ঢাকা ০৫:১৪ অপরাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ২৯ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
চীনের কাছেও হার, বিদায়ের শঙ্কায় বাংলাদেশ নারী দল গণভোট বাতিলের সঙ্গে জুলাই সনদের কোনো সম্পর্ক নেই: আইনমন্ত্রী ইরান ইস্যুতে হোয়াইট হাউস-পেন্টাগন দ্বন্দ্ব, যুক্তরাষ্ট্রে নজিরবিহীন সংকটের আভাস কুষ্টিয়ায় ১৮ ঘণ্টায় আরও দুই শিশুর মৃত্যু, হামের উপসর্গে উদ্বেগ বাড়ছে একদিনে দুটি মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত, হরমুজ অঞ্চলে উত্তেজনা জনবল সংকটে অচল আইসিইউ, রাজশাহী বিভাগে বাড়ছে সংকট, চাপের মুখে রামেক শ্রীলঙ্কার কাছে অপ্রত্যাশিত হার, কঠিন সমীকরণে বাংলাদেশ হকি দল কুষ্টিয়ায় হামে আক্রান্ত হয়ে আট মাস বয়সী শিশুর মৃত্যু ২০০ টাকার নিচে নেই মাছ, ঈদের পরও চাপে নিত্যপণ্যের বাজার হাজারীবাগে ভাড়া বাসা থেকে ঢাবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

গুপ্ত সংগঠনের লোকজন নতুন জালেম হিসেবে আবির্ভূত : তারেক রহমান

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৪:২০:২৪ অপরাহ্ন, বুধবার, ৪ ফেব্রুয়ারী ২০২৬
  • ২৮ বার পড়া হয়েছে

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, একটি রাজনৈতিক দল জনগণের কাছে ভিন্ন পরিচয়ে পরিচিত, যাদের ‘গুপ্ত সংগঠন’ হিসেবে চেনে মানুষ। এই গুপ্ত সংগঠনের ব্যক্তিরাই বর্তমানে দেশের মানুষের কাছে নতুন জালেম রূপে আবির্ভূত হয়েছে।

বুধবার (৪ ফেব্রুয়ারি) বরিশাল নগরীর ঐতিহাসিক বেলস পার্ক মাঠে আয়োজিত নির্বাচনী জনসভায় বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন। সমাবেশে বরিশাল বিভাগের ২১টি আসনের বিএনপি ও মিত্রজোটের প্রার্থীরা উপস্থিত ছিলেন।

তারেক রহমান বলেন, ৫ আগস্ট-পূর্ববর্তী স্বৈরাচার জনগণের ভোটাধিকার ও মতপ্রকাশের স্বাধীনতা কেড়ে নিয়েছিল। তিনি বলেন, স্বৈরাচার পতনের পর আশা করা হয়েছিল সেই দমনমূলক সংস্কৃতি বন্ধ হবে, কিন্তু বাস্তবে তা হয়নি। একটি রাজনৈতিক দল এখন একই ধরনের আচরণ অব্যাহত রেখেছে।

তিনি আরও বলেন, বাংলাদেশের উন্নয়নে নারী-পুরুষ উভয়েই গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। কৃষি, শিল্প ও বিশেষ করে গার্মেন্ট খাতে নারীদের অবদান তুলে ধরে তিনি বলেন, দেশের নারীদের নিয়ে অবমাননাকর মন্তব্য যারা করে, তাদের কাছ থেকে দেশের অগ্রগতি আশা করা যায় না।

সমাবেশ চলাকালে মঞ্চের সামনে নির্ধারিত নারী বসার স্থানে বিশৃঙ্খলার সৃষ্টি হয়। তারেক রহমান মঞ্চে ওঠার পর কিছু নেতাকর্মী ব্যারিকেড ভেঙে সামনে এগোলে হুড়াহুড়ির ঘটনা ঘটে। এতে কয়েকজন নারী ও শিশু অসুস্থ হয়ে পড়েন। একজন নারীকে তাৎক্ষণিকভাবে হাসপাতালে নেওয়া হয়।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আইনশৃঙ্খলা বাহিনী ও দলীয় স্বেচ্ছাসেবকরা দ্রুত ব্যবস্থা নেন। পরে সমাবেশ শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়।

নতুন কথা/এসআর

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

চীনের কাছেও হার, বিদায়ের শঙ্কায় বাংলাদেশ নারী দল

গুপ্ত সংগঠনের লোকজন নতুন জালেম হিসেবে আবির্ভূত : তারেক রহমান

আপডেট সময় ০৪:২০:২৪ অপরাহ্ন, বুধবার, ৪ ফেব্রুয়ারী ২০২৬