ঢাকা ০৮:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ১৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ন্যায়ভিত্তিক বাংলাদেশ গঠনে সম্মিলিতভাবে কাজের আহ্বান রাষ্ট্রপতির ঈদুল আজহায় তারেক রহমানকে শুভেচ্ছা জানালেন নরেন্দ্র মোদি গোপালগঞ্জে বাস-মোটরসাইকেল সংঘর্ষে ৫ নিহত, আহত অন্তত ১০ ঈদুল আজহা: ত্যাগের চেতনায় মানবতার পুনর্জাগরণ ঈদুল আজহায় দেশবাসীকে শুভেচ্ছা জানালেন ‘নতুন কথা’র সম্পাদক মাজেদা রহমান শারমিন জাতীয় ঈদগাহে ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত আত্মত্যাগের বার্তা নিয়ে এলো পবিত্র ঈদুল আজহা নজরুল জন্মজয়ন্তীতে যোগ দিতে আজ ময়মনসিংহে যাচ্ছেন প্রধানমন্ত্রী নিষ্পাপ মুখগুলোর নীরব আর্তনাদ ও ন্যায়বিচারের প্রশ্ন বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির পরিচালক হচ্ছেন ৪ জন

‘সবার আগে বাংলাদেশ’ স্লোগানে বিএনপির নির্বাচনী ইশতেহার ঘোষণা করলেন তারেক রহমান

আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপির নির্বাচনী ইশতেহার আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছেন দলের চেয়ারম্যান তারেক রহমান।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) রাজধানীর সোনারগাঁও হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি ইশতেহারের মূল বক্তব্য তুলে ধরেন।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন বিএনপির ওলামা দলের আহ্বায়ক। এরপর জাতীয় সংগীত পরিবেশন করা হয়। এ সময় উপস্থিত নেতাকর্মীরা দাঁড়িয়ে জাতীয় সংগীতের প্রতি সম্মান জানান।

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সভাপতিত্বে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে সঞ্চালনার দায়িত্ব পালন করেন দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। জাতীয় সংসদ নির্বাচনের মাত্র পাঁচ দিন আগে দলীয় ইশতেহার প্রকাশ করায় এটি নির্বাচনী প্রচারণায় বিশেষ গুরুত্ব বহন করছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

‘সবার আগে বাংলাদেশ’ স্লোগানকে সামনে রেখে এবং ‘করবো কাজ, গড়বো দেশ’ মূলনীতিতে বিশ্বাস রেখে বিএনপি তাদের নির্বাচনী ইশতেহার প্রণয়ন করেছে। ইশতেহারে রাষ্ট্র পরিচালনার একটি সুস্পষ্ট রূপরেখা তুলে ধরা হয়, যেখানে পাঁচটি প্রধান অধ্যায়ে দলের অগ্রাধিকার ও কর্মপরিকল্পনা তুলে ধরা হয়েছে।

ইশতেহারের প্রথম অধ্যায়ে রয়েছে রাষ্ট্র ব্যবস্থার সংস্কার, দ্বিতীয় অধ্যায়ে বৈষম্যহীন আর্থ-সামাজিক উন্নয়ন ও টেকসই রাষ্ট্রীয় সক্ষমতা অর্জন, তৃতীয় অধ্যায়ে ভঙ্গুর অর্থনীতির পুনর্গঠন ও পুনরুদ্ধার, চতুর্থ অধ্যায়ে অঞ্চলভিত্তিক সুষম উন্নয়ন, এবং পঞ্চম ও শেষ অধ্যায়ে ধর্ম, সমাজ, ক্রীড়া, সংস্কৃতি ও জাতীয় সংহতি বিষয়ে দলের অবস্থান ও পরিকল্পনার কথা উল্লেখ করা হয়েছে।

দলীয় সূত্র জানায়, বিএনপির এই নির্বাচনী ইশতেহারটি দলটির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ঐতিহাসিক ১৯ দফা, সাবেক প্রধানমন্ত্রী ও দলীয় চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ঘোষিত ভিশন-২০৩০, তারেক রহমান ঘোষিত রাষ্ট্র মেরামতের ৩১ দফা এবং জুলাই জাতীয় সনদের আলোকে প্রণয়ন করা হয়েছে।

অনুষ্ঠানের শুরুতে বক্তব্য রাখতে গিয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, “আমাদের নেতা তারেক রহমান আজ জাতির সামনে আগামী দিনের রাষ্ট্র পরিচালনার সুস্পষ্ট পরিকল্পনা তুলে ধরবেন।”

এরপর দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী তারেক রহমানকে মঞ্চে আমন্ত্রণ জানান। মঞ্চে উঠে তারেক রহমান উপস্থিত নেতৃবৃন্দ, অতিথি ও দেশবাসীর প্রতি শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জানান এবং এরপর ইশতেহারের পাঠ শুরু করেন।

বিএনপি নেতারা আশা প্রকাশ করেন, এই ইশতেহার দেশের গণতন্ত্র পুনরুদ্ধার, অর্থনৈতিক স্থিতিশীলতা ফিরিয়ে আনা এবং একটি বৈষম্যহীন বাংলাদেশ গড়ার ক্ষেত্রে জনগণের আস্থা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

নতুন কথা/এসআর

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ন্যায়ভিত্তিক বাংলাদেশ গঠনে সম্মিলিতভাবে কাজের আহ্বান রাষ্ট্রপতির

‘সবার আগে বাংলাদেশ’ স্লোগানে বিএনপির নির্বাচনী ইশতেহার ঘোষণা করলেন তারেক রহমান

আপডেট সময় ০৪:০৬:০৫ অপরাহ্ন, শুক্রবার, ৬ ফেব্রুয়ারী ২০২৬