ঢাকা ০৮:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
চীনের কাছেও হার, বিদায়ের শঙ্কায় বাংলাদেশ নারী দল গণভোট বাতিলের সঙ্গে জুলাই সনদের কোনো সম্পর্ক নেই: আইনমন্ত্রী ইরান ইস্যুতে হোয়াইট হাউস-পেন্টাগন দ্বন্দ্ব, যুক্তরাষ্ট্রে নজিরবিহীন সংকটের আভাস কুষ্টিয়ায় ১৮ ঘণ্টায় আরও দুই শিশুর মৃত্যু, হামের উপসর্গে উদ্বেগ বাড়ছে একদিনে দুটি মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত, হরমুজ অঞ্চলে উত্তেজনা জনবল সংকটে অচল আইসিইউ, রাজশাহী বিভাগে বাড়ছে সংকট, চাপের মুখে রামেক শ্রীলঙ্কার কাছে অপ্রত্যাশিত হার, কঠিন সমীকরণে বাংলাদেশ হকি দল কুষ্টিয়ায় হামে আক্রান্ত হয়ে আট মাস বয়সী শিশুর মৃত্যু ২০০ টাকার নিচে নেই মাছ, ঈদের পরও চাপে নিত্যপণ্যের বাজার হাজারীবাগে ভাড়া বাসা থেকে ঢাবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

ভিসা বন্ড দিলেও মিলবে সর্বোচ্চ তিন মাসের সিঙ্গেল-এন্ট্রি ভিসা: যুক্তরাষ্ট্র দূতাবাস

যুক্তরাষ্ট্রে স্বল্পমেয়াদি ভ্রমণের ক্ষেত্রে ভিসা শর্ত লঙ্ঘনের ঝুঁকি কমাতে নতুন করে ‘ভিসা বন্ড’ পাইলট প্রোগ্রাম চালু করেছে দেশটি। এই কর্মসূচির আওতায় নির্দিষ্ট কিছু ভিসা আবেদনকারীকে যুক্তরাষ্ট্রে প্রবেশের আগে একটি নির্ধারিত অঙ্কের অর্থ জামানত বা বন্ড হিসেবে জমা দিতে হবে। তবে এই বন্ড পরিশোধ করলেও আবেদনকারীরা সর্বোচ্চ তিন মাস মেয়াদি সিঙ্গেল-এন্ট্রি ভিসাই পাবেন বলে জানিয়েছে ঢাকায় অবস্থিত যুক্তরাষ্ট্র দূতাবাস।

গতকাল সোমবার দেওয়া এক বিবৃতিতে দূতাবাস জানায়, ভিসা ইন্টারভিউ শেষে কোনো আবেদনকারীকে যোগ্য বিবেচনা করা হলে কনসুলার কর্মকর্তা তাকে ভিসা বন্ড পরিশোধের বিষয়ে নির্দেশনা দেবেন। সে সময় যুক্তরাষ্ট্র সরকারের অনলাইন পেমেন্ট প্ল্যাটফর্ম ‘পে ডট গভ’-এর একটি সরাসরি লিংক আবেদনকারীকে দেওয়া হবে। ভিসার জন্য অনুমোদন পাওয়ার পর সর্বোচ্চ ৩০ দিনের মধ্যে নির্ধারিত বন্ডের অর্থ পরিশোধ করতে হবে। তবে এই পাইলট প্রোগ্রামের আওতায় ইস্যু করা ভিসা হবে সর্বোচ্চ তিন মাস মেয়াদি এবং তা একবার প্রবেশযোগ্য, অর্থাৎ সিঙ্গেল-এন্ট্রি ভিসা।

বিবৃতিতে আরও বলা হয়, ভিসা বন্ড কর্মসূচির আওতায় যুক্তরাষ্ট্রে প্রবেশের ক্ষেত্রে নির্দিষ্ট কিছু পোর্ট অব এন্ট্রি ব্যবহার করতে হবে। একই সঙ্গে ভিসার শর্ত অনুযায়ী যুক্তরাষ্ট্রে কোনো ধরনের কর্মসংস্থানে যুক্ত হওয়া যাবে না এবং নির্ধারিত সময়ের মধ্যে অবশ্যই নিজ দেশে ফিরে আসতে হবে। এসব শর্ত যথাযথভাবে পালন করা হলে বন্ড হিসেবে জমা দেওয়া অর্থ স্বয়ংক্রিয়ভাবে আবেদনকারীর কাছে ফেরত দেওয়া হবে।

যুক্তরাষ্ট্র দূতাবাসের ভাষ্য অনুযায়ী, এই পাইলট প্রোগ্রামের মূল উদ্দেশ্য হলো স্বল্পমেয়াদি ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে অবস্থানকাল লঙ্ঘন বা অবৈধভাবে থেকে যাওয়ার ঝুঁকি কমানো এবং ভিসা ব্যবস্থাপনাকে আরও কার্যকর করা।

নতুন কথা/এসআর

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

চীনের কাছেও হার, বিদায়ের শঙ্কায় বাংলাদেশ নারী দল

ভিসা বন্ড দিলেও মিলবে সর্বোচ্চ তিন মাসের সিঙ্গেল-এন্ট্রি ভিসা: যুক্তরাষ্ট্র দূতাবাস

আপডেট সময় ১১:৩০:২১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬