান রাষ্ট্রপতির ঈদুল আজহায় তারেক রহমানকে শুভেচ্ছা জানালেন নরেন্দ্র মোদি গোপালগঞ্জে বাস-মোটরসাইকেল সংঘর্ষে ৫ নিহত, আহত অন্তত ১০ ঈদুল আজহা: ত্যাগের চেতনায় মানবতার পুনর্জাগরণ ঈদুল আজহায় দেশবাসীকে শুভেচ্ছা জানালেন ‘নতুন কথা’র সম্পাদক মাজেদা রহমান শারমিন জাতীয় ঈদগাহে ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত আত্মত্যাগের বার্তা নিয়ে এলো পবিত্র ঈদুল আজহা নজরুল জন্মজয়ন্তীতে যোগ দিতে আজ ময়মনসিংহে যাচ্ছেন প্রধানমন্ত্রী নিষ্পাপ মুখগুলোর নীরব আর্তনাদ ও ন্যায়বিচারের প্রশ্ন বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির পরিচালক হচ্ছেন ৪ জন

পারফর্মের সময় হেনস্তার শিকার মৌনী রায়

  • বিনোদন ডেস্ক:
  • আপডেট সময় ০৪:৩২:০৪ অপরাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬
  • ৪৫ বার পড়া হয়েছে

ভারতের হরিয়ানায় একটি অনুষ্ঠানে পারফর্ম করতে গিয়ে প্রকাশ্যে শারীরিক ও মানসিক হেনস্তার শিকার হয়েছেন বলিউড অভিনেত্রী মৌনী রায়। মঞ্চে ওঠার আগেই এবং পারফরম্যান্স চলাকালীন দর্শকসারিতে থাকা কয়েকজন বয়স্ক ব্যক্তির অশালীন আচরণের মুখোমুখি হন তিনি। এই অভিজ্ঞতা সামাজিক যোগাযোগমাধ্যমে তুলে ধরে নিজের নিরাপত্তা ও নারী সম্মানের প্রশ্ন সামনে আনেন অভিনেত্রী, যা নিয়ে নেটদুনিয়ায় তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে।

মৌনী রায় জানান, অনুষ্ঠানের শুরুতেই তিনি অস্বস্তিকর পরিস্থিতির শিকার হন। মঞ্চে ওঠার আগমুহূর্তে দর্শকদের মধ্য থেকে দুইজন বয়স্ক ব্যক্তি তার কোমরে হাত দিয়ে ছবি তোলার চেষ্টা করেন। তিনি সঙ্গে সঙ্গে প্রতিবাদ জানিয়ে তাদের হাত সরাতে বললেও পরিস্থিতি স্বাভাবিক হয়নি। পরে মঞ্চে পারফর্ম করার সময়ও সামনের সারিতে থাকা ওই ব্যক্তিরা তাকে লক্ষ্য করে অশালীন মন্তব্য ও ইঙ্গিত করতে থাকেন, যা একজন শিল্পীর জন্য চরম অপমানজনক।

ঘটনাটি সেখানেই থেমে থাকেনি। মৌনী রায় তাদের সংযত হতে বললে উল্টো তারা মঞ্চের দিকে গোলাপ ফুল ছুড়ে মারতে শুরু করেন। এতে পরিবেশ আরও অস্বস্তিকর হয়ে ওঠে। পুরো ঘটনায় আয়োজকদের অব্যবস্থাপনাকেই দায়ী করেছেন অভিনেত্রী। তার ভাষ্য অনুযায়ী, নিরাপত্তার ঘাটতির কারণেই এমন ঘটনা ঘটেছে। পরিস্থিতি এতটাই অস্বস্তিকর ছিল যে তিনি অনুষ্ঠান মাঝপথে ছেড়ে চলে যাওয়ার কথাও ভেবেছিলেন। তবে পেশাদারিত্বের কথা মাথায় রেখে শেষ পর্যন্ত পারফরম্যান্স সম্পন্ন করেন তিনি।

ঘটনার পর নিজের অভিজ্ঞতা তুলে ধরে মৌনী রায় প্রশ্ন তুলেছেন নারী নিরাপত্তা নিয়ে। তিনি বলেন, একজন প্রতিষ্ঠিত শিল্পী হিসেবে যদি তাকে এমন পরিস্থিতির মুখোমুখি হতে হয়, তাহলে সাধারণ বা নতুন শিল্পীদের নিরাপত্তা কোথায়- এই প্রশ্ন থেকেই যায়। তার মতে, মঞ্চে একজন শিল্পী সম্মান ও নিরাপত্তা পাওয়ার অধিকার রাখেন, সেটি কোনোভাবেই উপেক্ষা করা যায় না।

মৌনী আরও বলেন, শিল্পীদের মূল্যায়ন হওয়া উচিত তাদের কাজ ও শিল্পের মাধ্যমে, ব্যক্তিগত সীমা লঙ্ঘন করে নয়। এমন অভব্য ও অশালীন আচরণের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া প্রয়োজন বলেও মত দেন তিনি। পাশাপাশি ভবিষ্যতে আয়োজকদের আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান অভিনেত্রী।

ছোট পর্দা থেকে ক্যারিয়ার শুরু করে বলিউডে নিজের শক্ত অবস্থান তৈরি করা মৌনী রায়ের এই অভিযোগ নতুন করে নারী নিরাপত্তা ও জনসমক্ষে নারীদের প্রতি আচরণের বিষয়টি সামনে নিয়ে এসেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই তার পাশে দাঁড়িয়ে ক্ষোভ প্রকাশ করেছেন এবং এমন ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতে কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি তুলেছেন।

নতুন কথা/এসআর

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ন্যায়ভিত্তিক বাংলাদেশ গঠনে সম্মিলিতভাবে কাজের আহ্বান রাষ্ট্রপতির

পারফর্মের সময় হেনস্তার শিকার মৌনী রায়

আপডেট সময় ০৪:৩২:০৪ অপরাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬