ঢাকা ০৭:২০ পূর্বাহ্ন, বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ২২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পবিত্র লাইলাতুল বরাতের রজনী যথাযোগ্য মর্যাদায় পালিত হচ্ছে চট্টগ্রাম-৪ আসনে আসলাম চৌধুরী নির্বাচনে অংশ নিতে পারবেন : আপিল বিভাগ নির্বাচনে বিএনসিসি নিয়োগ দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্র উপদেষ্টা ভারতকে হারিয়ে ফাইনালের পথে বাংলাদেশ তারেক রহমানের জনসভায় লোকে লোকারণ্য, উৎসবের নগরীতে রূপ নিল যশোর মানবতাবিরোধী অপরাধ মামলায় দ্বিতীয় দিনের মতো সাক্ষ্য দিচ্ছেন ব্রিগেডিয়ার আযমী আজ খুলনা-যশোরে তারেক রহমান, জনসভা ঘিরে ব্যাপক প্রস্তুতি বিএনপির বেলুচিস্তানে ৪০ ঘণ্টার সাঁড়াশি অভিযান: নিহত ১৪৫ বিচ্ছিন্নতাবাদী, নজিরবিহীন দাবি সরকারের মিসাইল হাতে আকাশে শাকিব, ঈদে ‘প্রিন্স’ হয়ে ঝড় তুলতে আসছেন ঢালিউড কিং ভারতের বিপক্ষে ম্যাচ বয়কট করে বিশ্বকাপে খেলবে পাকিস্তান

নির্বাচন সামনে রেখে রেলে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিতের নির্দেশ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে ঘিরে যাত্রী সাধারণ, ট্রেন চলাচল এবং রেল অবকাঠামোর নিরাপত্তা নিশ্চিত করতে সর্বোচ্চ সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছে রেলপথ মন্ত্রণালয়।

শনিবার (৩১ ডিসেম্বর) রেলপথ মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব (অতিরিক্ত দায়িত্ব) ফাতেমা তুজ জোহরা স্বাক্ষরিত এক অফিস আদেশে এই নির্দেশনা জারি করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা (সিনিয়র তথ্য কর্মকর্তা) রেজাউল করিম সিদ্দিকী।

অফিস আদেশে বলা হয়, জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে স্বার্থান্বেষী মহল নাশকতা কিংবা অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করতে পারে। এ প্রেক্ষাপটে গণপরিবহন হিসেবে রেলপথকে লক্ষ্য করে নাশকতামূলক কর্মকাণ্ডের ঝুঁকি রয়েছে।

এ কারণে রেলের যাত্রী নিরাপত্তা, ট্রেন পরিচালনা এবং রেল অবকাঠামোর সার্বিক সুরক্ষা নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ, তা কার্যকরভাবে বাস্তবায়ন এবং অগ্রগতি প্রতিবেদন নিয়মিতভাবে মন্ত্রণালয়ে পাঠানোর জন্য সংশ্লিষ্ট সব কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে।

একই সঙ্গে কোনো ধরনের নাশকতা, ট্রেন বা রেল অবকাঠামোর ক্ষতিসাধনের চেষ্টা নজরে এলে তাৎক্ষণিকভাবে নিকটস্থ রেলস্টেশনে দায়িত্বরত কর্মচারী, সংশ্লিষ্ট গেটকিপার কিংবা রেল পুলিশকে জানাতে সাধারণ জনগণের প্রতি অনুরোধ জানানো হয়েছে।

এ ছাড়া দ্রুত যোগাযোগের জন্য বাংলাদেশ রেলওয়ের হটলাইন নম্বর ১৩১- এ কল করেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করা যাবে বলে জানানো হয়েছে।

নির্বাচনকালীন সময়জুড়ে রেলপথে নিরাপত্তা জোরদারের মাধ্যমে নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করাই এই নির্দেশনার মূল লক্ষ্য বলে জানিয়েছে মন্ত্রণালয়।

নতুন কথা/এসআর

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

পবিত্র লাইলাতুল বরাতের রজনী যথাযোগ্য মর্যাদায় পালিত হচ্ছে

নির্বাচন সামনে রেখে রেলে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিতের নির্দেশ

আপডেট সময় ০৮:৫৬:৪২ অপরাহ্ন, শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬