ঢাকা ০৬:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ১৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ন্যায়ভিত্তিক বাংলাদেশ গঠনে সম্মিলিতভাবে কাজের আহ্বান রাষ্ট্রপতির ঈদুল আজহায় তারেক রহমানকে শুভেচ্ছা জানালেন নরেন্দ্র মোদি গোপালগঞ্জে বাস-মোটরসাইকেল সংঘর্ষে ৫ নিহত, আহত অন্তত ১০ ঈদুল আজহা: ত্যাগের চেতনায় মানবতার পুনর্জাগরণ ঈদুল আজহায় দেশবাসীকে শুভেচ্ছা জানালেন ‘নতুন কথা’র সম্পাদক মাজেদা রহমান শারমিন জাতীয় ঈদগাহে ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত আত্মত্যাগের বার্তা নিয়ে এলো পবিত্র ঈদুল আজহা নজরুল জন্মজয়ন্তীতে যোগ দিতে আজ ময়মনসিংহে যাচ্ছেন প্রধানমন্ত্রী নিষ্পাপ মুখগুলোর নীরব আর্তনাদ ও ন্যায়বিচারের প্রশ্ন বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির পরিচালক হচ্ছেন ৪ জন

ভারতের বিপক্ষে ম্যাচ বয়কট করে বিশ্বকাপে খেলবে পাকিস্তান

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৯:২৩:০৩ অপরাহ্ন, রবিবার, ১ ফেব্রুয়ারী ২০২৬
  • ৬১ বার পড়া হয়েছে

আসন্ন আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬-এ অংশগ্রহণ করবে পাকিস্তান ক্রিকেট দল। তবে গ্রুপ পর্বে ভারতের বিপক্ষে নির্ধারিত ম্যাচটি বয়কট করার সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান সরকার ও পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

রোববার (১ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে পাকিস্তান সরকার বিষয়টি নিশ্চিত করে জানায়, পাকিস্তান দল বিশ্বকাপে অংশ নিলেও আগামী ১৫ ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে ম্যাচে মাঠে নামবে না।

সরকারি সিদ্ধান্তের পর পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী আগামীকাল সোমবার (২ ফেব্রুয়ারি) বিশ্বকাপের ভেন্যু শ্রীলঙ্কার উদ্দেশে রওনা দেবে পাকিস্তান দল।

বিশ্বকাপ ইস্যুতে রোববার পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের সঙ্গে বৈঠক করেন পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি। ওই বৈঠকেই পাকিস্তানের অংশগ্রহণ ও ভারতের বিপক্ষে ম্যাচ বর্জনের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়।

উল্লেখ্য, ভারতের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ জানিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) বিশ্বকাপ ম্যাচ ভারতে খেলতে আপত্তি জানায়। পরে আইসিসি সেই আবেদন গ্রহণ না করে বাংলাদেশকে বিশ্বকাপ থেকে বাদ দিয়ে স্কটল্যান্ডকে বদলি দল হিসেবে অন্তর্ভুক্ত করে। ওই সিদ্ধান্তের বিরোধিতা করে আইসিসির সদস্য দেশগুলোর ভোটাভুটিতে বাংলাদেশের পক্ষে একমাত্র ভোট দেয় পাকিস্তান।

এই প্রেক্ষাপটেই পাকিস্তান প্রথমে পুরো বিশ্বকাপ বর্জনের হুঁশিয়ারি দিলেও শেষ পর্যন্ত প্রতিযোগিতায় অংশ নেওয়ার সিদ্ধান্ত নেয়। তবে প্রতিবাদস্বরূপ ভারতের বিপক্ষে গ্রুপ পর্বের ম্যাচে অংশ না নেওয়ার সিদ্ধান্ত বহাল রাখে।

নতুন কথা/এসআর

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ন্যায়ভিত্তিক বাংলাদেশ গঠনে সম্মিলিতভাবে কাজের আহ্বান রাষ্ট্রপতির

ভারতের বিপক্ষে ম্যাচ বয়কট করে বিশ্বকাপে খেলবে পাকিস্তান

আপডেট সময় ০৯:২৩:০৩ অপরাহ্ন, রবিবার, ১ ফেব্রুয়ারী ২০২৬