ঢাকা ০২:৩৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ১৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ন্যায়ভিত্তিক বাংলাদেশ গঠনে সম্মিলিতভাবে কাজের আহ্বান রাষ্ট্রপতির ঈদুল আজহায় তারেক রহমানকে শুভেচ্ছা জানালেন নরেন্দ্র মোদি গোপালগঞ্জে বাস-মোটরসাইকেল সংঘর্ষে ৫ নিহত, আহত অন্তত ১০ ঈদুল আজহা: ত্যাগের চেতনায় মানবতার পুনর্জাগরণ ঈদুল আজহায় দেশবাসীকে শুভেচ্ছা জানালেন ‘নতুন কথা’র সম্পাদক মাজেদা রহমান শারমিন জাতীয় ঈদগাহে ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত আত্মত্যাগের বার্তা নিয়ে এলো পবিত্র ঈদুল আজহা নজরুল জন্মজয়ন্তীতে যোগ দিতে আজ ময়মনসিংহে যাচ্ছেন প্রধানমন্ত্রী নিষ্পাপ মুখগুলোর নীরব আর্তনাদ ও ন্যায়বিচারের প্রশ্ন বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির পরিচালক হচ্ছেন ৪ জন

সৈয়দপুর বিমানবন্দরে জামায়াত নেতা আটক, সঙ্গে বিপুল অঙ্কের নগদ টাকা উদ্ধার

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০১:২০:৪৪ অপরাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬
  • ৪২ বার পড়া হয়েছে

ঠাকুরগাঁও জেলা জামায়াতে ইসলামীর আমির বেলাল উদ্দিনকে বিপুল পরিমাণ নগদ টাকাসহ আটক করেছে সৈয়দপুর বিমানবন্দর থানা পুলিশ। বুধবার (১১ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে বিমানবন্দর এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয় বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল আলম বিষয়টি নিশ্চিত করে জানান, আটককৃত ব্যক্তির কাছ থেকে আনুমানিক ৫০ লাখ টাকা উদ্ধার করা হয়েছে। তবে উদ্ধারকৃত অর্থের সঠিক পরিমাণ গণনা চলছে। তিনি বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে প্রায় ৫০ লাখ টাকা রয়েছে। টাকা কোথা থেকে এসেছে, কী উদ্দেশ্যে বহন করা হচ্ছিল,তা যাচাই করে দেখা হচ্ছে।

আটকের পর সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিও বার্তায় বেলাল উদ্দিন দাবি করেন, টাকার পরিমাণ প্রায় ৬০ লাখ এবং এটি তার ব্যবসায়িক লেনদেনের অর্থ। তবে তার এই দাবির সত্যতা যাচাই করছে পুলিশ।

জানা গেছে, বেলাল উদ্দিন ঠাকুরগাঁও শহরের হাজীপাড়া এলাকার বাসিন্দা এবং তার পিতার নাম দবিরুল ইসলাম। তিনি সালন্দর ইসলামিয়া কামিল মাদরাসার শিক্ষক হিসেবেও কর্মরত আছেন।

পুলিশ সূত্র জানিয়েছে, ঘটনাটি ঘিরে তদন্ত অব্যাহত রয়েছে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন।

নতুন কথা/এসআর

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ন্যায়ভিত্তিক বাংলাদেশ গঠনে সম্মিলিতভাবে কাজের আহ্বান রাষ্ট্রপতির

সৈয়দপুর বিমানবন্দরে জামায়াত নেতা আটক, সঙ্গে বিপুল অঙ্কের নগদ টাকা উদ্ধার

আপডেট সময় ০১:২০:৪৪ অপরাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬