ঢাকা ০৪:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
চীনের কাছেও হার, বিদায়ের শঙ্কায় বাংলাদেশ নারী দল গণভোট বাতিলের সঙ্গে জুলাই সনদের কোনো সম্পর্ক নেই: আইনমন্ত্রী ইরান ইস্যুতে হোয়াইট হাউস-পেন্টাগন দ্বন্দ্ব, যুক্তরাষ্ট্রে নজিরবিহীন সংকটের আভাস কুষ্টিয়ায় ১৮ ঘণ্টায় আরও দুই শিশুর মৃত্যু, হামের উপসর্গে উদ্বেগ বাড়ছে একদিনে দুটি মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত, হরমুজ অঞ্চলে উত্তেজনা জনবল সংকটে অচল আইসিইউ, রাজশাহী বিভাগে বাড়ছে সংকট, চাপের মুখে রামেক শ্রীলঙ্কার কাছে অপ্রত্যাশিত হার, কঠিন সমীকরণে বাংলাদেশ হকি দল কুষ্টিয়ায় হামে আক্রান্ত হয়ে আট মাস বয়সী শিশুর মৃত্যু ২০০ টাকার নিচে নেই মাছ, ঈদের পরও চাপে নিত্যপণ্যের বাজার হাজারীবাগে ভাড়া বাসা থেকে ঢাবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

কমার একদিন পরই ফের বাড়ল সোনার দাম

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ১১:১৩:৪৮ পূর্বাহ্ন, শনিবার, ৭ ফেব্রুয়ারী ২০২৬
  • ৩২ বার পড়া হয়েছে

দেশের সোনার বাজারে আবারও ঊর্ধ্বগতি দেখা দিয়েছে। দাম কমানোর ঘোষণা দেওয়ার ২৪ ঘণ্টা না যেতেই ফের সোনার দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি ভরিতে সর্বোচ্চ ৭ হাজার ৬৪০ টাকা পর্যন্ত দাম বৃদ্ধি করা হয়েছে।

শনিবার (৭ ফেব্রুয়ারি) সকাল ১০টা থেকে নতুন দাম কার্যকর হয়েছে বলে বাজুসের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। এতে ভালো মানের (২২ ক্যারেট) সোনার প্রতি ভরির দাম বেড়ে দাঁড়িয়েছে ২ লাখ ৬২ হাজার ৯০ টাকা, যা এর আগের দিন ছিল ২ লাখ ৫৪ হাজার টাকা।

বাজুস জানিয়েছে, আন্তর্জাতিক বাজারে তেজাবি (পিওর গোল্ড) সোনার দাম বাড়ায় স্থানীয় বাজারে মূল্য সমন্বয় করা হয়েছে।

নতুন দর অনুযায়ী-

২২ ক্যারেট সোনার প্রতি ভরি ২ লাখ ৬২ হাজার ৯০ টাকা

২১ ক্যারেট প্রতি ভরি ২ লাখ ৫০ হাজার ১৯৩ টাকা

১৮ ক্যারেট প্রতি ভরি ২ লাখ ১৪ হাজার ৪৪৩ টাকা

সনাতন পদ্ধতি প্রতি ভরি ১ লাখ ৭৫ হাজার ৪৮৫ টাকা

এদিকে সোনার দাম বাড়লেও রুপার দামে কোনো পরিবর্তন হয়নি। বর্তমানে-

২২ ক্যারেট রুপা প্রতি ভরি ৬ হাজার ৩৫৭ টাকা

২১ ক্যারেট ৬ হাজার ৬৫ টাকা

১৮ ক্যারেট ৫ হাজার ১৯০ টাকা

সনাতন পদ্ধতি ৩ হাজার ৯০৭ টাকা

বিশ্ববাজারেও সোনার দাম বেড়েছে। স্বর্ণ ও রুপার দামের তথ্যভিত্তিক ওয়েবসাইট গোল্ডপ্রাইস ডট অর্গের তথ্যমতে, আন্তর্জাতিক বাজারে বর্তমানে প্রতি আউন্স স্বর্ণের দাম ৪ হাজার ৯৬৬ ডলার, যা আগের দিন ছিল ৪ হাজার ৮৫০ ডলার।

উল্লেখ্য, জানুয়ারির শেষ দিকে বিশ্ববাজারে দাম বাড়ার প্রভাবে দেশের বাজারে সোনার দাম রেকর্ড উচ্চতায় পৌঁছায়। গত ২৯ জানুয়ারি এক ধাপে ভরিপ্রতি ১৬ হাজার ২১৩ টাকা বাড়িয়ে ২২ ক্যারেট সোনার দাম নির্ধারণ করা হয় ২ লাখ ৮৬ হাজার টাকা, যা দেশের ইতিহাসে সর্বোচ্চ।

নতুন কথা/এসআর

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

চীনের কাছেও হার, বিদায়ের শঙ্কায় বাংলাদেশ নারী দল

কমার একদিন পরই ফের বাড়ল সোনার দাম

আপডেট সময় ১১:১৩:৪৮ পূর্বাহ্ন, শনিবার, ৭ ফেব্রুয়ারী ২০২৬