ঢাকা ০২:২১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ১৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ন্যায়ভিত্তিক বাংলাদেশ গঠনে সম্মিলিতভাবে কাজের আহ্বান রাষ্ট্রপতির ঈদুল আজহায় তারেক রহমানকে শুভেচ্ছা জানালেন নরেন্দ্র মোদি গোপালগঞ্জে বাস-মোটরসাইকেল সংঘর্ষে ৫ নিহত, আহত অন্তত ১০ ঈদুল আজহা: ত্যাগের চেতনায় মানবতার পুনর্জাগরণ ঈদুল আজহায় দেশবাসীকে শুভেচ্ছা জানালেন ‘নতুন কথা’র সম্পাদক মাজেদা রহমান শারমিন জাতীয় ঈদগাহে ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত আত্মত্যাগের বার্তা নিয়ে এলো পবিত্র ঈদুল আজহা নজরুল জন্মজয়ন্তীতে যোগ দিতে আজ ময়মনসিংহে যাচ্ছেন প্রধানমন্ত্রী নিষ্পাপ মুখগুলোর নীরব আর্তনাদ ও ন্যায়বিচারের প্রশ্ন বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির পরিচালক হচ্ছেন ৪ জন

ইসরায়েলকে ৩০টি অ্যাপাচি যুদ্ধ হেলিকপ্টার বিক্রির অনুমোদন যুক্তরাষ্ট্রের

ইসরায়েলের কাছে প্রায় ৩ দশমিক ৮ বিলিয়ন ডলার মূল্যের ৩০টি অ্যাপাচি যুদ্ধ হেলিকপ্টার বিক্রির অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র। এই বিক্রির আওতায় হেলিকপ্টারগুলোর পাশাপাশি প্রয়োজনীয় সহায়ক সরঞ্জামও অন্তর্ভুক্ত থাকবে।

বার্তা সংস্থা এএফপি জানায়, শুক্রবার ঘোষিত এই অনুমোদন ইসরায়েলের জন্য যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত মোট ৬ দশমিক ৭ বিলিয়ন ডলারের নতুন সামরিক সহায়তা ও অস্ত্র প্যাকেজের অংশ। প্যাকেজটির প্রতি দৃঢ় সমর্থন দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

মার্কিন পররাষ্ট্র দপ্তর এক বিবৃতিতে জানিয়েছে, ইসরায়েলের নিরাপত্তা নিশ্চিত করা যুক্তরাষ্ট্রের জন্য একটি মৌলিক অঙ্গীকার। বিবৃতিতে বলা হয়, ইসরায়েলকে আত্মরক্ষায় সক্ষম ও সামরিকভাবে প্রস্তুত রাখা যুক্তরাষ্ট্রের জাতীয় স্বার্থের সঙ্গে সরাসরি সম্পৃক্ত।

এই সামরিক প্যাকেজের অংশ হিসেবে আরও প্রায় ১ দশমিক ৮ বিলিয়ন ডলার মূল্যের হালকা কৌশলগত সামরিক যানবাহন ইসরায়েলের কাছে বিক্রি করা হবে বলে জানানো হয়েছে।

বর্তমানে গাজা উপত্যকায় একটি নাজুক যুদ্ধবিরতি কার্যকর থাকলেও, এই অস্ত্র বিক্রির সিদ্ধান্ত আন্তর্জাতিক মহলে নতুন করে আলোচনা তৈরি করেছে। যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরেই ইসরায়েলের প্রধান সামরিক মিত্র হিসেবে প্রতি বছর বিপুল পরিমাণ অস্ত্র ও সামরিক সরঞ্জাম সরবরাহ করে থাকে। এর একটি বড় অংশ সরাসরি বিক্রির পরিবর্তে সামরিক সহায়তা হিসেবে প্রদান করা হয়।

এএফপির তথ্য অনুযায়ী, ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলায় ইসরায়েলে অন্তত ১ হাজার ২২১ জন নিহত হন, যাদের অধিকাংশই বেসামরিক নাগরিক। এর জবাবে ইসরায়েলের ধারাবাহিক সামরিক অভিযানে গাজা উপত্যকায় এখন পর্যন্ত অন্তত ৭১ হাজার ৬৬৭ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়।

নতুন কথা/এসআর

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ন্যায়ভিত্তিক বাংলাদেশ গঠনে সম্মিলিতভাবে কাজের আহ্বান রাষ্ট্রপতির

ইসরায়েলকে ৩০টি অ্যাপাচি যুদ্ধ হেলিকপ্টার বিক্রির অনুমোদন যুক্তরাষ্ট্রের

আপডেট সময় ০৩:৪৭:২১ অপরাহ্ন, শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬